এক্সপ্লোর

BJP : মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে জাতীয় পতাকা লাগানোয় বাধা দেওয়ার অভিযোগ সুভাষ সরকারের

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর অফিস থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, যেখানে বলা হয়, জাতীয় পতাকা উত্তোলন করতে না দেওয়া মানে, জাতীয় পতাকা বা দেশের অপমান করা। 

অলোক সাঁতরা, অনির্বাণ বিশ্বাস ও সমীরণ পাল, মেদিনীপুর : ২৪ ঘণ্টা আগে পুলিশের বিরুদ্ধে তেরঙ্গা যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর শনিবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগ তুললেন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subash Sarkar)।

৭৫-তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ জুড়ে ৭৫টি সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলন-সহ বেশ কিছু কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় সরকার। তারই অঙ্গ হিসেবে শনিবার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িত মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে উপস্থিত হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। জেল কর্তৃপক্ষের তরফে তাঁকে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানানো হয়। এরপর সংশোধনাগারের ভিতরে ঢুকে যান কেন্দ্রীয় মন্ত্রী। 

কিন্তু বাঁকুড়ার বিজেপি সাংসদের অভিযোগ, আগে থেকে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষকে তাঁর কর্মসূচির বিষয়ে জানানো হলেও, এদিন তাঁকে পতাকা উত্তোলন করতে দেওয়া হয়নি। এ নিয়ে প্রায় পাঁচ মিনিট ধরে জেল সুপার সুদীপ বসুর সঙ্গে কথা বলেন সুভাষ সরকার। কিন্তু তাও অনুমতি না মেলায়, ক্ষোভ উগড়ে দিয়ে বেরিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী।  

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বাঁকুড়ার বিজেপি সাংসদ বলেছেন, 'দেশজুড়ে এই কর্মসূচি নেওয়া হচ্ছে বলে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের আধিকারিকদের জানানো হয়েছে। যার প্রতিলিপি আমার কাছে রয়েছে। তা সত্ত্বেও নিছক রাজনৈতিক উদ্দেশ্যে এই পতাকা উত্তোলন করতে দেওয়া হলো না। বিষয়টি নিয়ে জানানো হবে।'

এ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর অফিস থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক থেকে রাজ্য সরকারের আধিকারিককে দুটি চিঠি দেওয়া হয়। তা সত্ত্বেও মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে কোনও নির্দেশ না আসায় জেল সুপার অনুষ্ঠান করতে বা মন্ত্রীকে পতাকা উত্তোলন করতে দিলেন না। জাতীয় পতাকা উত্তোলন করতে না দেওয়া মানে, জাতীয় পতাকা বা দেশের অপমান করা। 

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম যে প্রসঙ্গে বলেছেন, 'যতক্ষণ আমি না পারমিশন নেব অথবা জেল কর্তৃপক্ষ দ্বারা আমন্ত্রিত হব, আমি জেলে ঢুকতে পারি না। কারণ সংশোধনাগার একটা সংরক্ষিত এলাকা। আমি এক্ষুনি মনে করব ফোর্ট উইলিয়ামে গিয়ে একটা জাতীয় পতাকা তুলব তারা কি আমাকে ফটোলিয়ামে জাতীয় পতাকা তুলতে অ্যালাও করবে? আমি ভারতবর্ষের জন্মেছি, যতটা অধিকার সুভাষ সরকারের কাছে ততটা আমারও আছে সুতরাং পতাকা নিয়ে রাজনীতি করবেন না।'

এদিকে, শুক্রবার শুভেন্দু অধিকারীর পর, শনিবার হলদিয়ায় ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে বেড়িয়ে পুলিশি বাধার অভিযোগ তোলেন স্থানীয় বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। অন্যদিকে উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগর থেকে ‘তিরঙ্গা যাত্রা’ করে বিজেপি। হয় বাইক র‍্যালি।উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর।

আরও পড়ুন- 'পাকিস্তান নাকি যে তেরঙ্গা যাত্রায় অনুমতি লাগবে?' মিছিল আটকানোয় পুলিশ-শুভেন্দু বচসা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Annapurna Yojana Login: অন্নপূর্ণ যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?
অন্নপূর্ণ যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget