এক্সপ্লোর

Sukanta Majumdar: "বিধায়কদের মন খারাপ হলে সাংসদেরও হবে", কটাক্ষ সুকান্তর

Sukanta Majumdar Critisize TMC : বিধানসভার পর সংসদেও ভাঙল তৃণমূল। এমন আবহে কটাক্ষ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের।

কলকাতা: বিধানসভার পর সংসদেও ভাঙল তৃণমূল। এমন আবহে কটাক্ষ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। তিনি বলেন, বিধায়কদের তো মন খারাপ হয়েছেই। সেইজন্য, বিধায়ক আলাদা দল তৈরি করছেন। বিধায়কদের মন খারাপ হলে সাংসদেরও হবে, খোঁচা সুকান্তর।

আরও পড়ুন, রাজ্যে তৃণমূল কাউন্সিলরদের গণইস্তফা

বিধানসভার পর সংসদেও ভাঙল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে বসে, তখনই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারীর উপস্থিতিতে বৈঠক করলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। NDA-এর সঙ্গে যুক্ত হতে চেয়ে ইতিমধ্য়েই লোকসভার অধ্যক্ষকে চিঠিও দিয়েছে লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদদের 'ব্লক'।

একা কালীঘাটে বসে বিধায়ক-কাউন্সিলদের ভাঙন দেখেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এবার যমুনা পাড়ে বসে দেখলেন তাঁর সাংসদরাও তাঁকে ছেড়ে চলে গেলেন। হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই ছেড়ে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে 'INDI' জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর এখান থেকে মেরেকেটে ১ কিলোমিটার দূরে, ৯ মতিলাল নেহরু মার্গে নরেন্দ্র মোদি সরকারের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ি। সেখানেই বৈঠক করলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। স্পষ্ট জানালেন, তাঁদের রাশ এখন আর মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতে নয়। তাঁরা এবার থেকে বিজেপি জোটকে সমর্থন করবেন। বসতেও চান লোকসভায় অন্য় জায়গায়। অর্থাৎ এনডিএ-সাংসদের সঙ্গে!

লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদদের 'ব্লক' ইতিমধ্য়েই লোকসভার অধ্যক্ষকে চিঠিও দিয়েছে। ২০ জনের সই সম্বলিত কোনও চিঠি জমা দিয়েছেন কাউকে? প্রশ্নে  কাকলি ঘোষ দস্তিদার বলেন, স্পিকারের অফিসে এখনও মুখ্যসচেতক হিসেবে নাম আমার আছে। উনি কোনও হঠকারী সিদ্ধান্ত মানেননি। সেইজন্য আমাকেই মুখ্য সচেতক হিসেবে বলা হয়েছে সকলকে দিয়ে সইটা করাতে। সেই সইটা করিয়ে জমা দেওয়া হয়েছে। চিঠিটা গ্রহণ হবে, তারা আমাদের আলাদা জায়গা দেবে, তারা আমাদের NDA-র পার্ট হিসেবে মানবে তার পরে তো। 

বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় বলেন, তাঁরা যদি মনে করে থাকেন তাঁরা NDA ব্লককে সমর্থন করছেন, রাজনীতিতে, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। এটা মৌলিক অধিকার। সোমবার দিল্লির ৯ মতিলাল নেহরু মার্গে, মোদি সরকারের হেভিওয়েট মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে, উপস্থিত হন তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদরা। 
 

সেরা শিরোনাম

Bad Road Conditions: কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
Teacher Protest : কারও চাকরি যাবে না...সরকারি আশ্বাসের পরেও পথে কম্পিউটার শিক্ষকরা, কী দাবি?
কারও চাকরি যাবে না...সরকারি আশ্বাসের পরেও পথে কম্পিউটার শিক্ষকরা, কী দাবি?
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget