এক্সপ্লোর

BJP Mega Rally: ক্রমেই সমাবেশ-মঞ্চের দিকে এগোচ্ছে বিজেপির সংকল্প মিছিল, হাতে চপ-মুড়ি নিয়ে অভিনব প্রতিবাদ

Mega Rally of BJP: বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে ভোট পরবর্তী হিংসা ও গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে পথে নামছে তারা। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে - গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংকল্প মিছিল।

হিন্দোল দে , অনির্বাণ বিশ্বাস, কলকাতা:  আজ কলকাতায় বিজেপির মহামিছিল। কর্মসূচির নাম, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংকল্প মিছিল।  সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত  হাঁটবেন বিজেপির নেতা কর্মীরা। দুপুর থেকেই কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত এবং জেলা থেকে এসেছেন বিজেপি কর্মী, সমর্থকরা। মিছিলের শেষে সমাবেশ। সুবোধ মল্লিক থেকে এন এন ব্যানার্জি রোড হয়ে মিছিল এগোবে। পুরভাগে আছেন রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা।  মিছিলটি ৫ ভাগে ভাগ হয়ে গন্তব্যে এগোবে। সামনে থাকবেন, সুকান্ত মজুমদার , দিলীপ ঘোষ , শুভেন্দু অধিকারী , অগ্নিমিত্রা পাল, রাহুল সিনহা প্রমুখ। মিছিলে তৃণমূল সরকারকে ব্যাঙ্গ করে, হাতে চপ মুড়ি হাতে মিছিলে সামিল হন বিজেপি কর্মীরা। 

আগামী ৫ মে শিলিগুড়িতেও সভা করবে বিজেপি। সেখানে থাকার কথা অমিত শাহের। 

আরও পড়ুন :

রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে আজ কলকাতায় মহামিছিল BJP-র, সকালে গঙ্গায় দিলীপের তর্পণ

বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে ভোট পরবর্তী হিংসা ও গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে পথে নামছে তারা। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে - গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংকল্প মিছিল। সাংসদ দিলীপ ঘোষ বলেন, ' আজকের দিনেই আমাদের কর্মীদের ওপর ভয়াবহ অত্যাচার হয়েছিল। দিনটিকে আমরা ভুলব না। কাউকে ভুলতেও দেব না। সেই কারণেই এই মহামিছিল।' 

সোমবার, রাজ্যে তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তি। এই রাজ্যে হিংসার ঘটনার উল্লেখ করে ট্যুইট করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, ' বহু বিজেপি কর্মী ও তাঁদের পরিবার বিধানসভা নির্বাচনের ফলঘোষণার দিন থেকে  রাজ্যে লাগাতার হিংসার শিকার হয়েছেন। '  ট্যুইটারে তাঁর অভিযোগ, ' মহিলাদের ধর্ষণ ও ও নিগ্রহ করা হয়েছে। বাড়ি ঘর পোড়ানো হয়েছে। খুন হয়েছেন অনেকে। লক্ষাধিক মানুষ প্রাণ বাঁচাতে পালিয়েছেন। ' 

তৃণমূল সরকারের একাদশতম বর্ষপূর্তির আগেই রবিবার কলকাতা জুড়ে বিজেপির ভোট পরবর্তী হিংসা নিয়ে হোর্ডিং পড়ে যায় । শাসকদলের বর্ষপূর্তি কর্মসূচিকে কটাক্ষ করে গেরুয়া শিবিরের তরফে পাল্টা ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংকল্প সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়। সেন্ট্রাল অ্যাভিনিউ, গণেশচন্দ্র অ্যাভিনিউ, চাঁদনি চক, ধর্মতলা, তালতলা, জানবাজার ও শহরের কেন্দ্রস্থল ডোরিনা ক্রসিংয়েও লাগানো হয় বিজেপির হোর্ডিং। 

 

 

সেরা শিরোনাম

Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget