এক্সপ্লোর

Sukanta on Kunal : "বাচাল ঘোষ বলছেন লোক নেই", নাম না করে কুণালকে একহাত সুকান্তর

BJP Rally Update : মঙ্গলবার পিটিএস-এর কাছেই শুভেন্দুর মিছিল আটকে দেয় পুলিশ। বচসা, তর্কাতর্কির পর প্রিজন ভ্যানে তোলা হয় তাঁকে

কলকাতা : "যে ভিড় ছিল, সেটা পুলিশ এবং মিডিয়ার।" শুভেন্দু অধিকারীকে একহাত নিয়ে আগেই এই মন্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । এবার পাল্টা তৃণমূল নেতাকে বিঁধলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। নাম না করে তাঁকে 'বাচাল ঘোষ' বললেন সুকান্ত।

মঙ্গলবার পিটিএস-এর কাছেই শুভেন্দুর মিছিল আটকে দেয় পুলিশ। বচসা, তর্কাতর্কির পর প্রিজন ভ্যানে তোলা হয় তাঁকে। সেই নিয়ে মন্তব্য করতে গিয়ে কুণাল বলেন, "এর ভরসায় বেরিয়েছিল! বিজেপি যেভাবে উস্কানি জোগানোর চেষ্টা করছিল, যে ভাবে প্ররোচিত করার চেষ্টা চালাচ্ছে... সূত্র অনুযায়ী, বিপুল টাকা রয়েছে এতে। বিজেপি-রই লোক বলছে ১০-১১ কোটি টাকা। মেহুল চোকসি এবং আর যাঁরা বাইরে চলে গিয়েছেন...বিজেপি-র তো আর ফান্ডের অভাব নেই! সিবিআই-ইডি এ সব তদন্ত করবে না। আমরা আর কত বলব!"

বিজেপি-কে কটাক্ষ করে কুণাল আরও বলেন, "একটাই কথা বলব ওঁদের, আপনারা কৌশল রচনা করতে পারেন  না। প্রশাসনিক কৌশলেও আটকে যান। তাতে যে গতি লাগে, নেই আপনাদের। দিলীপবাবু তো বলেছিলেন, বাধা পেলে বসে পড়তে। শুভেন্দু বসলেন না কেন? আমি তৃণমূলের তরফেই বলছি, বসলেন না কেন শুভেন্দু? কারণ ওঁর দম নেই। যে ভিড় ছিল, সেটা পুলিশ এবং মিডিয়া। লোকই নেই ওঁর সঙ্গে। এখন এটাকে ঢাকতে এদিক ওদিক চিঠি দেবে।"

আরও পড়ুন ; নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার সাঁতরাগাছিতে, জলকামান ব্যবহার পুলিশের, পাল্টা ইট-বাঁশ বিজেপির

ভিড়-প্রসঙ্গে এবার নাম না কুণাল ঘোষকে পাল্টা একহাত নেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, "তৃণমূল নেতারা বলছেন, বিজেপির নাকি লোক নেই। কে বলছেন ? তৃণমূলের সাড়ে তিন বছর জেল খাটা নেতা বাচাল ঘোষ। বাচাল ঘোষ সে আবার বলছে লোক নেই। বাচাল ঘোষকে বলব, একবার সময় পেলে এখানকার ভিডিওটা দেখে নেবেন। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লোক এসেছে।"

প্রসঙ্গত, বিজেপির নবান্ন অভিযান (Nabanna Abhijan) ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সাঁতরাগাছিতে (Santragachi)। কর্মসূচি রুখতে মরিয়া পুলিশ। কর্মসূচির শুরুতেই বিজেপি কর্মীদের লক্ষ্য করে জলকামান ব্যবহার করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট, বাঁশ ছোড়ে বিজেপি সমর্থকরা। মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। লাঠি উঁচিয়ে তেড়েও যায় পুলিশ। 

সেরা শিরোনাম

News Live: ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Road Accident News: নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget