এক্সপ্লোর

Agnimitra On Anubrata: সিবিআই হেফাজতে অনুব্রত, ঢাক বাজালেন অগ্নিমিত্রা

Anubrata Mondal Arrested: এবার বিরোধীদের পছন্দ ঢাক। আর ঢাক বাজালেন খোদ বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল।

আসানসোল: গরুপাচারকাণ্ডে (Cattle Smuggling Case) গ্রেফতার অনুব্রত মণ্ডল (Anubrata Monda)l। বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে গ্রেফতার করল সিবিআই (CBI)। দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার গ্রেফতারির পর গুড়-বাতাসা বিলির ছবি দেখা গিয়েছে। আসানসোল কোর্টের বাইরে বাম-বিজেপির একযোগে বিক্ষোভও দেখা যায়। তেমনই আরেকটি ছবি দেখা গেল। এবার বিরোধীদের পছন্দ ঢাক। আর ঢাক বাজালেন খোদ বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল।

ঢাক বাজালেন অগ্নিমিত্রা: অনুব্রতর গ্রেফতারিকে হাতিয়ার করে পথে নেমেছে বিরোধীরা। আসানসোল কোর্টে আনতেই জুতো দেখিয়ে বিক্ষোভের ছবিও সামনে এসেছে। পাশাপাশি এদিন ঢাক বাজালেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এদিন তিনি বলেন, “সারা বাংলার সন্ত্রাসের মুখকে আজ সিবিআই গ্রেফতার করেছে। যে বলেছে মেরে শুটিয়ে দেব, যে বলেছে বোমা মারব, গুড়-বাতাসা, নকুলদানা, চড়াম চড়াম ঢাক বাজানোর কথা বলেছে মানুষকে ভয় দেখাতে। হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী, মহিলাদের ধর্ষণের দায়ী, মুখ্যমন্ত্রী আশকারায় এই কাজ করেছে। পার্থ চট্টোপাধ্যায় চাকরি চুরি করেছে, এর সঙ্গে গোটা তৃণমূল জড়িত। তৃণমূলের নেতৃত্ব বলছে, সব তৃণমূল চোর নয়। আপনারা শুধু চোর নয়, ডাকাত।’’

বৃহস্পতিবার সকালে বোলপুরের বাড়ি থেকে গরুপাচারকাণ্ডে গ্রেফতার করা হয়ে অনুব্রত মণ্ডলকে। বাড়ি ঢুকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে  গ্রেফতার করে সিবিআই। সকালে অনুব্রতর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। অন্তত ১০০ জওয়ান বোলপুরের বাড়ি ঘিরে ফেলে। আদালতের নির্দেশনামা ও মেডিক্যাল রিপোর্ট নিয়ে পৌঁছয় সিবিআই। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করেন দেন সিবিআই আধিকারিকরা। বাড়ির সকলের ফোন নিয়ে নেয় সিবিআই। তল্লাশির পাশাপাশি অনুব্রতকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার অনুব্রত মণ্ডল। এদিন বিকেলে তাঁকে তোলা হয় আসানসোলের বিশেষ আদালতে। গরুপাচারকাণ্ডে ২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। ১০ দিনের সিবিআই হেফাজতে বীরভূমের তৃণমূল সভাপতি।

পার্থ চট্টোপাধ্যায়ের পর তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা কেন্দ্রীয় এজেন্সির জালে।সিবিআই সূত্রে খবর, এর আগে গতকাল বোলপুর মহকুমা হাসপাতালের চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। আজ ওই চিকিত্সকের বয়ান রেকর্ড করা হতে পারে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত প্রভাব খাটিয়ে চিকিত্সককে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর চেষ্টা করেছিলেন কিনা, তা জানতে চাওয়া হয়। কার নির্দেশে ওই সরকারি চিকিত্সক বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে গিয়েছিলেন, তাও জানতে চায় সিবিআই। খবর সূত্রের। গরুপাচার মামলায় ১০ বার অনুব্রতকে তলব করে সিবিআই। ৯ বার হাজিরা এড়াল তৃণমূল জেলা সভাপতি। অসুস্থতার কথা বলে গতকালও হাজিরা এড়ান অনুব্রত। গরুপাচার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন।

আরও পড়ুন: Dilip Ghosh : অনুব্রত গ্রেফতার হতেই গ্রামে নকুলদানা বিলির আবেদন, 'একদম' সায় দিলীপের

সেরা শিরোনাম

BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
Koustav Bagchi: কৌস্তভ বাগচীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ! সরব দলেরই একাংশর, কে কী দাবি করছে ?
কৌস্তভ বাগচীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ! সরব দলেরই একাংশর, কে কী দাবি করছে ?
CM Suvendu Adhikari: 'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?
'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget