এক্সপ্লোর

Dilip Ghosh : 'এক কুইন্টালের নেতাদের পর এবার কম ওজনের নেতাদের পালা', কটাক্ষ দিলীপ ঘোষের

BJP : বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির খোঁচা, ‘এখন মন্ত্রী হচ্ছে, বিধায়ক হচ্ছে, এরপর পঞ্চায়েত, জেলা পরিষদে আসবে।'

অমিত জানা, দাঁতন : পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের নাম না করে তৃণমূল নেতাদের (TMC Leaders) নিশানা করলেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির কটাক্ষ, ‘এখন এক কুইন্টাল ওজনের নেতাদের ধরা হচ্ছে, এরপর নামবে ৮০ কেজি, ৭০ কেজিতে’। 

দিলীপের কটাক্ষ

দাঁতনের সভা থেকে হুঙ্কার দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এক কুইন্টালের নেতাদের পর এবার কম ওজনের নেতাদের হুঁশিয়ারি দিলীপের। বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি বলেছেন, ‘এখন এক কুইন্টাল ওজনের নেতাদের ধরা হচ্ছে। এরপর নামবে ৮০ কেজি, ৭০ কেজিতে’। তাঁর খোঁচা, ‘এখন মন্ত্রী হচ্ছে, বিধায়ক হচ্ছে, এরপর পঞ্চায়েত, জেলা পরিষদে আসবে।' দিলীপ ঘোষের যে বক্তব্য শুনে তুমুল হর্ষধ্বনি দেন বিজেপি কর্মী-সমর্থকরা। যার পরে তিনি জোড়েন, ‘যে পুলিশ অফিসাররা সব জেনেও কিছু করেনি, তাদের দিল্লি ডেকে পাঠাচ্ছে। ডাকাডাকি হচ্ছে, চা খাওয়াচ্ছে, তারপর আটকে রেখে ভাত খাওয়াবে। চিন্তা করবেন না, কাউকে ছাড়া হবে না’।

বাংলা ছেড়ে পালিয়েছেন বিশ্বকর্মা

পাশাপাশি পশ্চিমবঙ্গে শিল্পের বেহাল দশা নিয়েও তৃণমূল সরকারকে তোপ দাগেন তিনি। যেখানে তিনি বলেন, 'এবারের বিশ্বকর্মা পুজো সবথেকে বেশি হতাশাজনক। শিল্প নেই, বিশ্বকর্মা পুজোতে সিন্ডিকেটের কাটমানি টাকা আসতো, এবারে তাও নেই। তাই বিশ্বকর্মা পুজোর জৌলুস চলে গেছে। যদি শিল্প না হয়, চাকরি না হয়, তাহলে বিশ্বকর্মা পুজো করবে কে। তাই বিশ্বকর্মা বাংলা ছেড়ে পালিয়েছেন। এই জন্য পুজো করে কোন লাভ নেই।'

মমতার উৎকর্ষ বাংলা নিয়ে তোপ দিলীপের

বৃহস্পতিবার খড়্গপুরে 'উৎকর্ষ বাংলা'-র (Utkarsh Bangla Scheme) অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে চাকরির শংসাপত্র তুলে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর পাশাপাশি বাংলায় চাকরির বাজার এবং বিস্তারের পরিকল্পনাও জানান মুখ্যমন্ত্রী। আর এবার সোশ্যাল মিডিয়ায়, 'সম্পূর্ণ ভুয়ো 'তোপ দাগলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

দিলীপ ঘোষ ফেসবুক পোস্টে লেখেন, আর কত মিথ্যে বলার পর লজ্জিত হবেন মুখ্যমন্ত্রী (CM) ? উৎকর্ষ বাংলায় ফলাও করে চাকরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ! কিন্তু ছাত্রছাত্রীদের কাছে চাকরির যে চিঠি গিয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো। খোদ রাজ্য সরকার এই ভুয়ো চিঠি বিলি করেছে ! প্রায় ৫০ হাজার ছাত্র-ছাত্রীর সঙ্গে এই প্রতারণা করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি যেগুলিকে চাকরি বলে চালাচ্ছিল রাজ্য সরকার, সেগুলি আসলে কোনও চাকরি নয়, সেটি প্রশিক্ষণের নিয়োগপত্র ! পাশাপাশি এই ইস্যুতেই এদিন টুইটার পোস্টে তিনি লেখেন, প্রতারণার স্কুল চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় সোশ্যালে এহেন পোস্টের পর, আরও একটি ভিডিও টুইট করেছেন দিলীপ ঘোষ। সেখানে লিখেছেন, আর কতটা অপমান তিনি বাঙালিদের করবেন ? ছোট শিশুরাই বা টা থেকে কী থেকে শিখবে ? 

আরও পড়ুন- সরকারি উদ্যোগে দেওয়া চাকরির নিয়োগপত্রও ভুয়ো? শুরু রাজনৈতিক তরজা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget