এক্সপ্লোর

Sukanta Majumdar : 'ভয় পেয়েছেন মমতা, সরকার থরহরি কম্প ', হাওড়া স্টেশনে সুকান্তর হুঙ্কার

BJP Nabanna Rally : দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিন দিক থেকে মিছিল আসবে নবান্নর দিকে। পরিস্থিতি সামাল দিতে, প্রস্তুত পুলিশও।

অর্ণব মুখোপাধ্যায়, হাওড়া : দুর্নীতি-ইস্যুতে মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান। পঞ্চায়েত ভোটের আগে, এই কর্মসূচিতে ভর করে, পালে হাওয়া টানতে মরিয়া গেরুয়া শিবির। মঙ্গলবার তিন দিক থেকে বিজেপির মিছিল আসবে নবান্নের দিকে। 

  • কলেজ স্কোয়ার থেকে আসা মিছিলের নেতৃত্বে থাকবেন দিলীপ ঘোষ। 
  • হাওড়া ময়দান থেকে আসা মিছিলের সামনে থাকবেন সুকান্ত মজুমদার।
  • শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল আসবে সাঁতরাগাছি থেকে।


 লড়াই হবে লড়াই : সুকান্ত
সাত সকালেই জেলা জেলা থেকে এসে পৌঁছচ্ছে বিজেপি কর্মীরা। হাওড়ায় সকালেই এসেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে দিকে দিকে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ, তার মধ্যেই যাঁরা হাওড়া এসে পৌঁছেছেন, তাঁদের ধন্যবাদ জানালেন সুকান্ত। বললেন, ' চারিদিকে পুলিশ দিয়ে রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ সরকার বিজেপির ভয়ে থরহরি কম্প। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। তাই বিজেপির নবান্ন অভিযান  আটকানোর চেষ্টা করে যাচ্ছেন। ... লড়াই হবে লড়াই ! '

সকাল সকাল স্টেশনে এসে পৌঁছেছেন সুকান্ত মজুমদার । এসেই দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। মানসিক ভাবে চাঙ্গা করার চেষ্টা করেন তিনি। তিনি অভিযোগ করেন, বিভিন্ন জেলায় আটকানো হচ্ছে বিজেপি কর্মীদের। কিন্তু বিজেপি উৎশৃঙ্খলতাতে বিশ্বাসী নয়। ' 

কীভাবে মিছিল রুখতে প্রস্তুতি

বিজেপি যখন মিছিল করে নবান্ন অবধি পৌঁছোতে মরিয়া, তখন পুলিশও মিছিল আটকাতে সবরকম ব্যবস্থা নিচ্ছে। 
বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে বাঁশ, গার্ডরেল, অ্যালুমিনিয়ামের ত্রিস্তরীয় ব্যারিকেড। দিলীপ ঘোষের নেতৃত্বে প্রথম মিছিল, কলেজ স্কোয়ার থেকে M G রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, হাওড়া ব্রিজ অ্যাপ্রোচ রোড হয়ে এগোনোর কথা। পুলিশ সূত্রে খবর, এই মিছিলকে আটকাতে, হাওড়া ব্রিজে ওঠার মুখে থাকবে ত্রিস্তরীয় ব্যারিকেড। হাওড়া ময়দানের দিক থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে আসা মিছিলকে আটকাতে সেখানেই ব্যারিকেড রাখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মিছিল সাঁতরাগাছি থেকে আসবে। সাঁতরাগাছি ব্রিজের মুখে ব্যারিকেড দিয়ে, তাকে আটকানো হবে বলে পুলিশ সূত্রে খবর। 

পুলিশ সূত্রে খবর, দ্বিতীয় হুগলি সেতুর ৮টি র‍্যাম্পের প্রত্যেকটিতে মোতায়েন থাকবে পুলিশ। বিজেপির নবান্ন অভিযানের জন্য, মঙ্গলবার কলকাতা পুলিশের প্রায় দু’হাজার কর্মী মোতায়েন থাকবেন। 

  • ১৮ জন ডেপুটি কমিশনার
  • ৩২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার
  • ৬২ জন ইন্সপেক্টর
  • ৫ জন জয়েন্ট পুলিশ কমিশনার
  • স্পেশাল পুলিশ কমিশনার-সহ
  • একাধিক উচ্চপদস্থ পুলিশকর্তা দায়িত্বে থাকবেন।
  • এছাড়া ৫টি জল কামান , দু’টি বজ্র , এবং কাঁদানে গ্যাসও প্রস্তুত রাখা হবে। 
  • ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget