এক্সপ্লোর

Suvendu on Abhishek : 'ফাঁসির দড়ি পরার দরকার নেই, তদন্তে সহযোগিতা করুন', অভিষেককে খোঁচা শুভেন্দুর

CBI Notice : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে সিবিআই। সেই পরিপ্রেক্ষিতে নবজোয়ার যাত্রা বন্ধ করে আজই রাতে কলকাতায় ফিরছেন অভিষেক

কলকাতা : গত মার্চ মাসে শহিদ মিনার দলের সভামঞ্চ থেকে কার্যত হুঙ্কার ছেড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, "যদি আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারে, তাহলে শহিদ মিনারেই মৃত্যু বরণ করব।" তার পরেই একই সুরে চ্যালেঞ্জ ছুড়তে দেখা গেছে তাঁকে। সিবিআই নোটিস দেওয়ার পর এবার সেই প্রসঙ্গ তুলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বললেন, 'ফাঁসির দড়ি পরার দরকার নেই, সহযোগিতা করুন'।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে সিবিআই। সেই পরিপ্রেক্ষিতে নবজোয়ার যাত্রা বন্ধ করে আজই রাতে কলকাতায় ফিরছেন অভিষেক। কাল সকাল ১১ টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ হয়েছে তাঁকে। ২২ মে ফের সোনামুখী থেকে নবজোয়ার যাত্রা শুরু করবেন অভিষেক। সৌমেন নন্দী বনাম রাজ্যের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে।

এ প্রসঙ্গে অভিষেক আক্রমণ করে শুভেন্দু বলেন, উনি প্রথম দিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি। সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে ফিরিয়ে দেয়। সিঙ্গল বেঞ্চের বিচারপতি ওঁর পছন্দ হয়নি। সেই বিচারপতির বিরুদ্ধে যা তা বলেছিলেন। নতুন বিচারপতি এসে একই রায় বহাল রেখে ১৬০-তে সিবিআই দেওয়ার নোটিসকে কমপ্লাই করার জন্য নির্দেশিকা দিয়েছেন। গতকাল বিকাল থেকে আজ দুপুর অবধি ডিভিশন বেঞ্চে অনেক চেষ্টা করেছেন। এ বিচারপতি নয়, ওই বিচারপতি নয়, অনেক রকম চেষ্টা করেছেন। কিন্তু, মহামান্য বিচারপতিরা বলে দিয়েছেন, এতে কোনও আর্জেন্সি নেই। অর্থাৎ, স্বাভাবিকভাবে আইনের প্রক্রিয়ায় আমি বলব, সিবিআই ডাকতে বাধ্য হয়েছে। উনি কোর্টে গিয়ে চেষ্টা করেছেন। আটকাতে পারেননি। অতএব, 'ফাঁসির দড়ি পরার দরকার নেই, তদন্তে সহযোগিতা সহযোগিতা করুন।'

তবে, সিবিআইয়ের নোটিস পাওয়ার পর অভিষেক ট্যুইট করে 'তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব', বলে জানিয়েছেন। ট্যুইটারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, 'তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব। নোটিসে একদিনও সময় দেওয়া হয়নি। সমনের কারণে আজ জনসংযোগ যাত্রা স্থগিত রাখতে হল। ২২ মে ফের বাঁকুড়া থেকে শুরু হবে জনসংযোগ যাত্রা।'

সিবিআইয়ের নোটিস পাওয়ার পর নবজোয়ার যাত্রা বন্ধ করে আজই রাতে কলকাতায় ফিরছেন অভিষেক । কাল সকাল ১১ টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ।

আরও পড়ুন ; 'একদিনও সময় দেওয়া হয়নি', CBI-এর নোটিস পেয়ে ট্যুইটারে কী লিখলেন অভিষেক ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool and BJP: টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
Trinamool and BJP: টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
CM Suvendu Adhikari: আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget