এক্সপ্লোর

BJP News: 'বিধায়কের নামে তোলাবাজি করলে ল্যাম্পপোস্টে বেঁধে পেটাব', কড়া হুঁশিয়ারি মেমারির বিজেপি বিধায়কের

BJP MLA Warning: মেমারির বিজেপি বিধায়ক মানব গুহ বলেছেন, 'বারবার বলছি, বারবার বলছি, কাউকে তোলাবাজি করার সুযোগ দেবেন না। যেই হোক সেই লোকটা।'

পূর্ব বর্ধমান, মেমারি : 'বিধায়কের নামে তোলাবাজি করলে ল্যাম্পপোস্টে বেঁধে পেটাব', তোলাবাজি বন্ধ করতে কড়া হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। 'বিধায়কের নাম করে কেউ টাকা চাইতে এলে কানের গোড়ায় থাপ্পড় দেবেন। তারপরে বলবেন বিধায়ককে ডেকে নিয়ে আয়', কড়া হুঁশিয়ারি মেমারির বিজেপি বিধায়ক মানব গুহর। 

মেমারির বিজেপি বিধায়ক মানব গুহ বলেছেন, 'বারবার বলছি, বারবার বলছি, কাউকে তোলাবাজি করার সুযোগ দেবেন না। যেই হোক সেই লোকটা। কেউ যদি বিধায়কের নাম করে এসে কিছু বলে, আগে সোজা তাঁকে বেঁধে রাখবেন, তারপর বিধায়ককে ফোন করবেন, আমিও দেখতে চাই কে সেই লোকটা। ভোটের আগেও বলেছি, ভোটের পরেও বলছি, কিন্তু তাও মনে হয় এখনও অনেকের কানে কথা যাচ্ছে না। তোলাবাজি বন্ধ করতে হবে। বিধায়কের নাম করে যদি কেউ আসে, যে বিধায়ক বলেছে এত টাকা দিতে হবে, আগে কানের গোড়ায় একটা থাবড়ে দেবেন, তারপরে বলবেন বিধায়ককে ডেকে নিয়ে আয়। ৩৪ বছরের সিপিএমের রাজত্ব দেখেছেন। রাজা দেখেছেন, সিপিএমের নেতারা রাজা হয়ে বসেছিল। ১৫ বছরের তৃণমূল জমানা দেখেছেন, সবাই রাজা হয়ে বসেছিল। এই সিস্টেমগুলো এবার ভাঙতে হবে।' 

টাকার বিনিময়ে ৯০ জনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, অভিষেকের PA-র নামে ফের প্রতারণার অভিযোগ 

এর আগেও একধিকবার তোলাবাজি বন্ধের জন্য সরব হয়েছেন বিজেপি নেতারা। রাজ্যের মন্ত্রী, রাজ্য সভাপতি থেকে শুরু করে বিধায়ক, অনেকের মুখেই শোনা গিয়েছে হুঁশিয়ারি। কিন্তু তারপরেও বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। ফের একবার সেই ইস্যুতেই সরব হলেন পূর্ব বর্ধমানের মেমারির বিজেপি বিধায়ক মানব গুহ। বিধায়কের নাম করে টাকা চাইতে এলে, তোলাবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নিদান দিয়েছেন তিনি। 

কয়েকদিন আগেই নিমতায় এক বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছিল। ৩০ হাজার টাকা না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওই বিজেপি নেতা, এমনই অভিযোগ উঠেছিল নিমতায়। এই বিষয়ে উত্তর দমদমের বিধায়ক সৌরভ শিকদারের কাছে অভিযোগও জানানো হয়। দায়ের হয় এফআইআর-ও। নিমতায় বিজেপির উত্তর দমদম মণ্ডল-২-এর যুব সভাপতির বিরুদ্ধে তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগ করেন অনলাইন ডেলিভারি সংস্থার স্টোরের মালিক। এর পাশাপাশি উত্তর দমদম পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে সার তৈরির কারখানায় ঢুকে হুমকি, মারধরের অভিযোগ উঠেছে বিজেপির একাংশের বিরুদ্ধে। সাম্প্রতিক কালে বিজেপির নেতা-কর্মীদের একাংশে বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

SFI College Street Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে 'না' পুলিশের, ধুন্ধুমার কাণ্ড, আটক একাধিক কর্মী
কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে 'না' পুলিশের, ধুন্ধুমার কাণ্ড, আটক একাধিক কর্মী
News Live: রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget