এক্সপ্লোর

Abhishek Banerjee : 'একদিনও সময় দেওয়া হয়নি', CBI-এর নোটিস পেয়ে ট্যুইটারে কী লিখলেন অভিষেক ?

TMC News Update : সিবিআইয়ের নোটিস পাওয়ার পর আজই রাতে কলকাতায় ফিরছেন অভিষেক

কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সিবিআইয়ের নোটিস (CBI Notice)। 'তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব', বলে ট্যুইট করে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, 'তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব। নোটিসে একদিনও সময় দেওয়া হয়নি। সমনের কারণে আজ জনসংযোগ যাত্রা স্থগিত রাখতে হল। ২২ মে ফের বাঁকুড়া থেকে শুরু হবে জনসংযোগ যাত্রা।' এপ্রসঙ্গে উল্লেখ্য, সিবিআইয়ের নোটিস পাওয়ার পর নবজোয়ার যাত্রা বন্ধ করে আজই রাতে কলকাতায় ফিরছেন অভিষেক । কাল সকাল ১১ টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ।

 

কুন্তল ঘোষের চিঠি মামলায় অস্বস্তি বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দ্রুত শুনানির আর্জি মানল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলা ফেরত গেল প্রধান বিচারপতির কাছে। মামলার এই গতিপ্রকৃতির মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে শনিবার নিজাম প্যালেসে তলব করল সিবিআই।

বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিন্হা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখে রায় দেন, কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই ও ইডি। একই সঙ্গে অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ারও নির্দেশ দেন তিনি।

গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাকে যখন যে তদন্তকারী সংস্থা ডেকেছে আমি গেছি। এমনকি দিল্লিতেও গেছি। আগামীদিন যদি কোনও তদন্তকারী সংস্থা কোনও মামলা করে ডাকে, আমি দরকার হলে যাত্রা একদিন থামিয়ে যাব। সাধারণ নাগরিক হিসাবে আমার ডিভিশন বেঞ্চ ও সুপ্রিম কোর্টের পথ খোলা।'

বিচারপতি সিনহার রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান অভিষেক। কিন্তু, শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর বেঞ্চ জানিয়ে দেয়, শুক্রবারই দ্রুত শুনানি করা সম্ভব নয়। 

ফলে মামলা ফেরত যায় প্রধান বিচারপতির কাছে। এখন নতুন বেঞ্চ ঠিক হলে, তারপরই হবে শুনানি।

নিয়োগ দুর্নীতির দাবার বোড়েদের অনেককেই গ্রেফতার করেছে সিবিআই-ইডি। কিন্তু, মাথার খোঁজ এখনও মেলেনি। ফলে প্রভাবশালী-যোগসূত্রের সন্ধানে এই মামলা আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই ব্যাখ্যা আইনজ্ঞ মহলের।

আরও পড়ুন ; 'দ্রুত শুনানি করা সম্ভব নয়', ডিভিশন বেঞ্চে আজ হচ্ছে না অভিষেকের মামলার

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget