এক্সপ্লোর

Roopa Ganguly : 'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না', ফেসবুকে পোস্ট করেও ডিলিট করলেন বিজেপি বিধায়ক

Kali Puja 2026 : যন্ত্রপাতি ও সরঞ্জাম নিয়ে কলকাতার বিভিন্ন এলাকা ঘুরলেন সবুজ মঞ্চের সদস্যরা। 

কলকাতা : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব। কালীপুজোর রাতে শব্দ-দানবের দৌরাত্ম্য দেখা গেল শহরজুড়ে। এই আবহে কলকাতা পুলিশকে ট্যাগ করে ফেসবুক বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় পোস্ট করলেন, 'কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না।' পরে অবশ্য সেই পোস্ট ডিলিট করে দেন রূপা। 

কালীপুজোর সন্ধেয় দাপট দেখাল শব্দবাজি। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাজির তাণ্ডবে কার্যত প্রাণ ওষ্ঠাগত হল হাসপাতালে থাকা রোগীদের একাংশের। শব্দদানবের দাপট কতটা ? যন্ত্রপাতি ও সরঞ্জাম নিয়ে কলকাতার বিভিন্ন এলাকা ঘুরলেন সবুজ মঞ্চের সদস্যরা। Diwali 2026

কালীপুজো। আলোর উৎসব। কিন্তু, আলোর পাশাপাশি, কালীপুজোর সন্ধেয় দাপট দেখাল শব্দবাজি। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাজির তাণ্ডবে কার্যত প্রাণ ওষ্ঠাগত হল হাসপাতালে থাকা রোগীদের একাংশের। কিন্তু, শব্দদূষণের মাত্রা ছিল ঠিক কতটা ? পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সন্ধেয় পথে নামেন 'সবুজ মঞ্চ' সংগঠনের কর্মীরা। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ বিসি রায় শিশু হাসপাতালে পৌঁছে যান সংগঠনের কর্মীরা।

সবুজমঞ্চের কর্মী সুদীপ্ত ভট্টাচার্য বলেন, "প্রথম এবং প্রাধান্য যে বিষয়টাকে আমাদের দিতে হবে সেটা হচ্ছে আমরা সাইলেন্ট জোনে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমার অ্যাম্বিয়েন্ট নয়েজ দেখা যাচ্ছে, ৭৬.২। অর্থাৎ, অনেকটাই উপরে। সর্বোচ্চ পাচ্ছি যেটা ৯২.৮।" 

সবুজমঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত বলেন, "সাইলেন্স জোন বলল নাকি ৩০০ মিটার...১০০ মিটারের মধ্যে...৩০০ মিটার তো অনেক দূর। সাইলেন্স জোনে এই আওয়াজ, ভাবা যাচ্ছে না। ৮০-৯০ এরকম থাকছে, যেখানে ৪০-৪৫-৫০ থাকার কথা। বারবার বলি, কিছু না পারলে অন্তত হাসপাতালগুলোকে...।" 

এর আগে, রাজ্য সরকারের তরফে নির্দেশিকা দেওয়া হয়, সবুজ বাজির ক্ষেত্রে শব্দের মাত্রা ১২৫ ডেসিবেল ও আলোর বাজির ক্ষেত্রে শব্দের মাত্রা ৯০ ডেসিবেলের মধ্যে রাখতে হবে। এমনকী, নির্দিষ্ট ফায়ার লাইসেন্স ছাড়া ওড়ানো যাবে না ফানুস। মানতে হবে 'সাইলেন্স জ়োন'। স্কুল, হাসপাতাল বৃদ্ধাবাসের মতো বিল্ডিংয়ের ১০০ মিটারের মধ্যে পোড়ানো যাবে না শব্দবাজি। এইসব বিধি মানা হচ্ছে কি না তা দেখতে এদিন রাতে আর জি কর হাসপাতালে যান সবুজমঞ্চের লোকজন। তখন হাসপাতাল চত্বরেই বাজি ফাটাচ্ছিলেন ছাত্ররা। সবুজমঞ্চের সদস্য়দের দেখে গা ঢাকা দেন সবাই। 

এর পাশাপাশি কালীপুজোর রাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শব্দবাজির তাণ্ডবের অভিযোগ সামনে এসেছে। Kali Puja 2026

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

'বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়', আজব তত্ত্ব বিজেপি বিধায়কের
'বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়', আজব তত্ত্ব বিজেপি বিধায়কের
Kali Puja 2026: কালীপুজোর রাতে পুড়ল দেদার শব্দবাজি! কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি বাজি
কালীপুজোর রাতে পুড়ল দেদার শব্দবাজি! কলকাতায় ধৃত ৩৪১, বাজেয়াপ্ত ১৩১ কেজি বাজি
West Bengal News Live : এবার রায়গঞ্জ, জঙ্গল থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তর এনকাউন্টার
এবার রায়গঞ্জ, জঙ্গল থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তর এনকাউন্টার
Chorbagan Puja Incident: চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক,
চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক, "প্য়ান্ডেলের পিছনের অংশে আগুনের ফুলকি..."
Advertisement

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget