এক্সপ্লোর

Mamata Banerjee: সর্বসমক্ষে মাথানত করলেন, এগরায় গিয়ে ক্ষমা চাইলেন মমতা

Egra Incident:শনিবার সকালে খাদিকুলের সভায় সর্বসমক্ষেই ক্ষমাপ্রার্থনা করতে দেখা গেল তাঁকে। 

সুকান্ত মুখোপাধ্যায়, এগরা: এগরাকাণ্ডের ১১ দিন পর খাদিকুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেখানে গিয়েই বিস্ফোরণকাণ্ডের জন্য ক্ষমা চাইলেন তিনি (Egra News)। প্রকাশ্যে বললেন, "মাথানত করে এই ঘটনার জন্য ক্ষমা চাইছি।" শনিবার সকালে খাদিকুলের সভায় সর্বসমক্ষেই ক্ষমাপ্রার্থনা করতে দেখা গেল তাঁকে। 

সর্বসমক্ষে ক্ষমা চাইলেন মমতা

শনিবার সকালে এগরায় পৌঁছন মমতা। সেখানে নিহতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য়ের ঘোষণা করেন তিনি। পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে বলে জানান। মমতা জানান, ওড়িশা সীমানা দিয়ে বাজি পাচার রুখতে কাজ করবেন তাঁরা। বলেন, "বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গড়েছি। বেআইনি বাজি কারখানা রুখতে সেখানেই তৈরি হবে পরিবেশবান্ধব বাজি তৈরির ক্লাস্টার।"

এ দিন মমতা বলেন, "টাকার লোভে অনেকে বেআইনি বাজি কারখানা করে অনেকে। নিজেও মারা গেল, অন্যদেরও নিয়ে গেল। এটা নিয়ে অনেকে রাজনীতির জলঘোলা করেছেন। আমি কোনও রাজনীতি করতে আসিনি এখানে। মানবিক সাহায্য়ের হাত বাড়াতে এসেছি।" বেআইনি বাজি কারখানা রুখতে রাজ্য সরকার পদক্ষেপ করবে বলে জানিয়েছেন।

আরও পড়ুন: Mamata Banerjee : এগরায় গ্রিন ক্র্যাকার ক্লাস্টার তৈরির ঘোষণা মমতার, নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি

এর পরই এগরাবাসীর কাছে ক্ষমা চান মমতা। বলেন, "আমি আপনাদের সকলের কাছে মাথানত করে এই ঘটনার জন্য় ক্ষমা চাইছি। আপনাদের যদি কোনও ভাবে কোনও সাহায্য করতে পারি বলবেন।"

এ দিন মুখ্যমন্ত্রীর এই ক্ষমাপ্রার্থনা নিয়ে মুখ খোলেন নিহতদের পরিবারের সদস্যরাও। তাঁদের মধ্যে একজন বলেন, "ম্যাডাম আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য এসেছেন। আমাদের আর কিছু বলার নেই। তাঁর পক্ষেই বা আর কী করা সম্ভব! উনি বলেছেন, আগামী দিনে যাতে কারও সঙ্গে এমন না ঘটে দেখবেন।" আর এক নিহতের বাড়ির সদস্য বলেন, "উনি এসেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। অর্থসাহায্য় করেছেন, চাকরি দিয়েছে। আমাদের মনোবল বাড়ল।"

এগরায় নিহতদের পরিবারকে অর্থসাহায্য, চাকরি মমতার

এগরার ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। সেই নিয়ে এদিন সরব হন খোদ মমতাও। এমন কিছু ঘটলে অবিলম্বে পুলিশকে জানানোর নির্দেশ দেন তিনি। কিন্তু গ্রামবাসীদের দাবি, লাইসেন্স রয়েছে বলেই জানেন সকলে। বেআইনি ভাবে কারখানা চলছে, তা  কী করে বোঝা সম্ভব। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget