এক্সপ্লোর

Naihati : নৈহাটির শিবদাসপুরে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু !

Naihati Shootout : রাতেই কল্যাণীর জেএনএম হাসপাতালে জাকির হোসেনের অস্ত্রোপচার করা হয়

নৈহাটি : নৈহাটির (Naihati) শিবদাসপুরে (Shibdaspur) মৃত্যু গুলিবিদ্ধ ব্যক্তির। নিহত জাকির হোসেনের বুকে, পেটে ও হাতে গুলি লাগে। রাতেই কল্যাণীর জেএনএম হাসপাতালে (Kalyani JNM Hospital) জাকির হোসেনের অস্ত্রোপচার করা হয়। ইউসুফ আলি মণ্ডল নামে আরও এক ব্যক্তি বোমার স্প্লিন্টারে জখম হন। রাতেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। দুই জনই তাঁদের কর্মী বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

মাত্র ৪ দিনের ব্যবধান। কাঁকিনাড়ায় বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যুর পর সেই ব্যারাকপুর কমিশনারেটেরই শিবদাসপুরে শ্যুটআউটের ঘটনা ঘটে ! সঙ্গে মুহুর্মুহু বোমাবাজি। পরপর কয়েক রাউন্ড গুলি চলে, জখম ১। বোমার আঘাতে গুরুতর জখম হন আরও ২জন। 

স্থানীয় সূত্রে খবর, স্কন্দপুকুরে চায়ের দোকানে বসেছিলেন জাকির হোসেন, ইউসুফ আলি মণ্ডল নামে ২ ব্যক্তি সহ তিন স্থানীয় বাসিন্দা। সেখানে হঠাৎ বাইকে করে আসে ৪-৫ জন দুষ্কৃতী। এরপর প্রথমে গুলি, তারপর বোমাবাজি করে বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি করেছিল, গুলি-বোমায় আহত ৩ জনের মধ্যে ২জন তাদের কর্মী।

কেন বারবার অশান্ত ব্যরাকপুর কমিশনারেট এলাকা ?

কিন্তু কেন বারবার অশান্ত হচ্ছে ব্যরাকপুর কমিশনারেট এলাকা ? কীভাবে চলছে দুষ্কৃতীদের এই বেপরোয়া রাজ ? কোথায় সাধারণের নিরাপত্তা ? পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন। পুলিশ সূত্রে দাবি করা হয়, ব্যক্তিগত শত্রুতাতেই হামলা। আশঙ্কাজনক অবস্থায় জখমদের কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়।

রাতেই কল্যাণীর জেএনএম হাসপাতালে জাকির হোসেনের অস্ত্রোপচার করা হয় । যদিও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর।

এদিকে শিবদাসপুরে গুলি-বোমাবাজির নেপথ্যে মাদকচক্রের রমরমা রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন ওঠে। গ্রামবাসীর দাবি, যার নেতৃত্বে হামলা চলে, সেই নাবালক অভিযুক্তের মাদকের কারবার রয়েছে। কয়েকমাস আগে আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রেফতারও হয়। কিছুদিন হোমে কাটিয়ে ফিরে আসার পর ফের হামলা। স্থানীয়দের দাবি, মাদক কারবারের প্রতিবাদ করেছিলেন জাকির হোসেন। সেই কারণেই তাঁকে নিশানা করে অভিযুক্ত। হামলা চালানোর আগে এলাকায় আলো নেভানো হয়েছিল বলে দাবি স্থানীয়দের। যদিও পুলিশের দাবি, জমি সংক্রান্ত বিবাদের জেরেই হামলা। গতকাল সকালে অভিযুক্তের দাদাকে মারধর করা হয়। তার বদলা নিতেই রাতে হামলা। দাবি পুলিশের। 

আরও পড়ুন ; ভর সন্ধ্যায় নৈহাটির কাছে গুলি-বোমাবাজি, আহত দুই তৃণমূলকর্মী-সহ ৩

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!

ভিডিও

Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |
Birbhum News | শুধু বিপুল নগদ নয়, মিলেছে টাকা গোনার মেশিনও! বীরভূমে এ কী কাণ্ড?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget