এক্সপ্লোর

Suvendu Adhikari Updates: হাওড়া যেতে বাধা, মুখ্যসচিবকে চিঠি শুভেন্দুর, বললেন, 'আমি স্তম্ভিত'

Purba Medinipur News: রবিবার হাওড়ায় যাওয়ার পথে তমলুকের রাধামণি মোড়ে শুভেন্দুকে আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান বিরোধী দলনেতা।

কলকাতা: হাওড়ায় (Howrah News) যেতে বাধা দেওয়ায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (Hari Krishna Dwivedi) চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হাওড়ায় বিজেপি-র পার্টি অফিসে যেতে বাধা না দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। মুখ্যসচিবকে লেখা বিরোধী দলনেতার চিঠিতে উল্লেখ, পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনের ভূমিকায় তিনি স্তম্ভিত।

হাওড়ায় যাওয়ার পথে বাধা শুভেন্দুকে!

গতকাল রাত থেকে কাঁথিতে শুভেন্দুর বাড়ির সামনে পুলিশের ব্যারিকেড তৈরি করা হয় বলে অভিযোগ। এর পর হাওড়া গ্রামীণ ও হাওড়া কমিশনারেট এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে তাঁকে সেখানে যেতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন শুভেন্দু। কাঁথির আইসি সীমালঙ্ঘন করেছেন বলে মুখ্যসচিবকে লেখা চিঠিতে অভিযোগ জানিয়েছেন তিনি।

রবিবার হাওড়ায় যাওয়ার পথে তমলুকের রাধামণি মোড়ে শুভেন্দুকে আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান বিরোধী দলনেতা। শুভেন্দু দাবি করেন, কোলাঘাটে তিনি গেস্ট হাউসে একা যেতে চাইলেও তাঁকে আটকানো হচ্ছে। কোলাঘাটে ১৪৪ ধারা জারি না থাকা সত্ত্বেও তাঁকে পুলিশ বাধা দিচ্ছে বলে দাবি শুভেন্দুর।

আরও পড়ুন: Mamata Banerjee : বিজেপি বিরোধীদের একজোট হওয়ার ডাক, ১৫ জুন দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

এর আগে শুভেন্দুকে হাওড়ায় যেতে নিষেধ করে চিঠি পাঠায় কাঁথি থানার পুলিশ। অন্য দিকে, হাওড়ায় একের পর এক বিজেপি অফিসে হামলার অভিযোগ। দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে বাধা দেওয়ার অভিযোগ পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে। তার প্রতিবাদে মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে অবস্থানে বসেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

পয়গম্বর বিতর্কে উত্তাল রাজ্যের একাংশ

পগম্বর মহম্মদকে নিয়ে প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বিগত কয়েক দিন ধরে অশান্তি ছড়িয়েছে একাধিক রাজ্যে (Prophet Remarks Violence)। তার আঁচ পড়েছে বাংলাতেও। হাওড়ায় দফায় দফায় হিংসা ছড়িয়েছে। মুর্শিদাবাদেও উত্তেজনামূলক পরিবেশ। এমন পরিস্থিতিতে নূপুরের বিরুদ্ধে এফআই আর দায়ের হয়েছে কাঁথি থানায়। নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদক। এ প্রসঙ্গে বিজেপি-র জেলা নেতৃত্বের দাবি, আইন আইনের পথে চলবে। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget