এক্সপ্লোর

Dilip Ghosh: অভিষেকের কর্মসূচিতে ধুন্ধুমার, ‘সুস্থ মানুষ রাতে জঙ্গলে বেরোয় না’, কটাক্ষ দিলীপের

Abhishek Banerjee: শনিবার সকালে ইকোপার্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ। সেখানেই অভিষেককে কটাক্ষ করেন তিনি।

রঞ্জিত সাউ, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসংযোগ কর্মসূচির মাঝেই কুড়মি বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি ঝাড়গ্রামের গড় শালবনিতে। অভিষেকের কনভয়ের যাত্রাপথেই আছড়ে পড়ল কুড়মিদের ক্ষোভ (Kurmi Protests)। ইটবৃষ্টির পাশাপাশি মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে ভাঙচুর চালানোরও অভিযোগ। সেই নিয়ে যখন রাজনীতির পারদ চড়ছে, তৃণমূল সাংসদ অভিষেককে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

শনিবার সকালে ইকোপার্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ। সেখানেই অভিষেককে কটাক্ষ করেন তিনি। অভিষেককে লক্ষ্য করে 'জয় শ্রী রাম' ধ্বনির প্রসঙ্গ উঠলে দিলীপ বলেন, "কে স্লোগান শুনেছে? আমি তো মিডিয়ায় চোর চোর শুনলাম। উনি বলছেন, যেখানে যাচ্ছেন, সেখানেই নাকি 'জয় বাংলা' শুনতে পাচ্ছেন। শুধু এটা শুনতে পাচ্ছেন না? তাছাড়া আপনি এত রাতে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন কী করতে?"

অভিষেককে নিশানা করে দিলীপ আরও বলেন, "আপনি কি জানেন, জঙ্গলমহলের মানুষ শান্তিপ্রিয়? সন্ধের পর ঘুমিয়ে পড়েন। আমি দিলীপ ঘোষ। জঙ্গলমহলের ছেলে। কোনও সুস্থ মানুষ রাতে জঙ্গলে বেরোয় না।" গাড়িতে ভাঙচুর প্রসঙ্গে দিলীপের বক্তব্য, "গাড়ি ভাঙা এ রাজ্যের পরম্পরা। আমার নিজের গাড়িই ১০ থেকে ১২ বার ভেঙেছে। আমি তো কখনও এ নিয়ে তৃণমূলের কাছে দুঃখ প্রকাশ করিনি!"

আরও পড়ুন: Mamata Banerjee: সর্বসমক্ষে মাথানত করলেন, এগরায় গিয়ে ক্ষমা চাইলেন মমতা

এর আগে, খোদ দিলীপের বিরুদ্ধেই কুড়মিদের অপমান করার অভিযোগ উঠেছিল। তার জেরে বিক্ষোভ আছড়ে পড়েছিল তাঁর বাসভবনেও। কিন্তু এ দিন কুড়মিদের সমর্থনেই কথা বলতে শোনা যায় তাঁকে। তাঁর মে, জঙ্গলমহলে গিয়ে বার বার কুড়মিদের অপমান করা হচ্ছে। ১২ বছর ধরে ক্ষমতায় রয়েছে শাসকদল। এথচ একফোঁটা পানীয় জলও পাননি কুড়মিরা। কেন্দ্রের পাঠানো রেশনও কুড়মিদের হাতে পৌঁছয়না বলে অভিযোগ করেন।

তাঁর বাড়িতে বিক্ষোভের প্রসঙ্গ উঠলে দিলীপ ষড়যন্ত্রের তত্ত্ব আনেন। তাঁর মতে, কুড়মি সমাজের মুখ অজিত মাহাতোকে ২০ থেকে ২৫ হাজার টাকা দিয়ে লোক জোটানো হয়েছিল। বাস ভাড়া করে লোক নিয়ে যাওয়া হয়েছিল তাঁর খড়্গপুরের বাংলোতে। এত টাকা কোথা থেকে এল, প্রশ্ন তোলেন দিলীপ। 

পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ কর্মসূচির মাঝেই শুক্রবার কুড়মি বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিল ঝাড়গ্রামের গড় শালবনি। ইটবৃষ্টি থেকে মন্ত্রীর গাড়ি ভাঙচুর এমনকি তৃণমূলের কর্মীদের বাইক থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধরের দৃশ্যও সামনে এসেছে। এর নেপথ্য়ে বিজেপির হাত দেখছেন অভিষেক।

সেরা শিরোনাম

Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget