এক্সপ্লোর

Abhishek Banerjee: ফাঁপা বেলুন, কথায় কথায় মিথ্যে কথা ; শুভেন্দুকে তীব্র কটাক্ষ অভিষেকের

রাজ্য রাজনীতিতে কার্যত হাইভোল্টেজ দিন। একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: এবার রাজ্যের বিরোধী দলনেতাকে ফাঁকা বেলুন বলে কটাক্ষ করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মিথ্যে কথা বলেন এমন অভিযোগও শোনা গেল তৃণমূল সাংসদের বক্তব্যে। “প্রতিবার ট্যুইট করে বলে বোমা ফাটাব, ফাঁকা বেলুন,’’ শুভেন্দুকে জবাব অভিষেকের। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "২০২০ সালে বিজেপিতে যোগ দিয়েছেন। হাজার দিনে হাজার জনসভায় এক হাজার অভিযোগ করেছেন, একটারও প্রমাণ নেই। ওঁর কাজই হচ্ছে অভিযোগ করা আর মিথ্যে বলা।'' শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের। 

শুভেন্দুকে তীব্র কটাক্ষ অভিষেকের: রাজ্য রাজনীতিতে কার্যত হাইভোল্টেজ দিন। একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে উৎখাতের চ্যালেঞ্জ নিতে শোনা গিয়েছে বিরোধী দলনেতার গলায়। রীতিমতো বার্তা দেওয়ার ভঙ্গিতে তিনি বলেন, 'আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে না পারি, রাজনীতি থেকে সন্ন্যাস নেব।' শুভেন্দুর এই বক্তব্যকেই হাতিয়ার করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "উনি বলছেন মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে ছাড়ব। মুখ্যমন্ত্রী বলেছেন প্রমাণ করলে পদত্যাগ করব। প্রমাণ করুন। এত বড় সুযোগ আর পাবেন না। আপনাকে ল্যাজেগোবরে করব, কোনও বেঞ্চ বাঁচাতে পারবে না।'' হুঁশিয়ারি অভিষেকের।                                    

বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ভাষা নিয়েও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'প্রশাসনিক চেয়ার বসে ভুঁইফোড়, কিম্ভূতকিমাকার শব্দ ব্যবহার করছেন।' পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "আপনি ভাষার মাধুর্য নিয়ে কথা বলছেন। মুখ্যমন্ত্রীকে যে ফুফু, খালা, বেগম বলেন, তিনি ভাষার মাধুর্য নিয়ে কথা বলবেন। আপনি ব্যক্তিগতস্তরে এত নিচে নেমে গেছেন আক্রমণ করতে করতে।''

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "এক হাজারের অভিযোগের একটা প্রমাণ দিন। আমার নাম নিয়ে কিছু না বলে ভাববাচ্যে কথা বলেন। খালি বাজার গরম করার চেষ্টা, কটাক্ষ অভিষেকের। অমুক তারিখ অমুক হবে, তাদের কাছ থেকে আর কী আশা করা যায়। পারলে কোর্টে যান। ফুটেজ জমা দেব। ট্যুইট করে প্রচারে থাকার চেষ্টা করেন। কিছু পাচারের তথ্য থাকলে কোর্টে যাব, শুধু ট্যুইট কেন?এটাই হচ্ছে বিরোধী দলনেতার কাজ।''

আরও পড়ুন: Abhishek Banerjee: মানুষ চাইলে CPM প্রার্থীর সঙ্গেও কথা, ‘ভারত জোড়ো’ নয় জনসংযোগ যাত্রা, বললেন অভিষেক

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার

ভিডিও

CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget