Samik On Abhishek: তলবের পরেও গরহাজির অভিষেক, কী বললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ?
Samik Bhattacharya on Abhishek Banerjee : তলবের পরেও ভবানীভবন গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কী বললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ?

অনির্বান বিশ্বাস, কলকাতা: তলবের পরেও গরহাজির, অসুস্থতার কারণ দেখিয়ে ভবানীভবন গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভার সই জালিয়াতিকাণ্ডে, সোমবার CID-র কাছে হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।এদিন বিকেলেই, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে গেল CID। আগামী সোমবার, ফের ভবানীভবনে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের দ্রুত আরোগ্য কামনা করে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
আরও পড়ুন, "কাউকে ছাড়ব না", SIT গঠনের নির্দেশ দিয়ে পুরুষ 'লক্ষ্মী'দের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, শরীর তাড়াতাড়ি ভাল হোক। ইশ্বরের কাছে কামনা করছি, উনি সুস্থ থাকুন, ভাল থাকুন। মাঠে থাকুন, বিরোধীতা থাকুন, সমালোচনায় থাকুন। বিরোধী নেতার ভূমিকা পালন করুন।’ এদিকে বিধানসভায় সই-জালিয়াতি কাণ্ডে, সন্ধে ৬.৫০ মিনিটে অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে আসে CID।
এদিন কালীঘাট রোডে অভিষেকের বাড়ির সামনে এসে পৌঁছয় CID টিম। আনা হয় এক ফটোগ্রাফারকেও। ফটোগ্রাফার বাড়ি চারপাশের ছবি ভিডিওগ্রাফি করে। বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডের তদন্তে, সোমবার, অর্থাৎ, পয়লা জুন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ভবানীভবনে হাজির হতে বলা হয়েছিল। তবে সোনারপুরের ঘটনা উল্লেখ করে ও অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিন সময় চেয়ে CID-কে চিঠি দেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
মূলত, শনিবার CID-র নোটিস রিসিভ করার পর, নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে সোনারপুরের উদ্দেশে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায। আর সেখানেই ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয়। কলকাতায় ফেরার পর প্রথমে অ্যাপোলো ও পরে বেলভিউ হাসপাতালে নিয়ে গেলেও, কোথাওই ভর্তি হতে পারেননি অভিষেক। শারীরিক অসুস্থতার কারণে, সোমবার CID-র কাছে হাজিরা এড়ান তিনি। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অফিসের কর্মী জানিয়েছেন,শরীর ভাল না। MRI হয়নি, সিটি স্ক্য়ান হয়নি। বুকে এখনও চোট আছে। জানি না, কী করবে। কালকে বলেছিল, ওঁদের অনুরোধ করেছিল, কালকে এলে দাদা হয়তো নিজেই নিয়ে নিতে পারত। এখন তো টাইম দিলেন।
CID সূত্রে খবর, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ১৫ দিনের সময় দিতে তারা নারাজ। আগামী ১ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ৮ জুন, সোমবার দুপুর ১২টায় ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ভবানীভবনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবারই, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে, তাঁর হাতে নোটিস দিয়ে আসেন CID-র আধিকারিকরা।
Before You Go
Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে





















