এক্সপ্লোর

Sisir Adhikari: কোন দলে শিশির, জবাবদিহি করতে হবে লোকসভায়, সুকান্ত বললেন, ‘বিজেপি-তে যোগ দেননি উনি’

Sukanta Majumdar: শিশিরের সাংসদপদ খারিজ করতে তৃণমূল যখন জোর চেষ্টা চালাচ্ছে, সেই সময়ই এমন দাবি করলেন সুকান্ত। 

চুঁচুড়া: বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রচারসভায় শুধু দেখাই যায়নি তাঁকে। অমিত শাহ যখন 'সোনার বাংলা' গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই সময় হাত তুলে জনগণকে আশ্বস্ত করতেও দেখা গিয়েছিল তাঁকে। এমনকি বুথে ভোটদান সেরে আঁঙুল উঁচিয়ে জানিয়েছিলেন পদ্মেই ভোট দিয়েছেন তিনি। কিন্তু  সাংসদ শিশির অধিকারী বিজেপি-তে যোগই দেননি বলে এ বার জানালেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। শিশিরের সাংসদপদ খারিজ করতে তৃণমূল যখন জোর চেষ্টা চালাচ্ছে, সেই সময়ই এমন দাবি করলেন সুকান্ত। 

মঙ্গলবার চুঁচুড়ায় প্রাক পুজো সম্মিলনীতে যোগ দিতে গিয়েছিলেন সুকান্ত। সেখানে তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া মিঠুন চক্রবর্তীও। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন জবাব দেন সুকান্ত। তিনি বলেন, "লোকসভা নিয়ম-কানুন অনুসারে চলে। শিশিরবাবু বাংলার একজন সিনিয়র নেতা। প্রিভিলেজ কমিটির সামনে যাবেন উনি! গিয়ে উত্তর দেবেন কোন দলে আছেন।"

শিশির কী উত্তর দেন, তা প্রিভিলেজ কমিটিতে তাঁর উপস্থিতির পরি জানা যাবে। কিন্তু রাজ্য বিজেপি-র সভাপতি হিসেবে শিশিরকে নিয়ে সুকান্তর অবস্থান কী? প্রশ্নের উত্তরে বিন্দুমাত্র ইতস্তত না করে সুকান্ত বলেন, "শিশিরবাবু বিজেপি-তে যোগ দেননি।" সাংসদ শিশির কোন দলে রয়েছে, তা জানতে তঁকে সমন পাঠিয়েছে লোকসভার প্রিভিলেজ কমিটি। আগামী ১২ অক্টোবর বেলা ১২টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সেই আবহেই এমন মন্তব্য করলেন সুকান্ত। 

আরও পড়ুন: Sisir Adhikari : সাংসদ শিশির অধিকারীকে সমন পাঠাল লোকসভার প্রিভিলেজ কমিটি

২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়ার হিড়িক যখন চরমে, সেই সময় অধিকারী পরিবারকে ঘিরে দ্বন্দ্ব চরমে ওঠে। প্রথমে বিজেপি-তে যোগ দেন শুভেন্দু অধিকারী। তার পর থেকেই অধিকারী পরিবারের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শিশির, তাঁর ছেলে দিব্যেন্দু অধিকারী যদিও আনুষ্ঠানিক ভাবে তৃণমূল ছাড়ার কথা জানাননি, কিন্তু তাঁদের সমর্থন বিজেপি-র দিকেই বলে অভিযোগ করে তৃণমূল। বিশেষ করে শাহের সভায় শিশিরের উপস্থিতির পর সেই নিয়ে সুর চড়ায় তৃণমূল।

এর পরই তৃণমূলের তরফে শিশিরের সাংসদপদ খারিজের দাবি তোলা হয়। সেই নিয়ে এ যাবৎ তৃণমূল নেতৃত্ব লোকসভায় অনুরোধ-আবেদন করে আসছিলেন। গত ২০ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যাপাধ্যায়। দ্রুত শুনানির আর্জি জানান। সুদীপ জানান, জবাবি চিঠিতে শিশির অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার কথা অস্বীকার করলেও, তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ রয়েছে। শিশিরের সাংসদ পদ খারিজের শুনানিতে দেরি হলে, তা সংসদীয় রাজনীতির পক্ষে শুভ নয় বলে মন্তব্য করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এর পরই শিশিরকে হাজিরার সমন পাঠায় লোকসভার প্রিভিলেজ কমিটি। কিন্তু রাজ্যের বিজেপি নেতৃত্বের দাবি, তিনি পদ্ম শিবিরে যোগই দেননি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget