এক্সপ্লোর

WB Assembly: বিজেপির নবান্ন অভিযানের আঁচ, জোড়া বিক্ষোভে উত্তাল বিধানসভা

West Bengal Assembly: পুলিশের মারধরের অভিযোগে পদ্ম বিধায়কদের সরব হতে নির্দেশ। সিদ্ধান্ত বিজেপির পরিষদীয় দলের বৈঠকে। টাকা উদ্ধারকাণ্ডেও বিজেপি বিধায়কদের সরব হতে নির্দেশ শুভেন্দুর।

দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বিজেপির নবান্ন অভিযানের (Nabanna Avijan) আঁচ বিধানসভায়। শাসক-বিরোধী বিক্ষোভে উত্তাল বিধানসভা (West Bengal Assembly) চত্বর। অধিবেশন থেকে ওয়াক আউট করে চোর ধরো জেল ভরো স্লোগান দিয়ে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কটাক্ষ করে তাঁর ছবি দেওয়া পোস্টার নিয়ে বিধানসভা চত্বরে তৃণমূলের (Trinamool Congress) মিছিল। দুর্নীতি ইস্যুতে এদিন রাজ্য বিধানসভায় বিজেপি মুলতুবি প্রস্তাব আনতে চায়। অধ্যক্ষ জানান, বিচারাধীন বিষয় নিয়ে আলোচনা করা যাবে না।এর প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। পাল্টা নবান্ন অভিযানে অশান্তি সৃষ্টির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হয় তৃণমূল। নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগে বিধানসভায় সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপির পরিষদীয় দল। পাশাপাশি, টাকা উদ্ধারকাণ্ডেও বিজেপি বিধায়কদের সরব হতে নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। খবর সূত্রের। 

 

 

নবান্ন অভিযানের আঁচ বিধানসভায়: সূত্রের খবর বিধানসভার পরিস্থিতি উত্তপ্ত যে হবে, তা আগে থেকেই আঁচ করা গিয়েছিল। গত ১৩ সেপ্টেম্বর শাসক-বিরোধীদের মধ্যে যে উত্তাপ তৈরি হয়েছিল, তা আছড়ে পড়ল বিধানসভায় (West Bengal)। নির্দেশ মোতাবেক, প্রচুর পরিমাণে নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছিল বিধানসভার আন্দরে। অন্যান্য দিনের তুলনায় মহিলা নিরাপত্তা রক্ষীর সংখ্যা ছিল অনেকটাই বেশি। এদিন বিধানসভায় পোস্টার হাতে ঢোকে শাসক এবং বিরোধী পক্ষ। বিধানসভায় যখন প্রশ্নোত্তর পর্ব চলছে, সেই সময় দেখা যায় বিজেপি মুলতুবি প্রস্তাব নিয়ে আসে। দুর্নীতির ইস্যুতে আলোচনা চায়। স্পিকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানান, এটা হতে পারে না। পোস্টার (Poster) নিয়ে বিধানসভার অন্দরেই স্লোগান দেন বিজেপি বিধায়করা। সঙ্গে সঙ্গে তৃণমূলের বিধায়কা পোস্টার হাতে বিক্ষোভ দেখান। সেই পোস্টার ছিল মূলত শুভেন্দুকে আক্রমণ করে। সেই পোস্টারে লেখা ছিল, ৫৬ ইঞ্চি বলছে, আমি পুরুষ আমাকে মহিলা যেন টাচ না করে। সেই পোস্টার নিয়েই বিক্ষোভ দেখায় তৃণমূল। এদিন দুই দলই নিজেদের সংযত রেখেছিল। কেউ ওয়েলে নেমে আসেনি। নিজেদের বেঞ্চে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায়। পরে বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। 

আরও পড়ুন: Suvendu Adhikari: শতাধিক তৃণমূল বিধায়ক চোরেদের বিরুদ্ধে স্লোগানে গলা মিলিয়েছেন, 'বিস্ফোরক' শুভেন্দু অধিকারী

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বিজেপি কর্মীর বউভাতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় হামলা!
বিজেপি কর্মীর বউভাতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় হামলা!
North Dinajpur : এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
Rahul Gandhi on West Bengal: ‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার
‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার
TMC News: জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’
জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget