এক্সপ্লোর

BJP Chintan Shivir: বিরোধী দলের সৎ কর্মীর খোঁজে বিজেপি, দলবদলের ডাক?

BJP vs TMC: বিজেপির চিন্তন শিবির নিয়ে কটাক্ষ তৃণমূলের। বিজেপির সিদ্ধান্তকেও খোঁচা।

শিবাশিস মৌলিক, কলকাতা:  লোকসভা, বিধানসভা ভোটের আগে দেখা গিয়েছিল বিভিন্ন দল থেকে নেতৃস্থানীয়দের দলে আনছে বিজেপি। এবার ভাবনাটা আলাদা। পঞ্চায়েত ভোটের আগে,  নেতা নয়, বিরোধী দলের কর্মীদের দলে আনতে চায় বিজেপি। তবে তাঁদের সৎ বলে পরিচিত হতে হবে। সম্প্রতি দলের যে প্রশিক্ষণ শিবির হয়েছে, তাতে এমনই সিদ্ধান্ত নিয়েছে পদ্ম শিবির। পাশাপাশি দুর্নীতির মতো বিষয় নিয়েও কড়া ভাবে তৃণমূলতে নিশানা করার নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

সব ঠিক থাকলে আগামী বছরেই পঞ্চায়েত ভোটের দামামা বাজবে। তার আগে ফের বঙ্গ রাজনীতিতে দলবদলের ছবি? এমন জল্পনা ছড়িয়েছে বিজেপির সিদ্ধান্তে। কারণ, সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের আগে দলবদলের জন্য ফের দরজা খুলে দিচ্ছে বিজেপি। তবে থাকছে বেশ কিছু শর্তও। নেতা নয়, বিরোধী দলের সৎ কর্মীদের দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে গেরুয়া শিবির।

রাজ্য বিজেপি সভাপতির দাবি:
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'পঞ্চায়েত ভোটের আগে আমরা বিরোধী দলের কর্মী, সৎ যাঁরা, তাঁদের দলে চাই। তবে তৃণমূলের নেতাদের ব্যাপারে এখনই কোনও সিদ্ধান্ত হয়নি। তৃণমূলের অনেক সৎ কর্মীই নেতৃত্বের দিকে প্রশ্ন তুলছেন, আমরা চাই তাঁরা আমাদের পাশে আসুন।' যা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

এর আগেও দলবদল:
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার ঢল নেমেছিল। তৃণমূলের বহু নেতা-বিধায়ক-সাংসদ সেই সময় বিজেপিতে যান। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত।, সুনীল মণ্ডল। বিজেপিতে যোগ দেন রুদ্রনীল ঘোষ, শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু, ২০২১ সালের প্রত্যাশামতো ফল করতে পারেনি বিজেপি। তখনই এই দলবদল নিয়ে বিজেপির অন্দরেই প্রশ্ন ওঠে। কেন এই নেতাদের নেওয়া হয়েছিল তা নিয়ে বিতর্ক শুরু হয়। এদিকে ভোটের পরে বহু নেতা বিজেপি ছেড়ে ফিরে যান তৃণমূলে। তৃণমূলে ফেরেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও সব্য়সাচী দত্ত।    

যদিও এরপরেও দরজা খোলা রাখছে বিজেপি। তবে তাঁদের মূল লক্ষ্য কর্মী। সূত্রের খবর, প্রশিক্ষণ শিবিরে দলের নেতা ও কর্মীদের আচরণবিধি কড়া ভাবে মানার নির্দেশ দেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। এরইসঙ্গে বলা হয়েছে, লাগাতার জনসংযোগ ও রাজনৈতিক কর্মসূচিতে দলীয় কর্মীদের সক্রিয়তা বাড়াতে হবে। দুর্নীতি ইস্যুতে কড়া ভাবে চেপে ধরতে হবে তৃণমূলকে। এরই মধ্যে বড় কর্মসূচি হিসেবে, ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। সুনীল বনশল নবান্ন অভিযানে থাকবেন বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি।

তৃণমূলের কটাক্ষ:
বৈদিক ভিলেজ রিসর্টে বঙ্গ বিজেপির ৩ দিনের প্রশিক্ষণ শিবিরের শেষদিনে মূল বক্তা ছিলেন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। তবে এদিন ছিলেন না সদ্য বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল। মঙ্গলবারই চলে যান তিনি। এই প্রেক্ষাপটেই বিজেপির প্রশিক্ষণ শিবিরকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। কুণাল ঘোষ, বলেন, 'চিন্তন শিবিরে যাঁরা যাননি, তাঁরা গুরুত্ব মানেন নি৷ গুরুত্বপূর্ণ যাঁরা ভেতরে আছেন তাঁরা রসিকতা করে যা পাঠাচ্ছেন তাতে বোঝা যাচ্ছে ভেঙে পড়েছে। রাজনৈতিক দলের এই পিকনিক মোচ্ছব হতে পারে না। রাজনৈতিক শিবির এর আগেও হয়েছে। এটা যদি স্পা আর সুইমিং পুল দিয়ে শুরু হয় সেটার রাজনৈতিক অভিমুখ থাকতে পারে না।'

আরও পড়ুন: দুর্গাপুজোর ধন্যবাদ মিছিল সরকারি টাকায় ফূর্তি! মমতাকে 'বোম্বাগড়ের রাজা' কটাক্ষ দিলীপের

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget