এক্সপ্লোর

CM Suvendu Adhikari: গার্ডরেল, কড়াকড়িতে না, বাড়তি নিরাপত্তা নিলেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিবার

Suvendu Adhikari Kanthi House: গতকাল শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে গার্ডরেল দেয় স্থানীয় প্রশাসন। কিন্তু অধিকারী পরিবারের অনুরোধে সরিয়ে দেওয়া হয় গার্ডরেল।

শিবাশিস মৌলিক, কাঁথি : কাঁথিতে নিজের বাড়িতে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল ৯ মে শপথ নেওয়ার পর রাতেই কাঁথিতে পৌঁছন তিনি। মুখ্যমন্ত্রী যে বাড়িতে রয়েছেন, স্বভাবতই তার বাইরে কড়া নিরাপত্তা বলয় দেখা যায়। কিন্তু কাঁথির শান্তিকুঞ্জের সামনে নেই নিরাপত্তার অতিরিক্ত ঘেরাটোপ। গতকাল শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে গার্ডরেল দেয় স্থানীয় প্রশাসন। কিন্তু অধিকারী পরিবারের অনুরোধে সরিয়ে দেওয়া হয় গার্ডরেল। নিরাপত্তার কড়াকড়িতে যেন সমস্যায় না পড়েন স্থানীয় মানুষ, দাবি অধিকারী পরিবারের।      

৯ মে শনিবার অর্থাৎ গতকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের প্রথমবার সরকার গড়েছে বিজেপি। আর সেই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ছাড়াও গতকাল ব্রিগেডে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও ৫ জন। তাঁরা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডু। শপথ নেওয়ার দিন রাতেই কাঁথির বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বাড়িতে পৌঁছনোর আগে থেকেই রাস্তায় ছিল বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়। সকলেই নতুন মুখ্যমন্ত্রীকে একঝলক দেখতে ভিড় জমিয়েছিলেন। শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানাতে এসেছিলেন।      

রবিবার সকাল থেকেও ভিড় ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ির সামনে। ফুলের তোড়া হাতে নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন অনেকেই। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আসতে গিয়ে কোনওরকম কড়া নিরাপত্তা বেষ্টনী পার করতে হয়নি সাধারণ মানুষকে। বরং সকাল থেকে সাবলীল ভাবেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তায় গাড়ি, সাইকেল, বাইক চলাচল করছে। পায়ে হেঁটেও লোকে যাতায়াত করছেন। কোনও রকম কড়াকড়ি নেই। এমনকী যে গার্ডরেল গত রাতে লাগানো হয়েছিল পুলিশকে তা সরিয়ে দিতেও বলা হয়।      

'১০ বছর পর SSC হয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে একটাই নিবেদন...', কী দাবি চাকরিপ্রার্থীদের ? 

গতকাল শপথের পরই জোড়াসাঁকোয় যান শুভেন্দু অধিকারী। গতকাল ছিল ২৫শে বৈশাখ, রবীন্দ্রজয়ন্তী। জোড়াসাঁকোতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। ৯ মে শনিবার পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে প্রথমবার সরকার গড়ছে বিজেপি। আর তার প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রিগেডে গতকাল ছিল মেগা ইভেন্ট। সুপার স্যাটারডে- এর এই জমজমাট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এছাড়াও ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনেকেই।     

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget