এক্সপ্লোর

Suvendu Adhikari:রাস্তা ও নদী বাঁধ সারাইয়ের দাবিতে কোলাঘাটে পদযাত্রা শুভেন্দুর, এল রেশন-দুর্নীতি প্রসঙ্গও

Kolaghat Rally:কোলাঘাটে পদযাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদযাত্রায় উঠল রেশন দুর্নীতির প্রসঙ্গও। রেশন দুর্নীতির অভিযোগে পদযাত্রায় স্লোগান দিলেন বিরোধী দলনেতা

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: কোলাঘাটে পদযাত্রায় (Kolaghat Suvendu Rally) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদযাত্রায় উঠল রেশন দুর্নীতির (Ration Scam) প্রসঙ্গও। রেশন দুর্নীতির অভিযোগে পদযাত্রায় স্লোগান দিলেন বিরোধী দলনেতা। মূলত এলাকার রাস্তা ও নদী বাঁধ সারাইয়ের দাবিতে পথে নেমেছেন শুভেন্দু। 

কী জানা গেল?
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুসারে কোলাঘাট ব্রিজের নিচ থেকে পদযাত্রা শুরু করেন বিরোধী দলনেতা। এই পদযাত্রায় প্রায় ২ কিলোমিটার হাঁটার কথা রয়েছে শুভেন্দুর। রাস্তাঘাটের উন্নয়ন, নদীবাঁধ সংস্কারের দাবি, জলনিকাশির দাবি ইত্যাদির জন্য প্রথমে এই পদযাত্রার ডাক দেওয়া হয়েছিল। তবে যে ভাবে রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতির মতো বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, সেই নিয়েও সরব হচ্ছেন শুভেন্দু। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিবেকানন্দ মোড়ের দিকে এগিয়ে চলেছে পদযাত্রা। এদিকে রেশন বণ্টন দুর্নীতির পাশাপাশি, পুর নিয়োগ দুর্নীতি তদন্তেও তৎপর হয়েছে  ED। গতকাল অর্থাৎ সোমবারের পর আজও সেই মামলার তদন্তে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন IAS জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়। গতকাল তাঁকে দুদফায় প্রায় সোয়া ন'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ও।

বিশদ...
২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দফতরের ডিএলবি-তে ছিলেন জ্যোতিষ্মান। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ৫ অক্টোবর সল্টলেকের শ্রাবণী আবাসনে ওই IAS অফিসারের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চলে। ওই দিনই দক্ষিণ দমদম পুরসভা, সেখানকার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, এবং প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের বাড়িতেও হানা দেয় ED। কখন রেশন দুর্নীতি, কখনও পুর নিয়োগ দুর্নীতি নিয়ে যে ভাবে কেন্দ্রীয় এজেন্সি তৎপরতা বড়িয়েছে তার পর বিরোধী শিবিরও সুর চড়াচ্ছে। গত কাল যেমন শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন. রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের দিঘায় তিনটি বেনামি হোটেল রয়েছে। দাবির সমর্থনে কয়েকটি ছবিও দেখিয়েছিলেন তিনি। তবে ছেড়ে কথা বলেনি তৃণমূলও। পাল্টা শুভেন্দুর সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। এসবের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতেই সোজা ইডি-র 'জিম্মায়' জ্যোতিপ্রিয়। রেশন-দুর্নীতিতে কী ভূমিকা প্রাক্তন খাদ্যমন্ত্রীর? বুঝে উঠতে তাঁকে এর মধ্যে জেরাও শুরু হয়েছে বলে খবর। সূত্রের দাবি, তল্লাশিতে মেলা নথির ভিত্তিতে প্রশ্নপর্ব চলছে। তাঁর বিপুল সম্পত্তির খতিয়ান সম্পর্কে জানতে চাওয়া হবে। বাকিবুর রহমানের সঙ্গেই বা কী সম্পর্ক, সে কথাও জেরায় জানতে চাইবেন তদন্তকারীরা, এমনই খবর ইডি সূত্রে।

 

আরও পড়ুন:'বিশ্বভারতীতেও নিয়োগে দুর্নীতি, জড়িত উপাচার্যও', CID তদন্ত চাইলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Weather Updates: আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Blood Bank Scam: কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget