এক্সপ্লোর

Dilip Ghosh Tarpan : রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে আজ মহামিছিল BJP-র, গঙ্গায় দিলীপের তর্পণ

post Poll Violence In West Bengal :

কলকাতা : রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে ফের তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।  তাঁর অভিযোগ, গতবছর বিধানসভা নির্বাচনের পর যে হিংসার ঘটনা ঘটেছে, তা রাজ্যের গণতন্ত্রের ইতিহাসে কলঙ্ক।  আজ কাশীপুর সর্বমঙ্গলা ঘাটে গঙ্গায় তর্পণ করেন দিলীপ ঘোষ।  তিনি বলেন, ' রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সোমবার কলকাতায় মহামিছিল করবে বিজেপি। এই প্রসঙ্গ টেনে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দাবি, এক বছর আগে কী হয়েছিল, তা মানুষকে তাঁরা ভুলতে দেবেন না' 

ফেসবুকে দিলীপ ঘোষ লেখেন, ' গণতন্ত্র হত্যার কাজ তৃণমূলের সংস্কৃতিতে পরিণত হয়েছে। তৃণমূলের হিংসার আর রক্তলোলুপতার বলি হয়েছেন আমাদের ২০০ অধিক কার্যকর্তারা। তাঁদের সকলের আত্মার শান্তি কামনায় তর্পণ করলাম। ' 



অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এদিন সোশ্যাল মিডিয়ায় একই ইস্যুতে ট্যুইট করেন। তিনি লেখেন,  বহু বিজেপি কর্মী ও তাঁদের পরিবার বিধানসভা নির্বাচনের ফলঘোষণার দিন থেকে  রাজ্যে লাগাতার হিংসার শিকার হয়েছেন।  ট্যুইটারে তাঁর অভিযোগ, মহিলাদের ধর্ষণ ও ও নিগ্রহ করা হয়েছে। বাড়ি ঘর পোড়ানো হয়েছে। খুন হয়েছেন অনেকে। লক্ষাধিক মানুষ প্রাণ বাঁচাতে পালিয়েছেন।  

তিনি আরও লেখেন, ' মা দুর্গার আশীর্বাদে আজ আমি বেঁচে আছি। গত বছর আজকের দিনে হলদিয়াতে বিজয়ের শংসাপত্র আনতে গিয়ে তৃণমূলী দুষ্কৃতী আনসার শেখের দলবলের ইট বৃষ্টির মধ্যে পড়ে প্রাণ সংশয় হয়। ভগবান রাম ও হনুমানজির অশেষ কৃপায় বেঁচে ফিরি। '

সোমবার রাজ্য বিধানসভা ভোটের ফল ঘোষণার এক বছর। সঙ্গে বিধানসভায় তৃণমূলের জয়ের হ্যাটট্রিকেরও এক বছর পূর্তি। আর সেদিনই রাজ্যে ভোট পরবর্তী হিংসা ও গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে পথে নামছে বিজেপি! সোমবার কলকাতায় মহামিছিল করবে বঙ্গ বিজেপি।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget