এক্সপ্লোর

Suvendu Adhikari: শতাধিক তৃণমূল বিধায়ক চোরেদের বিরুদ্ধে স্লোগানে গলা মিলিয়েছেন, 'বিস্ফোরক' শুভেন্দু অধিকারী

Anti Corruption Slogan: নবান্ন অভিযানে পুলিশের মারধরের অভিযোগের পাশাপাশি টাকা উদ্ধারকাণ্ডেও বিজেপি বিধায়কদের সরব হতে নির্দেশ দিয়েছেন  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা: নবান্ন অভিযানে পুলিশের (police) মারধরের অভিযোগের পাশাপাশি টাকা (money recover) উদ্ধারকাণ্ডেও বিজেপি বিধায়কদের (BJP MLA) সরব হতে নির্দেশ দিয়েছেন  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। পরে সাংবাদিক সম্মেলনে বললেন, '‘শতাধিক তৃণমূল (TMC MLA) বিধায়ক চোরেদের বিরুদ্ধে স্লোগানে আমাদের সঙ্গে গলা মিলিয়েছেন। শাসক শিবিরের বিধায়করা বিরোধীদের আনা প্রস্তাব রাজ্য বিধানসভায় সমর্থন করেছেন। এ ঘটনা দেশের কোনও বিধানসভা, লোকসভায় আগে ঘটেনি।’ বিধানসভায় বিজেপির মুলতুবি প্রস্তাব নিয়ে শুভেন্দুর আরও সংযোজন, ‘আমাদের মুলতুবি প্রস্তাব পড়তে দেওয়া হয়নি।’ তবে এতেই যে তাঁরা থামবেন না, সেটা স্পষ্ট। তিনি জানিয়েছেন, ৪ তৃণমূল নেতার বিরুদ্ধে নথি তুলে ধরা হবে। 

সরব তৃণমূল নেতা...
শুভেন্দুর দাবি, ‘তৃণমূলের বিরুদ্ধে ধাপে ধাপে নথি তুলে ধরা হবে।’ এর পরই কুলতলির তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে কথা বলতে শোনা যায় তাঁকে। বলেন, ’কুলতলির তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে সবচেয়ে বড় দুর্নীতির অভিযোগ রয়েছে।' বিরোধী দলনেতার দাবি, ১০০ দিনের কাজের হিসেবে দুর্নীতি করেছেন তিনি। ২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে ৩৯টি অবৈধ সম্পত্তি কিনেছেন। শুভেন্দুর কটাক্ষ, ‘এ সব ডায়মন্ড হারবার মডেলের অন্তর্গত।’ এতেই শেষ নয়। প্রাক্তন তৃণমূল নেতার আরও দাবি, ‘ডায়মন্ড হারবার ১ নম্বরের পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম অধিকারীও ১১টি সম্পত্তি কিনেছেন। ২০১৯ থেকে ’২১-এর মধ্যেই এই সব সম্পত্তি কিনেছেন তিনি।’ তাঁর দাবি, এরকম অন্তত একশো জন তৃণমূল বিধায়ক ও নেতার সম্পত্তির তালিকা পেশ করবেন যাঁদের কার্যালয়ে বসে টাকা নেওয়ার দৃশ্য রয়েছে। সঙ্গে হুঙ্কার, 'তৃণমূলের ৯৯.৯৯ শতাংশ কর্মী যে অসত্‍ তা আমরা প্রমাণ করে দেব।’ বিরোধী দলনেতাকে যে দমানো যাবে না, সে কথা স্পষ্ট বলে দেন তিনি। 

প্রেক্ষাপট...
হালে রাজ্য বিজেপির নবান্ন অভিযান ঘিরে তীব্র অশান্তির সাক্ষী থেকেছে কলকাতা ও হাওড়া। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া ও পাল্টা জলকামান, লঙ্কাগুঁড়োর ছোড়ার অভিযোগে তুমুল শোরগোল পড়ে যায় একাধিক জায়গায়। দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সাঁতরাগাছি। পিটিএস থেকে মিছিল নবান্নের দিকে যাওয়ার আগেই প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অশান্তিতে জখম হন একাধিক বিজেপি কর্মী, আহত হন পুলিশের আধিকারিকরাও। এদিন সেই ঘটনা নিয়েও কড়া বার্তা দেন শুভেন্দু। বলেন, 'আমার গ্রেফতারের বদলা সাঁতরাগাছিতে কর্মীরা নিয়েছেন।’

আরও পড়ুন:হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

সেরা শিরোনাম

Baruipur Case : 'কোনও অপরাধীকে আর...', এনকাউন্টার প্রসঙ্গে কী বললেন শমীক? মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলেন ...
'কোনও অপরাধীকে আর...', এনকাউন্টার প্রসঙ্গে কী বললেন শমীক? মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলেন ...
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪

ভিডিও

Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda
Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?
Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget