এক্সপ্লোর

BJP : 'খরচ বিপুল', টাকার অভাবে EZCC-র পুজো বন্ধ করতে চান সুকান্ত ! পাল্টা কী বললেন কুণাল

BJP Puja 2022 : ২০২১’এর বিধানসভা ভোটের আগে, ২০২০ সালে, EZCC’তে দুর্গাপুজো শুরু করে বিজেপি।

শিবাশিস মৌলিক, কলকাতা : BJP-র পুজোর ভবিষ্যৎ কী? আগামী বছরও কি বঙ্গ বিজেপির তরফে দুর্গাপুজোর আয়োজন করা হবে? 
উমা-বিদায়ে বিষাদের আবহেই, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। খোদ রাজ্য বিজেপির সভাপতি এত টাকা খরচ করে পুজোর পক্ষপাতী নন।

' বিশাল  খরচ' 
দিন কয়েক আগে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তো স্পষ্টাস্পষ্টি বলে দেন, ‘ আগামী বছর থেকে বিজেপি আর পুজো করবে না। ’ তিনি আরও জানান, প্রতি বছর পুজো করতে  ১৫ থেকে ১৬ লক্ষ টাকা খরচ হয়ে যায়। এই বিশাল  খরচ জোগাড় করা খুব মুশকিল।

তবে বিজেপির কর্মীদের অনেকেরই  ইচ্ছে সামনের বছরও পুজো হোক। কারণ ইজেডসিসি-তে এবারও ধূমধামের কমতি ছিল না। বিসর্জনের দিনও অগ্নিমিত্রা পাল সহ বিজেপির কর্মীরা ঢাক বাজিয়ে সিঁদুর খেলে বিজয়া উদযাপন করেন। 

এবার, তৃতীয় বছরে পড়ল সল্টলেকের EZCC’ত আয়োজিত বঙ্গ বিজেপির দুর্গাপুজো। একদিকে সাবেকিয়ানা, আরেকদিকে এরকম থিম। যুব মোর্চা কর্মীরা ঢাক বাজাচ্ছে। মহিলা মোর্চা ধুনুচি নাচ অংশ নিচ্ছেন। আবার উল্টোটাও হচ্ছে। এখানে তিনভাগে সাজানো হয়েছে মণ্ডপ। মূল মণ্ডপ ও প্রতিমা সম্পূর্ণ সাবেকি। দ্বিতীয়ভাগে রয়েছে দুর্গার ৯টি রূপ। আর তৃতীয়ভাগে দেখানো হয়েছে, কীভাবে, দেবীয় ১০ অস্ত্র দিয়ে, কীভাবে দুর্গতি নাশ করতে পারে বিজেপি। 

 ভবিষ্যৎ নিয়ে  সংশয়
২০২১’এর বিধানসভা ভোটের আগে, ২০২০ সালে, EZCC’তে দুর্গাপুজো শুরু করে বিজেপি। বিজেপির তৎকালীন সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের সুপারিশেই এই পুজোর সূচনা। সেই পুজোর ভবিষ্যৎ নিয়ে যখন সংশয় তৈরি হয়েছে, তখন এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল ও সিপিএম। 

পুজোর আয়োজনে ভাটা
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'মানুষের সঙ্গে যোগ নেই, তাই বদ্ধ জায়গায় পুজো করতে হয়' । করোনাকালের শুরুতে ২১-এ ভোটে জনসংযোগকে পাখির চোখ করে পুজো শুরু করে বিজেপি। সে সময়  দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহের ঘাটতি ছিল না। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর বিজেপির ফল আশানুরূপ হয়নি। ফলে পুজোর আয়োজনে ভাটা পড়ে। বহু দল বদলে আসা নেতা বিজেপি থেকে তৃণমূলে ফিরে যান। এর পর থেকেই পুজোর উৎসাহে ভাটা পড়ছে বলে ধারণা একাংশের। 

এবছর তাদের এই পুজো তৃতীয় বর্ষে পা দিল।  EZCC’তে ধুমধাম করে দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজো করেছে বঙ্গ বিজেপি। কর্মী সমাগমও হয়েছে। সামনে ২৪ এর লোকসভা ভোট। তার আগেই কি পুজো বন্ধ করে দেবে বিজেপি নেতৃত্ব ? প্রশ্নটা উঠছেই। 

 

 

সেরা শিরোনাম

Anubrata Mondal: বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা দিল BJP
বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা দিল BJP
State Government : ব্যাঙ্ক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া DR-এর ৫০ শতাংশ টাকা, বড় ঘোষণা রাজ্যের, পুরো টাকা কবে ? চূড়ান্ত বিবরণীতে কী বলা হয়েছে ?
ব্যাঙ্ক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া DR-এর ৫০ শতাংশ টাকা, বড় ঘোষণা রাজ্যের, পুরো টাকা কবে ? চূড়ান্ত বিবরণীতে কী বলা হয়েছে ?
Baraipur Case: শুধু ধর্ষণ-খুন না, বারুইপুরে এই সব কাজে জড়িতরা মহা বিপদে ! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
শুধু ধর্ষণ-খুন না, বারুইপুরে এই সব কাজে জড়িতরা মহা বিপদে ! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: বারুইপুরকাণ্ডে নয়া নাম ! 'রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট তৃণমূলের
বারুইপুরকাণ্ডে নয়া নাম ! 'রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট তৃণমূলের

ভিডিও

Suvendu Adhikari: 'এক সপ্তাহের মধ্যে ২ পরিবারের কাছে যাব, কাউকে ছাড়া হবে না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Baruipur News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বারুইপুরে নিহত নাবালকের বাবা
RG Kar Case : আর জি কর কাণ্ডে কড়া পদক্ষেপ, আরও ৪ মাস সাসপেন্ড ৩ IPS । BJP News
Suvendu Adhikari: বারুইপুর SP অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু
Abhishek Banerjee।মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের,অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget