এক্সপ্লোর

Fake Job Appointment Letter : সরকারি উদ্যোগে দেওয়া চাকরির নিয়োগপত্রও ভুয়ো? শুরু রাজনৈতিক তরজা

Controversy : যাঁদের নিয়োগপত্র নিয়ে এই অভিযোগ উঠছে, তাঁদের ভবিষ্যৎ কী হবে? উঠছে প্রশ্ন।

কলকাতা : সরকারি উদ্যোগে দেওয়া চাকরির নিয়োগপত্রও ভুয়ো (Fake Recruitment Letter)? এসএসসি নিয়োগ-দুর্নীতির (SSC Recruitment Scam) মধ্যেই বিস্ফোরক অভিযাগ। ‘গুজরাতের সংস্থার নামে দেওয়া নিয়োগপত্র ভুয়ো, সংস্থার সঙ্গে যোগাযোগ জানা যায় নিয়োগপত্র ভুয়ো’, অভিযোগ একাধিক কারিগরি শিক্ষার চাকরিপ্রার্থীর। যা নিয়ে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজা। পুরোটাই ভুয়ো, এদের সরানো ছাড়া উপায় নেই, আক্রমণ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বিভাগীয় তদন্তের দাবি করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কবে নিয়োগপত্র

স্কুলের চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। তার মধ্যেই এবার কারিগরি শিক্ষায় চাকরিপ্রার্থীদের একাংশের সঙ্গে প্রতারণার বিস্ফোরক অভিযোগ উঠল।সরকারি উদ্যোগে দেওয়া চাকরির কিছু নিয়োগপত্র কি ভুয়ো? চাকরিপ্রার্থীদের কয়েকজনের চাঞ্চল্যকর অভিযোগের পর উঠছে এই প্রশ্ন।

১২ সেপ্টেম্বর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, উৎকর্ষ বাংলার অনুষ্ঠানের পর এই নিয়োগপত্র দেওয়া হয়। কিন্তু, হুগলির আবেদনকারীদের একাংশের দাবি, নিয়োগপত্রে গুজরাতের যে সংস্থার নাম লেখা ছিল, সেখানে যোগাযোগ করে তাঁরা জানতে পারেন, এই চিঠি ভুয়ো।

কী জানাচ্ছে অভিযুক্ত সংস্থা

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গুজরাতের ওই সংস্থার সেন্টার ম্যানেজার বেদপ্রকাশ সিং জানিয়েছেন, তাঁরা গুজরাত, উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের সঙ্গে এ ধরনের প্রশিক্ষণের কাজে যুক্ত। কিন্ত, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের (West Bengal) সঙ্গে এ নিয়ে তাঁদের কোনও যোগাযোগই হয়নি। তাঁরাও এ রাজ্যের সঙ্গে কোনও যোগাযোগ করেননি। চিঠিতে তাঁর ফোন নম্বর-সহ সংস্থার সব তথ্য বেআইনি ভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বেদপ্রকাশ। 

তীব্র রাজনৈতিক তরজা

চাকরিপ্রার্থীদের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়ার জন্য কারিগরি শিক্ষামন্ত্রী ইন্দ্রনীল সেনকে ফোন করা হলেও, তিনি ফোন ধরেননি। ১২ সেপ্টেম্বরের অনুষ্ঠানের দিন, কতজন নিয়োগপত্র পেয়েছেন, তা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বিরক্তি প্রকাশ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, 'পুরোটাই ভুয়ো। যেভাবে হেনস্থা করেছে, এদের সরানো ছাড়া পরিত্রাণের উপায় নেই।' পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'যারা দায়িত্বে ছিলেন তাদের সচেতন ভাবে কাজ করা উচিত ছিল। আমরা চাই বিভাগীয় তদন্ত হোক। যাদের গাফিলতিতে এই ঘটনা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। অনেক পুরনো বাম কর্মীরাও আছেন তারা সরকারকে অস্বস্তিতে ফেলতে এটা করা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা উচিত। মুখ্যমন্ত্রী খোঁজ নিচ্ছেন।'

যাঁদের নিয়োগপত্র নিয়ে এই অভিযোগ উঠছে, তাঁদের ভবিষ্যৎ কী হবে? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন- হাসপাতাল থেকে ছাড়া পেয়েই আহত এসিপিকে দেখতে গেলেন সিপি বিনীত গোয়েল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget