এক্সপ্লোর

Agnimitra Paul: 'আগে এতবার এসেছি, এত জয় শ্রী রাম ধ্বনি কানে আসেনি', কালীঘাটে পুজো দিয়ে বললেন অগ্নিমিত্রা

Agnimitra Paul BJP: 'আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছেন। সেই বড় কাজে হাত দেওয়ার আগে মায়ের আশীর্বাদ তো নিতেই হবে।' কালীঘাটে পুজো দিয়ে বলছেন অগ্নিমিত্রা পাল।

আবির দত্ত, কলকাতা : গতকালই মন্ত্রীপদে ব্রিগেডে শপথ গ্রহণ করেছেন অগ্নিমিত্রা পাল। আর তারপর রবিবার সকালেই কালীঘাটে পুজো দেন তিনি। কালীঘাটের মূল মন্দির এবং আশপাশের মন্দিরগুলোয় পুজো দিয়েছেন অগ্নিমিত্রা পাল। ঠাকুরকে দিয়েছেন পদ্মফুল। সঙ্গে ছিলেন কয়েকজন কর্মী-সমর্থক। পুজো দেওয়ার পর অগ্নিমিত্রা বলছেন, 'আমরা তো এটাই শিখে এসেছি। হিন্দু বাড়িতে তো এটাই মা-বাবারা সেখানে। আমরা তো প্রতিদিন বাড়ি থেকে বেরনোর সময় মা-বাবা এবং ঠাকুরঘরে ঠাকুরকে প্রণাম করে বেরোই। ৪ তারিখ থেকে একটা বিরাট দায়িত্ব পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দিয়েছেন। আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছেন। সেই বড় কাজে হাত দেওয়ার আগে মায়ের আশীর্বাদ তো নিতেই হবে।' 

ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণের দিন মঞ্চের অদূরে শহিদ বেদি, শ্রদ্ধার্ঘ্য মোদি-শাহর 

অগ্নিমিত্রা আরও বলছেন, 'প্রথম ভূমিকা হচ্ছে... মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন ভরসা ইন, ভয় আউট। আজকে যখন কালীঘাটে মায়ের মন্দিরে গেলাম, আগে এতবার এসেছি, কোনওদিনও এত জয় শ্রী রাম ধ্বনি শুনিনি, কানে আসেনি। আর আজকে শুধু জয় শ্রী রাম, জয় শ্রী রাম। মানুষ কতটা ভয়ে ছিল ভগবানের নাম করতে। আজকে ভয় কিন্তু বেরিয়ে গিয়েছে। মানুষ বেরিয়ে এসেছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বড় নেতা, গাড়ির বনেটে দাঁড়িয়ে আমাদের অনেক হুমকি দিয়েছেন, আজ তাঁর বাড়ির সামনে গিয়ে সাধারণ মানুষ থুতু ছেটাচ্ছেন। আমি জানি না এই দিনটা দেখার জন্যই কী উনি রাজনীতি করেছিলেন? নিজেকে ভগবানের সঙ্গে তুলনা করবেন না কিংবা ভগবানের উপরে ভাববেন না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন সেবা করতে এসেছ, শাসন করতে নয়। আমরা কিন্তু সেবা করতেই এসেছি।'          

গার্ডরেল, কড়াকড়িতে না, বাড়তি নিরাপত্তা নিলেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিবার 

গতকাল ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মেগা ইভেন্টে মন্ত্রী পদে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল। উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং ২০টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনেকেই। গতকাল পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি। এবারের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসন পেয়েছে তারা। গতকাল অগ্নিমিত্রা পাল ছাড়াও মন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কির্তনীয়া।         

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
CPIM in Dharmatala Chaos: SFI রাজ্য সম্পাদক বলেছিলেন এই অশান্তিতে দলের কেউ নেই, এবার সামনে এল ধৃতের সিপিএম যোগ
SFI রাজ্য সম্পাদক বলেছিলেন এই অশান্তিতে দলের কেউ নেই, এবার সামনে এল ধৃতের সিপিএম যোগ
News Live: নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Advertisement

ভিডিও

Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |
Narendra Modi on NEET News | প্রশ্নফাঁস রুখতে হাই পাওয়ার্ড কমিটি টাস্ক ফোর্স গঠনের ঘোষণা প্রধানমন্ত্রীর
Rahul Gandhi letter to Amit Shah | 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুল গান্ধীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget