এক্সপ্লোর

Rahul on Madan : "জিরো থেকে হিরো হতেই এই ধরনের বক্তব্য", তর্পণ ইস্যুতে মদনকে পাল্টা রাহুলের

BJP-TMC Tussle : আজ মহালয়া। মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু৷ এই আবহে এদিন বাবুঘাটে তর্পণ করেন মদন মিত্র

কলকাতা : শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও দিলীপ ঘোষের (Dilip Ghosh) ছবিতে মালা দিয়ে আজ তর্পণ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক (Kamarhati TMC MLA) । বিজেপির (BJP) রাজনৈতিক মৃত্যু ঘটেছে বলে দাবি মদন মিত্রের (Madan Mitra)। এই ইস্যুতে এবার মদনকে পাল্টা জবাব দিল বিজেপি। "জিরো থেকে হিরো হওয়ার জন্যই তিনি এই ধরনের বক্তব্য রেখেছেন", বলে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)।

আজ মহালয়া। মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু৷ এই আবহে এদিন বাবুঘাটে তর্পণ করেন মদন মিত্র। কিন্তু, আপাদমস্তক রাজনৈতিক এই পদক্ষেপে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের ছবিতে মালা দিয়ে বিজেপির রাজনৈতিক মৃত্যু ঘটেছে বলে দাবি করে তর্পণ করেন তিনি। যদিও মদন মিত্রর দাবি, শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষকে প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে।

কী বলেন মদন ?

তিনি বলেন, "এরা ব্যক্তিগত জীবনে সুস্থ থাকুন। আমাদের বিরোধী দলনেতা উনি রেজিস্টার মেনটেন করতে থাকুন। আগামী বছর যখন পঞ্চায়েত নির্বাচন হবে তারপর তর্পণ করতে আর কোনও বিজেপিকে নেতাকে পাওয়া যাবে না। কিন্তু বার বার বলছি যাঁদের ছবি দেখছেন, বাংলার মানুষরা যাঁদের প্রতি বীতশ্রদ্ধ, সেই প্রণম্য মানুষরা সুস্থ থাকুন, পরিবারে ভাল থাকুন, দীর্ঘায়ু কামনা করছি। কিন্তু রাজনৈতিক তান্ডব,সন্ত্রাস তার অবসান ঘটুক। সেই কারণেই তর্পণ। বিজেপির রাজনৈতিক অপমৃত্যুর তর্পণ।"   

এপ্রসঙ্গে তৃণমূল বিধায়ককে একহাত নিয়ে রাহুল সিনহা বলেন, "নিজের রাজনৈতিক জীবন প্রায় সমাপ্ত হতে চলেছে। সেই আশঙ্কায় এখন নানারকম প্রমাদ গুণছেন। জিরো থেকে হিরো হওয়ার জন্যই এই ধরনের বক্তব্য। যাঁরা মহালয়ার তর্পণকেও রাজনৈতিক রঙে রাঙায়, নিজের পোস্ট পাওয়া না পাওয়া, দায়িত্ব পাওয়া না পাওয়ার সঙ্গে জোড়ে, সেই সমস্ত লোকের তর্পণের নামে লোকদেখানো তামাশা ছাড়া আর কিছু না এটা। সংস্কৃতি নিয়েও এরা কতটা উদাসীন, এটা তার সবথেকে বড় প্রমাণ। নিজের পজিশন ঠিক করতে অন্য কাউকে এভাবে কুরুচিপূর্ণভাবে ব্যবহার করার কোনও যৌক্তিকতা নেই।"

প্রসঙ্গত, আজ মহালয়ার পুণ্য তিথিতে জেলায় জেলায় চলে তর্পণ। শ্রদ্ধার সঙ্গে পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করেন।

আরও পড়ুন ; মহালয়ায় শুভেন্দু- দিলীপের ছবিতে মালা দিয়ে বাবুঘাটে তর্পণ মদন মিত্রের

সেরা শিরোনাম

West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget