এক্সপ্লোর

Visva Bharati Controversy : 'বিশ্বভারতীতেও নিয়োগে দুর্নীতি, জড়িত উপাচার্যও', CID তদন্ত চাইলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক

' Recruitment Scam' In Visva Bharati University : প্রাক্তন বিধায়ক গদাধর হাজরার অভিযোগ, বিশ্বভারতীতে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে।নিয়োগ নিয়ে হয়েছে আর্থিক লেনদেনও!

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : নিয়োগ দুর্নীতির ( Recruitment Scam ) অভিযোগ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি ( West Bengal Politics) । এরমধ্যেই এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati) নিয়োগে দুর্নীতির অভিযোগ তুললেন নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক।  বিশ্বভারতীতে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে।নিয়োগ নিয়ে হয়েছে আর্থিক লেনদেনও, অভিযোগ গদাধর হাজরার ( Trinamool leader Gadadhar Hazra)। 

তাঁর অভিযোগ, দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ( Bidyut Chakrabarty )ও বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন আধিকারিক ঘটনায় সিআইডি তদন্তের আবেদন জানিয়েছেন তৃণমূল নেতা। 

বিশ্বভারতী সূত্রে খবর, প্রার্থীদের লিখিত পরীক্ষা অথবা স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয়। এই নিয়োগ প্রক্রিয়া বিশ্বভারতী কর্তৃপক্ষ পরিচালনা করেনি, কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যাশানাল টেস্টিং এজেন্সি সংশ্লিষ্ট নিয়োগের পরীক্ষাগুলি আয়োজন করে। 

অন্যদিকে, সোমবার রাতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শান্তিনিকেতন থানায় মেল করে একটি অভিযোগ করা হয়েছে, যে তৃণমূলের ধর্না মঞ্চ থেকে উপাচার্যকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। 

সম্প্রতি গদাধর হাজরা ধর্না মঞ্চ থেকে বলেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিলে আপনাকে বাড়ি থেকে টেনে বের করে বোলপুর-বীরভূম ছাড়া করতে বেশি সময় লাগবে না। বিশ্বভারতীর নাম-ফলক বিতর্কে এবার উপাচার্যকে বাড়ি টেনে বের করে আনার হুঁশিয়ারি দিয়েছেন নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরা।  তিনি বলেন, '  আর এসব ফলকও থাকবে না। আপনি থাকবেন আমাদের পায়ের নীচে। ' বিশ্বভারতীর সামনে ধর্নামঞ্চ থেকে সম্প্রতি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর উদ্দেশ্যে এই মন্তব্য করেন জেলা-রাজনীতিতে অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত গদাধর হাজরা। 

অন্য়দিকে, ফলক-বিতর্কের আবহে বিশ্বভারতীর উপাচার্যকে তীব্র আক্রমণ করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন,
করিলে বন্ধ পৌষ মেলা
স্তব্ধ করিলে দোল খেলা
প্রাক্তনী আশ্রমিকদের করিলে পদাঘাত
কবিগুরুর আদর্শ হইলো চিৎপাত
বোঝো নাই কভু শান্তিনিকেতনের ভাবধারা
বুঝিলে শুধু উপাচার্যের আরাম কেদারা
নিঃস্বার্থভাবে কখনও রবি ঠাকুরকে ভালোবেসো
এবার তুমি দুগ্গা দুগ্গা করে এসো
ফলক বিতর্কে রবিবার বিশ্বভারতীর উপাচার্যের সমালোচনা শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীর মুখেও। তিনি বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুরকে স্বীকৃতি দেওয়া। এটা যদি না হয়ে থাকে উনি কারেকশন করুন। ওনার এত ইগোর কী আছে '

বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ ফলকে কবিগুরুর নাম ব্রাত্য় থাকার প্রতিবাদে, তৃণমূলের বিক্ষোভ-অবস্থান সোমবার চতুর্থ দিনে পড়ল। এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন বিশ্বভারতীর অধ্য়াপকদের একাংশও।

আরও পড়ুন :

তাপমাত্রা যাবে বেড়ে, বৃহস্পতি-শুক্রয় নামবে বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget