এক্সপ্লোর

Tapas on Sudip : 'বেসিক্যালি বাজে লোক, সারাজীবনে রাজনীতির 'র' করেননি', তাপসের নিশানায় সুদীপ

BJP News : বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূল সাংসদ পৌঁছানোর পরই এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

কলকাতা : তৃণমূলের বিদ্রোহী ব্লকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শামিল হওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূল সাংসদ পৌঁছানোর পরই এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে। জল্পনা বাড়িয়ে শতাব্দীর সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাসভবনে গেছেন তিনি। এই আবহে সুদীপের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে রাজ্যের মন্ত্রী ও বিজেপি বিধায়ক তাপস রায়। তিনি বলেন, "বেসিক্যালি বাজে লোক। সারাজীবনে রাজনীতির 'র' করেননি। কোনও সংগঠন কোনও কিছু ছিল না। প্রিয়রঞ্জন দাশমুন্সির ধুতির খুঁট ধরে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল ধরে এত দূর পর্যন্ত... ওই মিষ্টি মিষ্টি কথা বলে পৌঁছেছেন। উনি কোনওদিনই কারো লয়্যাল নন। উনি আর ওঁর স্ত্রী দু'জনেই দু'জনের লয়্যাল। হয়তো।" Tapas Roy BJP MLA

একইভাবে নিশানা শানিয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। এগুলো প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্য়ায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপি মার্কেটিংয়ে তো বিরাট সাকসেস। শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা পরচুলোওয়ালা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তা-ই নয়, তারসঙ্গে একটা ভ্রাম্যমাণ বিউটি পার্লার পাওয়া যাবে। ফলে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য, পাওনা। এ ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। তাপস রায়কে চলে যেতে হল। কেন যেতে হয়েছে ? তাপস রায়ের মতো একটা দক্ষ নেতা। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপে করে করে কেঁদে কেঁদে বলেছেন, মমতা আমাকে উত্তর কলকাতার সভাপতি আবার করে দাও। সজল ঘোষের বাড়িতে পুলিশ দিয়ে দরজা ভাঙানো হয়েছে। একমাত্র কুণাল ঘোষ প্রকাশ্যে ট্যুইট করে প্রতিবাদ করে, দলের লাথি-ঝেঁটা খেয়েছি সেদিন। এগুলো কারা করেছে ? ওখানকার এইসব লোকজন। আমাকে সাসপেন্ড করা হয়েছিল কেন ? আমি বলেছিলাম, মানুষ হিসাবে তাপস রায় ভাল। আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমি বলেছিলাম, আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আজ দেখুন, কে ভাল কে খারাপ।"

তৃণমূলের বিদ্রোহী শিবিরে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় ? এই জল্পনা শুরু হওয়ার কারণ এদিন বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন শতাব্দী রায়। বিজেপি নেতার ৯ মতিলাল নেহরু মার্গের বাড়িতে যান তৃণমূল সাংসদ। TMC MP Sudip Banerjee News

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget