এক্সপ্লোর

BJP Nabanna Abhijan: মিছিল নিয়ে নবান্ন অভিমুখে এগোবেন দিলীপ, বন্ধ করে দেওয়া হল হাওড়া ব্রিজ, হয়রান সাধারণ মানুষ

Howrah Bridge: হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্মের কাছে বিজেপির তরফে খাওয়াদাওয়ার আয়োজন।

কলকাতা: বিজেপি-র নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ঘিরে সকাল থেকেই উত্তেজনার পরিবেশ। পুলিশের বিরুদ্ধে মিছিল আটকানোর অভিযোগও তুলেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেই আবহে এ বার হাওড়া ব্রিজ বন্ধ করে দেওয়া হল (Howrah Bridge)। দিলীপ ঘোষ হাওড়া ব্রিজ দিয়েই নবান্ন অভিমুখে মিছিল নিয়ে এগোবেন বলে বলে জানা গিয়েছে। তার আগেই বন্ধ করে দেওয়া হল হাওড়া ব্রিজ। তাতে চূড়ান্ত হয়রানির শিকার সাধারণ মানুষ। 

দিলীপের মিছিল বেরনোর আগে বন্ধ করে দেওয়া হল হাওড়া ব্রিজ

মঙ্গলবার দুপুরে দিলীপ ঘোষের (Dilip Ghosh) নেতৃত্বে কলেজ স্কোয়ার থেকে কলেজ স্ট্রিট মোড় হয়ে এমজি রোড, বড়বাজার হয়ে হাওড়া যাওয়ার কথা বিজেপির একটি মিছিলের। যাত্রাপথে প্রায় ৫ হাজার দলীয় পতাকা লাগিয়েছেন বিজেপি যুব মোর্চার কর্মীরা। কলেজ স্ট্রিটে বিজেপি কর্মীদের মঞ্চ বাঁধতে বাধা পুলিশের। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। কিছুক্ষণ পর মঞ্চ না বেঁধেই ফিরে যান বিজেপি কর্মীরা।

এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপ বলেন, "আমি তো অবাক হয়ে যাচ্ছি যে, বাংলায় এত পুলিশ এল কোথা থেকে! ঠেলাগাড়ি, গরুর গাড়ি গেলে পুলিশ দেখা য়ায় না। অশান্তি হলে, বোম পড়লে বলে থানায় পুলিশ নেই। এফআইআর লেখাতে গেলেও পুলিশ থাকে না। ঝাড়খণ্ড এবং বিহার থেকে আমাদের ঠেকাতে পুলিশ আনতে হল নাকি! এত পুলিশ থাকলে বাংলায় এত অপরাধ হচ্ছে কী করে!"

আরও পড়ুন: BJP Nabanna Abhijan: সুপ্রিম কোর্টের বিধি এড়িয়ে রাস্তায়! বিজেপি-র নবান্ন অভিযানের বিরুদ্ধে মামলা হাইকোর্টে

পুলিশি তৎপরতা নিয়ে এবিপি আনন্দের মুখোমুখি হয়ে দিলীপ আরও  বলেন, "যত দিন যাচ্ছে, সরকারের মনোবল কমে যাচ্ছে। তাই পুলিশের উপর নির্ভর করতে হচ্ছে। এর আগে বহু বছর বাংলায় এত বড় বিরোধীশক্তি ছিল না। সেটা বিজেপি করে দেখিয়েছে। বাংলায় এত বড় দুর্নীতিও হয়নি আগে। বাংলার মানুষের মাথা হেঁট হয়ে গিয়েছে কোটি কোটি টাকা দেখে। তাঁদের প্রতিনিধি হিসেবে, নির্বাচিত বিরোধী দল হিসেবে এর বিরোধিতায় নেমেছি। সব দুর্নীতির আখড়া হচ্ছে নবান্ন। তাই নবান্ন অভিযানে যাচ্ছি। কলকাতায় হাওড়ায় মানুষ চলে এলে আটকাতে পারবে না জানে।"

তবে হাওড়া ব্রিজ বন্ধ করা হলেও, হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্মের কাছে বিজেপির তরফে খাওয়াদাওয়ার আয়োজন হয়েছে। জেলা থেকে আসা কর্মী, সমর্থকদের খাওয়ানো হচ্ছে ভাত, ডাল, সবজি। 

সকাল থেকে দফায় দফায় উত্তেজনা একাধিক জায়গায়

অন্য দিকে, নবান্ন অভিযানে যাওয়ার পথে, দফায় দফায় বাধা সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকে। প্রথমে সোনামুখী স্টেশনের বাইরে আটকানো হয়। ২৫ জন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। প্রতিবাদে সোনামুখী থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিধায়ক ও বিজেপি কর্মীরা। এরপর পাত্রসায়রের রসুলপুর বাজারে ফের আটকানো হয় বিধায়কের গাড়ি। বিধায়কের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাধা দেয়। পাত্রসায়র থানার গেট আটকে বিক্ষোভ দেখান সোনামুখীর বিজেপি বিধায়ক। এর পর গাড়িতে করে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।

সেরা শিরোনাম

News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget