এক্সপ্লোর

Hiran Chatterjee : খড়গপুর পুরভোটে প্রার্থী বিধায়ক হিরণ ! বিজেপির প্রার্থীতালিকায় একাধিক চমক

Hiran Chatterjee : কিছুদিন ধরেই হিরণের গলাতে অন্যরকম সুর । বারবার তার গলায় উঠে এসেছে দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব সম্পর্কে মতপার্থক্যের কথা।

খড়গপুর : বিজেপির অন্দরেও প্রার্থীতালিকা নিয়ে চলছে বিক্ষোভ। এরই মধ্যে খড়গপুরে প্রার্থীতালিকায় চমক দিল বিজেপি (BJP)। পুরভোটে লড়ার জন্য তালিকায় রাখা হল বেশ কয়েকজন বিধায়কের নাম !!

আনুষ্ঠানিক ঘোষণার আগেই জেলায় প্রার্থী তালিকা পাঠাল বিজেপি। খড়গপুর পুরভোটে প্রার্থী করা হয়েছে বিধায়ক হিরণকে (Hiran Chatterjee)।  কাঁথি পুরভোটে কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক অরূপ কুমার দাসকে প্রার্থী করা হয়েছে। গেরুয়া শিবির সূত্রে খবর, কাঁথি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে বিধায়ককে।  পাশাপাশি, ৯ নম্বর ওয়ার্ডে প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতিকে প্রার্থী করেছে বিজেপি (BJP)।  বনশ্রী কাঁথি উত্তরের প্রাক্তন বিধায়ক। 

কিছুদিন ধরেই হিরণের গলাতে অন্যরকম সুর । বারবার তার গলায় উঠে এসেছে দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব সম্পর্কে মতপার্থক্যের কথা। দল তাঁকে গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকে না, বলে অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে স্পষ্টভাবেই দিলীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলেন। ইদানীং গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলমুখী হয়েছে বহুজনই। একের পর এক সেলিব্রিটি সদস্য ছেড়েছেন দল। এই আবহে  কি ক্ষোভ প্রশমনের জন্যই টিকিট দেওয়া হিরণকে? রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এমনটাই বলছেন। 

আরও পড়ুন

বললেন... Somebody! অভিষেকের নামও নিলেন না মমতা

কিছুদিন আগেই হিরণ বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে শোরগোল পড়ে যায়। যদিও তৃণমূলে যোগ দেওয়ার কথা মুখ ফুটে তিনি বলেননি। তবে তিনি যে দলীয় নেতৃত্বের উপর খুশি নন, তা স্পষ্ট করে দেন। কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন তিনি? অভিনেতা-বিধায়কের অভিযোগ ছিল, ইদানীং দল-সংগঠনের কোনও কাজে তাঁকে লাগানো হত না। সম্প্রতি তিনি দলের মধ্যে প্রাসঙ্গিকতা হারিয়েছেন। তাঁর অভিযোগের তির, বঙ্গ বিজেপির বড় বড় নেতাদের বিরুদ্ধে। তিনি ক্ষোভ উগরে দিয়েছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে। হিরণের দাবি ছিল ' রাজ্য বিজেপির বড় বড় নেতারা মনে করেন আমাকে দরকার নেই। যেখানে উন্নয়ন হবে, সেখানে আছি। উন্নয়নে বাধা দিলে প্রতিবাদ জানাব।

স্থানীয় সূত্রে দাবি, বিধায়ক হওয়ার পর থেকে দিলীপ ঘোষের অনুগামীদের সঙ্গে হিরণ চট্টোপাধ্যায়ের অনুগামীদের মতবিরোধ বারবার সামনে এসেছে। এর আগে ডিসেম্বরের শুরুতে, মেদিনীপুর শহরে দিলীপ ঘোষের ছবি দেওয়া পোস্টারে হিরণের ছবি না থাকা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। খড়গপুরে পোস্টার, হোর্ডিংয়ে কেন নেই তাঁর ছবি? প্রশ্ন তুলে দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্পকাশ করেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এই ঘটনায় তৃণমূল কটাক্ষ করে, বিলম্বে বোধোদয় হয়েছে বিধায়কের। ' যদিও বিজেপি রাজ্য সভাপতির দাবি করেন, দলীয় পোস্টার নিয়ে এমন কিছু ঘটেনি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Dharmatala NEET Protest News: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
Swapan Dasgupta : CAG-এর ২৮টি রিপোর্ট পেশ অর্থমন্ত্রীর, কী আছে এতে ? তৃণমূলের কোন কোন দুর্নীতি ফাঁস হবে ?
CAG-এর ২৮টি রিপোর্ট পেশ অর্থমন্ত্রীর, কী আছে এতে ? তৃণমূলের কোন কোন দুর্নীতি ফাঁস হবে ?

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget