এক্সপ্লোর

Dilip Ghosh: দুর্গাপুজোর ধন্যবাদ মিছিল সরকারি টাকায় ফূর্তি! মমতাকে 'বোম্বাগড়ের রাজা' কটাক্ষ দিলীপের

Dilip Aims Mamata: শোভাযাত্রা এদিন দিলীপ ঘোষ বলেন, "কাজকর্মের কথা বলবেন না। সরকারি টাকায় ফূর্তি করুন।"

রঞ্জিত সাউ, কলকাতা: দুর্গাপুজোকে (Durga Pujo) হেরিটেজ (Heritage) তকমা দেওয়ায় ইউনেস্কোকে (UNESCO) ধন্যবাদ জানিয়ে আজ কলকাতায় (Kolkata) পদযাত্রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে, কলকাতায় বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও। এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) সুর চড়ালেন এদিন।                        

শোভাযাত্রা এদিন দিলীপ ঘোষ বলেন, "কাজকর্মের কথা বলবেন না। সরকারি টাকায় ফূর্তি করুন। পুজো ঈদে ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। ধার দেনা করে টানা আনন্দ করুন। চাকরি বাকরি চাইবেন না। লেখাপড়া উঠে গেছে। মূর্খদের রাজ্য তৈরি হচ্ছে। বোম্বাগড়ের রাজার মতো। এটাই ওনার রেসিপি। লুঠ হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এসব ভুলে থাকুন। এটাই ওঁর রাজনৈতিক কৌশল।"                                               

পাশাপাশি এদিন মমতার সম্পত্তির খতিয়ান নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ। তিনি বলেন, "সম্পত্তির ওপর বুলডোজার চালানোর কথা বলা হচ্ছে। উনি একবার চালিয়ে দেখান না। ওঁর উপর আঙুল উঠছে কেন? আত্মীয় স্বজন বাড়ির লোক কোটি কোটি টাকা নিয়ে বসে আছে। সবাই কামিয়ে নিয়েছে। মানুষ হাহাকার করছে। গ্রামে যারা কাজ দেবে বলে টাকা নিয়েছিল, তাদের ধরে লোক পেটাচ্ছে। এটাই কি আমাদের ভবিষ্যত হওয়ার কথা ছিল? রাজ্যের বাইরে গেলে লোক প্রশ্ন করে। কী উত্তর দেব আমরা?"                                                 

আরও পড়ুন, ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে আজ মমতার পদযাত্রা, গাড়ির রুটবদল শহরে

এদিন দিলীপ কটাক্ষ করতে ছাড়েননি অনুব্রতকে নিয়েও। তিনি বলেন, "সবে ১৬২টি। আরও আছে। যাকে তাকে ধমকে উনি এগুল বাগিয়ে নিয়েছেন। সবে শুরু হয়েছে। দেখুন আরও জানা যাবে।" প্রসঙ্গে, গরুপাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডল, তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের নামে ১৬২টি রেজিস্টার্ড সম্পত্তি ইতিমধ্যেই চিহ্নিত করেছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই সূত্রে দাবি, গতকাল অনুব্রতর হিসাবরক্ষক ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারির বোলপুরের বাড়িতে তল্লাশিতে মিলেছে বেশ কিছু সম্পত্তির নথি। বেনামে কেনা এই সম্পত্তি আসলে অনুব্রতর কি না, সেগুলি গরুপাচারের টাকায় কেনা হয়েছিল কি না, সেটাই আপাতত সিবিআইয়ের নজরে। 

সেরা শিরোনাম

Baruipur Incident: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, বারুইপুরে অশান্তির অভিযোগে গ্রেফতার আরও ১২
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, বারুইপুরে অশান্তির অভিযোগে গ্রেফতার আরও ১২
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে গ্রেফতারি বেড়ে হল ৩০
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে গ্রেফতারি বেড়ে হল ৩০
Baruipur News: 'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি

ভিডিও

TMC Protest: হাইকোর্টের নির্দেশে কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে তুলকালাম | ABP Ananda Live
BJP Government: নবান্নে শিল্পমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক মিৎসুবিশি কর্তাদের | ABP Ananda Live
Samik Bhattacharya: মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় TMC-র ছেলেরাই তালা লাগিয়ে দিয়েছে: শমীক
TMC News: আমি গেলে ভিড়টা ১০ ডবল বেশি হত। আমরা হাইকোর্টের রুলটাকে অবমাননা করতে চাইনি তাই:মমতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(৮.৭.২৬)পর্ব ২:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget