এক্সপ্লোর

TMC News: রাজ্যে তৃণমূল কাউন্সিলরদের গণইস্তফা

TMC Councillor Mass Resignation : রাজ্যের জেলায় জেলায় পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের গণইস্তফা

কলকাতা: মেমারি পুরসভাতেও তৃণমূল কাউন্সিলরদের গণইস্তফা। ১৬জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ১১জনেরই পদত্যাগ। পুরসভার চেয়ারম্যান-সহ ১১ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা। উঃ দমদমে ৩৫ কাউন্সিলরের মধ্যে ২১ জনেরই ইস্তফা। 

আরও পড়ুন, এবার কাদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে CBI ? বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

মমতা বন্দ্য়োপাধ্য়ায় যেদিন দিল্লিতে, সেদিনই ভাঙন ধরল তৃণমূলের লোকসভা ও রাজ্য়সভার সংসদীয় দলে! দল ও রাজ্যসভার সাংসদের পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়। রাজ্যসভায় বর্তমানে তৃণমূলের সাংসদ সংখ্য়া ১৩ থেকে কমে হল ১২। সূত্রের খবর, মঙ্গলবারই তৃণমূলের রাজ্য়সভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন কোয়েল মল্লিক। যিনি চলতি বছরের মার্চ মাসে রাজ্য়সভায় গেছিলেন। 

রাজ্যসভায় বর্তমানে তৃণমূলের সাংসদ সংখ্য়া ১৩ থেকে কমে হল ১২। সূত্রের খবর, মঙ্গলবারই তৃণমূলের রাজ্য়সভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন কোয়েল মল্লিক। যিনি চলতি বছরের মার্চ মাসে রাজ্য়সভায় গেছিলেন। তিনি শপথ নেওয়ার পর সংসদের কোনও অধিবেশনও হয়নি।রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র  দেবজিৎ সরকার বলেন, রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস রাষ্ট্রবিজ্ঞানের নীতি মেনে, নির্দিষ্টভাবে শেষের দিকে চলে যাচ্ছে। আর বেশি বাকি নেই। আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় দলের বিরুদ্ধে মুখ খুলে শীর্ষ নেতৃত্বের রোষানলে পড়েছিলেন সুখেন্দুশেখর রায়। 

সোমবার রাজ্যসভার সাংসদের পদই শুধু নয়, তৃণমূলকেও পরিত্য়াগ করলেন সুখেন্দু শেখর রায়। সুখেন্দুশেখর রায় বলেন,এই যে মানুষ, জনবিস্ফোরণটা যখন দেখলাম আর জি করে, বুঝলাম, ২০২৪ সালের মে মাসে লোকসভা নির্বাচনে আমাদের দল ২৯ টা আসন পেল, ৪২ টা আসনের মধ্য়ে, তাহলে আবার সেই মানুষ ৪ মাস-৫ মাসের মধ্য়ে যেভাবে রাস্তায় নামলেন, যার প্রতিক্রিয়া সারা ভারতে হল, পৃথিবীর বিভিন্ন দেশে হল, যেখানে প্রবাসী ভারতীয় রয়েছে, তারপরেও যারা শাসন ক্ষমতায় রয়েছেন এবং ক্ষমতাশালী নেতা রয়েছেন, তারা মানুষের এই যে প্রতিবাদ, এই যে জনবিস্ফোরণ কেন, এটা বিশ্লেষণ করতে পারলেন না? 

তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক    ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, খারাপ লাগত সুখেন্দুশেখর রায়ের মতো মানুষ, তাঁকে লাস্ট বেঞ্চে বসানো হয়েছে, কারণ এটা লিডার অফ দ্য হাউস,  তিনি ঠিক করেন, কে, কোথায় বসবেন। ওই যে আমি বলেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে সং আছে গঠন নেই। সুখেন্দুদা যে কথাগুলো বলেছেন, আমি তাঁরসঙ্গে ১০০ শতাংশ একমত। 'সন্ধেয় দিল্লিতে তিলক মার্গে বিদ্রোহী তৃণমূল শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। সেখানে মুখ্য়মন্ত্রী শুভেনদু অধিকারীর সঙ্গে সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ১৯৯৮ সাল থেকে রাজনৈতিক সংঘর্ষে নিহতদের পরিবারকে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১৯৯৮ সাল থেকে রাজনৈতিক সংঘর্ষে নিহতদের পরিবারকে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari: 'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Suvendu Attacks TMC-CPM: 'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Bengal vs Maharashtra: পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Bangladesh News : ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Embed widget