এক্সপ্লোর

Sajal Ghosh: 'ওরা কিন্তু ভোট মেরে দেবে...', ফলতায় ১০০ শতাংশ নির্বাচনের আহ্বান সজল ঘোষের

Sajal Ghosh: সজল ঘোষ বলেছেন, 'আমি অনুরোধ করব ভোট যেন সবাই দিতে যায়। এটাই পলিসি হয় অনেকসময় যে সবাই ভাববে আর কেউ যাবে না। ব্যালটে কিন্তু ওর নাম পাওয়া যাবে।'

কলকাতা : আজ ফলতায় পুনর্নিবাচন। এবারের বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্র যে নাম এতদিন শোনা যাচ্ছিল সবার প্রথমে, তৃণমূলের সেই জাহাঙ্গির খান ভোটে লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন, নির্বাচনের মাত্র ২ দিন আগে। তবে পরিস্থিতি যাই হোক না কেন, ১০০ শতাংশ ভোট করার আবেদন জানিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। 

সজল ঘোষ বলেছেন, 'আমি অনুরোধ করব ভোট যেন সবাই দিতে যায়। এটাই পলিসি হয় অনেকসময় যে সবাই ভাববে আর কেউ যাবে না। ব্যালটে কিন্তু ওর নাম পাওয়া যাবে। ও এজেন্ট বসবে না। ওর ডামিরা কিন্তু এজেন্ট হয়ে বসবে। অতএব ১০০ শতাংশ ভোট যেন হয়। আমরা সবাই ভাবব ও তো নেই, একতরফা, যেতে হবে না। এটা আমরা ভাবব। ওরা কিন্তু ভোট মেরে দেবে। সরে দাঁড়ালেও তাঁকে যে সরিতে আমরা দিব না, এটা তিনি ভালই জানেন। সরা যাচ্ছেন না, কেটে পড়ছেন।' এবারের বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। 

আজ ফলতায় নির্বাচন। গত ২৯ এপ্রিল একবার ভোট হয়েছিল এই বিধানসভা কেন্দ্রে। তবে কারচুপির প্রচুর অভিযোগ আসায় সেই ভোট বাতিল করে নির্বাচন কমিশন। আজ ফের নতুন করে ভোট হতে চলেছে এই কেন্দ্রে। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। মোতায়েন করা হয়েছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

ভোটের আগেই জাহাঙ্গিরের 'পিঠটান', কেন বহিষ্কার করছে না দল? প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও 

কয়েকদিন আগে কলেজের ছাত্র সংসদ নির্বাচন নিয়েও বড় ইঙ্গিত দিয়েছেন সজল ঘোষ 

সজল ঘোষ বলেছেন, 'নির্বাচন তো আমার রাইট। ইউজিসি দেয় এই রাইট। এই রাইট কেড়ে নেওয়ার অধিকার এদের নেই, কোনও সরকারের নেই। দুর্ভাগ্যবশত কোনও ছাত্রসংগঠন, ইনক্লুডিং আমার... কেউ এটা নিয়ে কথা বলেনি। ১০০ শতাংশ হতে হবে। আমি তো এটা দাবি করব। শুভেন্দুবাবুও ছাত্র রাজনীতি থেকেই আসা। দাবি করতে হবে না। উনি নিজেই করবেন। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ছাত্র রাজনীতি ঠিক করে করেননি। শুভেন্দুবাবু আর ওঁর মধ্যে তফাৎ রয়েছে। কলেজের জিএস হয়ে এসছেন উনি (মমতা বন্দ্যোপাধ্যায়)। আমরাও যেমন কলেজের জিএস, আর বললাম না... আমরা যেমন কলেজের জিএস, উনিও কলেজের জিএস। আশা করছি এবছর থেকে দেখতে পাবেন।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের

ভিডিও

Raiganj News:
Dilip Ghosh |
Chorbagan Incident: চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক | ABP Ananda
Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget