এক্সপ্লোর

Mithun Chakraborty: ২১ নয়, ৪১ জন তৃণমূল বিধায়ক বিজেপি-তে যেতে আগ্রহী! ফের জল্পনা বাড়ালেন সুকান্ত-মিঠুন

Sukanta Majumdar: তৃণমূলের ২১ জন বিধায়ক যোগাযোগ রাখছেন বলে জানিয়েছিলেন মিঠুন। কিন্তু রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, সংখ্য়াটা ৪১-এর কম নয়। 

চুঁচুড়া: বিধানসভা নির্বাচন ২০২১-এর আগে দলে দলে নেতাদের তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়ার হিড়িক দেখা গিয়েছিল। কিন্তু ভোটে বিজেপি ধরাশায়ী হওয়ার পর ফিরেও আসেন অনেকে। শিক্ষক নিয়োগ, গরুপাচার দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য, সেই সময় ফের তৃণমূল ছেড়ে দলে দলে নেতারা পদ্মমুখী হচ্ছেন বলে দাবি করেছেন মিঠুন চক্রবর্তী। তৃণমূলের ২১ জন বিধায়ক যোগাযোগ রাখছেন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, সংখ্য়াটা ৪১-এর কম নয়। 

তৃণমূলের অনেকেই বিজেপি-তে যেতে আগ্রহী!

মঙ্গলবার চুঁচুড়ায় প্রাক পুজো সম্মিলনীতে যোগ দিতে গিয়েছিলেন সুকান্ত। সেখানে তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া মিঠুন চক্রবর্তীও। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন দাবি করেন তাঁরা। বিধানসভা নির্বাতনের আগে যেমন তৃণমূল থেকে অনেকেি বিজেপি-তে গিয়েছিলেন, এ বারও জোড়াফুল শিবিরের নেতাদের পদ্মশিবিরে স্বাগত জানানো হবে কি না জিজ্ঞেস করা হয় তাঁদের। জবাবে মিঠুন বলেন, "আমাকে প্রথমে রিফিজ করে দেওয়া হয়। বলেন, আর নেবেন না কাউকে। কিন্তু আমি বলি, অনেকে আছেন, যাঁরা সবাই সমান নয়। তাঁরা দমবন্ধ বোধ করছেন তৃণমূলে। কেন না চুরি না করেও আঁচ পড়ছে তাঁদের গায়ে। আমি নিশ্চিন্ত করেছি যে, যাঁদের নাম দিয়েছি, তাঁরা কেউ এর মধ্যে নেই। উপরের নেতারা এর পর ঠিক করবেন।"

আরও পড়ুন: Sisir Adhikari: কোন দলে শিশির, জবাবদিহি করতে হবে লোকসভায়, সুকান্ত বললেন, ‘বিজেপি-তে যোগ দেননি উনি’

তৃণমূল ছাড়তে ইচ্ছুক নেতাদের নামের তালিকা ইতিমধ্য়েই বিজেপি নেতৃত্বকে ধরিয়েছেন কি না জানতে চাওয়া হলে, মিঠুন বলেন, "কিছু স্পষ্ট করে বলব না। সব ধরে ফেলবে। কিন্তু প্রোটোকল ছাড়া কাজ করি না আমি। যতটুকু বলার ছিল, বলে দিয়েছি। সব বলেই কাজ করি আমি।"

এর পরই মিঠুনের কথার সুর ধরে সুকান্ত বলেন, "মিঠুনদার কাছে যদি ২১ জনের নাম থাকে, আমাদের শীর্ষ নেতৃত্বের কাছে ৪১ জনের কম নাম থাকবে না। এমন অনেকে আছেন, যাঁরা সরাসরি শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন। ক্রমশ প্রকাশ্য।" সঙ্গে মিঠুনের সংযোজন, "কখন, কোথায়, কোন সময়...যা কিছু হতে পারে।"

সুকান্ত এবং মিঠুনের মন্তব্যে জোর জল্পনা

পুজোপ আগে কলকাতায় পা রেখেছেন মিঠুন। শহরে এসেই তৃণমূল বিধায়কদের অনেকে বিজেপি-তে আসতে চাইছেন বলে জল্পনায় ইন্ধন গিয়েছেন। তাঁর দাবি, তাঁর দাবি, ব্যাকআপ ছাড়া কথা বলেন না তিনি। তৃণমূলের ২১ জন বিধায়ক সরাসরি যোগাযোগ রাখছেন তাঁদের সঙ্গে। সঠিক সময়েই সব কিছু সামনে আসবে বলে দাবি করেন মিঠুন। সেই সংখ্য়াটা দ্বিগুণ বলে এ বার দাবি করলেন সুকান্ত।

সেরা শিরোনাম

Mamata Banerjee : 'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...
Mamata Banerjee : 'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...
News Live Updates: 'ভাবেন কি আমি মরে গিয়েছি!' কাকে আক্রমণ মমতার?
'ভাবেন কি আমি মরে গিয়েছি!' কাকে আক্রমণ মমতার?
Mamata Banerjee: তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...
তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...
Chandrima Bhattacharya: ঠিক এই জন্যই তৃণমূলের সব পদ ত্যাগ করলেন চন্দ্রিমা, জানিয়ে দিলেন বড় কারণ
ঠিক এই জন্যই তৃণমূলের সব পদ ত্যাগ করলেন চন্দ্রিমা, জানিয়ে দিলেন বড় কারণ

ভিডিও

Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু রাজ্যের স্বাস্থ্য দফতরের | ABP Ananda LIVE
Humayun Kabir | রেজিনগর থানার ভেতর ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের | ABP Ananda LIVE
Debraj Chakraborty | দেবরাজ চক্রবর্তীর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চাঞ্চল্যকর তথ্য | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget