এক্সপ্লোর

Suvendu Adhikari : 'পাকিস্তান নাকি যে তেরঙ্গা যাত্রায় অনুমতি লাগবে?' মিছিল আটকানোয় পুলিশ-শুভেন্দু বচসা

BJP : ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে হর ঘর তেরঙ্গা যাত্রায় রাজ্যের পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

ঋত্বিক প্রধান, কাঁথি : তেরঙ্গা যাত্রা ঘিরে ফের পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিরোধী দলনেতা। মিছিলের অনুমতি ঘিরে চাপানউতোরের মাঝে পাকিস্তান খোঁচা দিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আজাদি কি অমৃত মহোৎসব ও হর ঘর তিরঙ্গা কর্মসূচির উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। যেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিরোধী দলনেতা। এরপর বাজকুলে বাইক র‍্যালির পর নরঘাটে পদযাত্রায় যোগ দেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, রামনগরে বিজেপির তেরঙ্গা বাইক র‍্যালি আটকায় পুলিশ। বাইক মিছিল করে রামনগর থেকে পটাশপুর যাওয়ার কথা ছিল বিজেপি কর্মীদের। অনুমতি না থাকায় রামনগরে আটকানো হয় বলে দাবি পুলিশের। 

এর আগে গতকাল নন্দীগ্রামের তেখালি থেকে রেয়াপাড়া পর্যন্ত ১৮ কিলোমিটার মিছিল করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু, পুলিশ বাইক র‍্যালির অনুমতি না দেওয়ায়, মিছিল না করেই ফিরে যান বিরোধী দলনেতা। যার পরই পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় বিজেপি নেতার। তিনি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, 'পাকিস্তান নাকি যে তেরঙ্গা যাত্রায় অনুমতি লাগবে।' ওই ঘটনায় ১৬ অগাস্ট আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন শুভেন্দু।

ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে হর ঘর তেরঙ্গা যাত্রায় রাজ্যের পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। যেখানে মিছিলে বাধা পেয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'নন্দীগ্রাম বিধানসভার ৮০০ জন হর ঘর তিরঙ্গা যাত্রায় সামিল হতে রাস্তায় নেমেছিলেন। কিন্তু যেহেতু পার্থ চট্টোপাধ্যায়-অনুব্রত মণ্ডলরা জেলে গিয়েছেন, বিরোধী নেতাকে জব্দ করা যাচ্ছে না, নন্দীগ্রামে ভোটে হারার যন্ত্রণাও সঙ্গী, তাই সবকিছু মিলিয়ে দলদাস পুলিশকে দিয়ে মিছিল আটকাচ্ছে।'

প্রসঙ্গত, আজাদি কা অমৃত মহোৎসব পালনের জন্য বিশেষ পদক্ষেপের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Prime Minister Narendra Modi)। স্বাধীনতার ৭৫ তম বছর উদযাপনকে স্মরণীয় করে রাখতে সোশাল মিডিয়ায় প্রত্যেককে প্রোফাইল পিকচারে তেরঙ্গা লাগানোর ডাক দিয়েছেন তিনি। একাধিক ব্যক্তিত্ব থেকে সংস্থা ইতিমধ্যে যে পথ ধরেছে। পাশাপাশি হর ঘর তেরঙ্গা তথা প্রতি ঘরে জাতীয় পতাকা লাগানোর ডাকও দিয়েছেন তিনি। সেই মতো রাজ্যজুড়ে স্বাধীনতা দিবসে জনসংযোগে নেমেছে বঙ্গ বিজেপি।

আরও পড়ুন- সমালোচনার মুখে আরএসএসের প্রোফাইল পিকচারে 'তেরঙ্গা', কটাক্ষ কংগ্রেসের

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget