এক্সপ্লোর

Suvendu Adhikari : 'মুখ্য়মন্ত্রীর কল রেকর্ড প্রকাশ্য়ে আনতে চাই না, আদালতে যাক তৃণমূল', ফোন বিতর্কে চ্যালেঞ্জ শুভেন্দুর

Phone Controversy : তৃণমূলের সর্বভারতীয় দলের তকমা চলে যাওয়ার পর মমতা বন্দ্য়োপাধ্য়ায় অমিত শাহকে চারবার ফোন করেছিলেন ?

অর্ণব মুখোপাধ্য়ায়, কৃষ্ণেন্দু অধিকারী ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : 'মুখ্য়মন্ত্রীর কল রেকর্ড প্রকাশ্য়ে আনতে চাই না। তৃণমূল আদালতে যাক, আমিও লড়ে নেব।' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) ফোন বিতর্কে পাল্টা হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সব সভাতেই প্রমাণ ছাড়া অভিযোগ করেন বিরোধী দলনেতা, পাল্টা সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

রাজনীতির লড়াই ক্রমেই যেন পরিণত হচ্ছে আদালতের লড়াইয়ে ! একে অপরকে শুধুই হুঁশিয়ারি-চ্য়ালেঞ্জ...আর বাগযুদ্ধ ! তৃণমূলের সর্বভারতীয় দলের তকমা চলে যাওয়ার পর মমতা বন্দ্য়োপাধ্য়ায় অমিত শাহকে চারবার ফোন করেছিলেন বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা প্রমাণের চ্য়ালেঞ্জ ছুঁড়েছিলেন মুখ্য়মন্ত্রী। শুভেন্দু বলেছিলেন, বৃহস্পতিবার যোগ্য় জবাব দেবেন ! যদিও এদিন প্রমাণের জন্য় তিনি বল ঠেললেন আদালতের কোর্টে। মুখ্য়মন্ত্রীকে মামলা করার আহ্বান জানালেন। 

বিরোধী দলনেতা বললেন, "আপনি ফোন কল নিয়ে বড় বড় কথা বলেছেন। কাল সন্ধেয় আপনার কর্মচারী এই নোটিস পাঠিয়েছেন। আমি ওয়েলকাম করছি। আমি উত্তর দিয়ে দেব কাল। আমি চ্য়ালেঞ্জ করছি, আপনি কেস করুন। আমি চাই আপনি কেস করুন। আপনার ফোন ডিটেলস পাবলিকলি আনা যায় না। আমি আনব না। একমাত্র আদালতের হস্তক্ষেপ ছাড়া পাবলিক ডোমেনে আসে না। আমি চাই মামলা করুন, তাহলে আমি ট্রাইকে পার্টি করব। ৪ মার্চ থেকে ১২ এপ্রিল অবধি ২টো ল্য়ান্ড ফোনের রেকর্ড আদালতে দিতে বাধ্য় হবে। তাহলেই দুধ আর জল আলাদা হবে।" এর পাল্টা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "প্রত্যোকবার ট্যুইট করে বলে বোমা ফাটাব। গ্যাস বেলুন। হাওয়া বেরিয়ে গেলে চুপসে যায়। ওঁর কাজই অভিযোগ করা, কথায় কথায় মিথ্যে কথা। এই যদি বিরোধী দলনেতা হয়, তাহলে কী হবে ?"

ফোন করা নিয়ে বল আইনি আঙিনায় ঠেলে দিলেও, পাল্টা অমিত শাহ নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য়ের জন্য় মামলার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, "আপনি সারদার সবথেকে বড় বেনিফিসিয়ারি। আপনাকে কেউ পারবে না বাইরে রাখতে। লিগাল ব্য়াটল করুন। দুধ আর জল আলাদা হবে। তৈরি থাকুন, অমিত শাহকে গুন্ডা, আর অশান্তি লাগাতে বলেছে, এগুলো আপনাকেও প্রমাণ করতে হবে। সোমবারের পিসিতে সরাসরি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহকে আক্রমণ করেছেন। বলেছেন, তিনি সংবিধান ভেঙেছেন কারণ তিনি বলেছেন ৩৫টা আসন পেলে, পশ্চিমবঙ্গে সরকার থাকবে না। মুখ্য়মন্ত্রী বক্তব্য় বিকৃত করেছেন। অমিত শাহ সরকারি দফতরে বসে, রাজনৈতিক বক্তব্য় রাখেননি।" 

পাল্টা জবাবে অভিষেক বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন আমি ইস্তফা দেব, আপনি প্রমাণ করুন। এত ভাল সুযোগ তো আর পাবেন না। ১০০০ দিন হয়েছে বিজেপিতে গেছেন। ১০০০ দিনে একটা সভা, প্রেস কনফারেন্স দেখান আমাকে আক্রমণ করেননি। ওঁর কাজই অভিযোগ করা, কথায় কথায় মিথ্যে কথা।" প্রসঙ্গত, ইনি বলছেন উনি মামলা করুন, উনি বলছেন ইনি মামলা করুন। এখন কে মামলা করবেন ? আর কার দাবিই বা কবে সত্য়ি প্রমাণিত হবে, তার উত্তর নেই।

আরও পড়ুন ; ফাঁপা বেলুন, কথায় কথায় মিথ্যে কথা ; শুভেন্দুকে তীব্র কটাক্ষ অভিষেকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget