এক্সপ্লোর

BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানে যাওয়ার পথে আটক শুভেন্দু, তোলা হল প্রিজন ভ্যানে

Suvendu Adhikari: আটক হলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, দলের নেতা রাহুল সিনহাও। তাঁদের সকলকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হল।

সৌভিক মজুমদার, কলকাতা: নবান্ন অভিযান বেরিয়ে আটক হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁকে প্রিজন ভ্যানে তোলা হল। আটক হলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, দলের নেতা রাহুল সিনহাও। তাঁদের সকলকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হল (BJP Nabanna Abhijan)।

নবান্ন অভিযান শুরুর আগেই আটক হলেন শুভেন্দু অধিকারী

মঙ্গলবার তিন দিক থেকে নবান্ন ঘেরার লক্ষ্য ছিল বিজেপি-র (BJP) সেই মতো পিটিএস থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে নবান্ন অভিমুখে রওনা দেন শুভেন্দু, লকেট এবং রাহুলরা। কিন্ত শুরুতেই তাঁদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেডের তুলে আটকে দেওয়া হয় বিজেপি কর্মী-সমর্থকদের। তাতে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু, লকেটরা। 

মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, তাই বিজেপি-কে আটকাচ্ছেন বলে অভিযোগ তোলেন লকেট। তিনি লোকসভার সাংসদ, শুভেন্দু রাজ্য নিরাপত্তা কমিশনের সদস্য, বিধায়ক, সর্বোপরি বিরোধী দলনেতা, তাঁকে এ ভাবে আটকানোর অধিকার নেই বলে যুক্তি দেন তাঁরা। 

আরও পড়ুন: BJP Nabanna Abhijan: মিছিল নিয়ে নবান্ন অভিমুখে এগোবেন দিলীপ, বন্ধ করে দেওয়া হল হাওড়া ব্রিজ, হয়রান সাধারণ মানুষ

কিন্তু পুলিশ নিজের অবস্থানে অনড় থাকলে ব্যারিকেড ধরে ঝাঁকাতে থাকেন শুভেন্দু, লকেট এবং বিজেপি কর্মী-সমর্থকেরা। তাতে পুলিশের আধিকারিকরা এগিয়ে এসে তাঁদের বিরত করার চেষ্টা করতে দেখা যায়। তাতে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু। প্রয়োজনে ট্রেন ধরে সাঁতরাগাছি হয়ে নবান্নে পৌঁছবেন বলে জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে পুলিশের উদ্দেশে বলেন, "আপনার মাকে বলুন! লেডি কিমকে বলুন। এখন মেদিনীপুরে রয়েছেন। দেশকে দেখান। বাংলাকে উত্তর কোরিয়া বানিয়ে ছেড়েছেন।" এর পরই রাহুল এবং লকেটদের প্রিজন ভ্য়ানে তোলে পুলিশ।

তার পরও পুলিশের সঙ্গে তর্কাতর্কি চলে শুভেন্দুর। এক মহিলা পুলিশ অফিসার এসে তাঁকে পিছু হটতে বলেল ফুঁসে ওঠেন। মহিলা পুলিশ কেন তাঁর গায়ে হাত দিচ্ছেন, প্রশ্ন তোলেন। শুভেন্দুকে বলতে শোনা যায়, "আমার শরীর স্পর্শ করবেন না। আপনি মহিলা, আমি পুরুষ। আপনার সিনিয়রকে ডাকুন।" ওই মহিলা পুলিশ আধিকারিক বলতে থাকেন, "আমি স্পর্শ করছি না। আপনি চলুন।"

মমতাকে লেডি কিম বলে আক্রমণ শুভেন্দুর

সেই নিয়ে পুলিশের অন্য এক আধিকারিকের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু। বলেন, "আপনার লেডি অফিসার আমার গায়ে হাত দিয়েছে। ও কেন আমার গায়ে কেন হাত ধরবে! ছবিগুলো থাকল।" তাঁকে গ্রেফতার করা হোক, দাবি তোলেন শুভেন্দু। বিরোধী দলনেতা, বিধায়কের রাস্তা আটকে পুলিশ মস্করা করছে বলেও কটাক্ষ করেন শুভেন্দু। এর পরই তাঁকে ধরে প্রিজন ভ্যানে তোলা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget