এক্সপ্লোর

Dilip Ghosh : "এত ভয় পাওয়ার কী আছে ?", নবান্ন অভিযানের আগে রাজ্যকে একহাত দিলীপের

BJP Rally : বীরভূম থেকে পশ্চিম বর্ধমান---সকালেও কলকাতামুখী বিভিন্ন ট্রেন থেকে আটক বিজেপি কর্মীরা

কলকাতা : তাঁর দায়িত্বে রয়েছে কলেজ স্কোয়ার থেকে মিছিলের নেতৃত্ব দেওয়ার। সকাল থেকেই শিয়ালদা স্টেশন বিজেপি কর্মী-সমর্থকদের জমায়েত। তাঁদের নেতৃত্ব দেওয়ার জন্য সাতসকালে স্টেশন চত্বরে পৌঁছে যান বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি। এদিকে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের (BJP Workers) আটকানো,  গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া, বাধা দেওয়ার মতো অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে একহাত নিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। "এত ভয় পাওয়ার কী আছে ?" বলে প্রশ্ন তোলেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, যে উৎসাহ নিয়ে কর্মীরা বেরিয়েছিলেন, "মাঝখানে অনেক বাধা তাঁদের সইতে হয়েছে। পুলিশ এসে স্টেশন থেকে তুলে দিয়ে গেছে। কাউকে বাধা দিয়েছে। গাড়িতে উঠতে দেয়নি, ফিরিয়ে দিয়েছে, কাউকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। তা সত্ত্বেও দুর্যোগের মধ্যেই পৌঁছেছে কর্মীরা। বৃষ্টি বাদলের মধ্যেও সেই উৎসাহ আছে। বিজেপি একটা বড় মিশন নিয়ে কাজ করছে। বাংলায় দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়ার জন্য। সেই জন্য পুরো সমাজকে নবান্ন আসার আহ্বান করা হয়েছে। কিন্তু সরকার যেভাবে আটকানোর জন্য গ্রাম পঞ্চায়েত থেকে পুরো শক্তি লাগিয়ে দিয়েছে, আমি জানি না এত ভয় পাওয়ার কী আছে ? গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিকভাবেই হবে। শান্তিপূর্ণভাবেই হবে।  তাকেও তৃণমূল ভয় পাচ্ছে।"

আরও পড়ুন ; 'ভয় পেয়েছেন মমতা, সরকার থরহরি কম্প ', হাওড়া স্টেশনে সুকান্তর হুঙ্কার

কোথায় কোথায় বাধার অভিযোগ ?

নবান্ন অভিযান রুখতে আজ সকাল থেকেই চারিদিকে তৎপরতার ছবি ধরা পড়েছে । কলকাতায় যাওয়ার পথে রামপুরহাট স্টেশনে আটক করা হয় ১০বিজেপি কর্মীকে। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে আরেকটি দল ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দেয়।

অন্যদিকে, রানিগঞ্জ স্টেশনে বিজেপি কর্মীদের ঢুকতে বাধা দেয় পুলিশ। এনিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিও বেধে যায় তাদের। কয়েকজন জোর করে স্টেশনে ঢুকে পড়লে ৫ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। কুলটির বরাকর স্টেশনেও বিজেপি কর্মীদের দেখে লাঠি উঁচিয়ে তেড়ে যেতে দেখা যায় পুলিশ কর্মীদের। একজনকে গ্রেফতার করা হয়েছে।

ঘুরপথে পানাগড় স্টেশনে এসে অগ্নিবীণা এক্সপ্রেসে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দেন কাঁকসার বিজেপির কর্মীরা। চারদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে। পানাগড় স্টেশনে ঢোকার মুখেও পুলিশ। তাই পুলিশি বাধা এড়াতেই ঘুরপথে স্টেশনে আসা, জানিয়েছেন বিজেপির কাঁকসা ২ নম্বরের মণ্ডল সভাপতি ইন্দ্রজিৎ ঢালি।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল আসবে সাঁতরাগাছি থেকে। তার আগে সকালেই গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয় কোনা এক্সপ্রেসওয়ের একাংশ। গার্ড রেল ঝালাই করে রাস্তায় গর্ত খুঁড়ে বসিয়ে দেওয়া হয়েছে। মজুত রয়েছে ২টি জল কামান। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। হাওড়া ময়দান থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল আসার কথা। সেখানে জিটি রোডের ওপর তৈরি করা হয়েছে পুলিশি ব্যারিকেড।

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
June Malia: আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget