এক্সপ্লোর

Suvendu Adhikari : 'ওঁকে জেলে পচিয়ে রাখব', সন্দেশখালিতে শাহজাহানের উদ্দেশে হুঙ্কার শুভেন্দুর

BJP News : 'ওঁকে জেলে পচিয়ে রাখব', সন্দেশখালিতে শাহজাহানের উদ্দেশে হুঙ্কার শুভেন্দুর

সন্দেশখালি : বিধানসভা ভোট-মুখী পশ্চিমবঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সভামঞ্চ থেকে একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছে শাসক ও বিরোধী-পক্ষ। ম 'ওঁকে জেলের ভিতরে পচিয়ে রাখব' বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা।

এদিন সন্দেশখালিতে 'পরিবর্তন যাত্রায়' যোগ দেন শুভেন্দু। সেখানে সভামঞ্চ থেকে সন্দেশখালি নিয়ে বিধানসভা ভোটে তাঁর লক্ষ্যের কথা জানান। বলেন, "আমি প্রণাম জানাব সন্দেশখালিকে। সন্দেশখালি আন্দোলনের পরে লোকসভা নির্বাচন হয়েছে। ওই লুঠের ভোটে...সন্দেশখালি একমাত্র বিধানসভা ৭ হাজার ৮০০ ভোটে বিজেপিকে এগিয়ে রেখেছে। আমি এখানে কথা দিয়ে যেতে পারি, বাকি ৬টাতেও আমাদের এই লোকসভায় জেতা উচিত। কিন্তু, সন্দেশখালির লোকসভা ভোটটাও আমি করেছি আপনাদের সঙ্গে। বিধানসভার ভোটটাও আমি করব। আমি আজ ২৯৪টা কেন্দ্রের মধ্যে প্রথম বলে যাচ্ছি, রেকর্ড করে রাখুন। ২০ হাজার ভোটে পদ্মফুল সন্দেশখালি থেকে জিতবে। আমি জানি ৫টা দ্বীপে কোথায় কী করতে হবে।" এরপরেই নিশানা করলেন শেখ শাহজাহানকে। বিরোধী দলনেতা বলেন, "শাহজাহান বলেছিলেন না, কাঁথির ব্যাটা। পা কেটে হাতে লাগাবে। চামড়া তুলে ডুগডুগি বাজাবে। ওঁকে জেলের ভিতরে পচিয়ে রাখব। আমার নাম শুভেন্দু অধিকারী। ওই বেয়াদপের বাড়ির সামনে সরবেড়িয়ায় আমি দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি। মিষ্টি খাইয়ে এসেছি। আপনারা সাহস রাখুন । এবার নরেন্দ্র মোদির নেতৃত্বে পরিবর্তন আসন্ন।" 

সন্দেশখালি (Sandeshkhali) থেকে দুর্নীতি (Scam)। বিরোধীদের সবচেয়ে বড় ইস্যু ছিল মূলত এই দুটোই। কিন্তু এসবের কোনও কিছুই গত লোকসভা ভোটে প্রভাব ফেলেনি। সন্দেশখালি বিধানসভা যে কেন্দ্রের মধ্যে, সেই বসিরহাটে (Basirhat) বিপুল জয়ের মুখ দেখে তৃণমূল। লোকসভা ভোটের মুখে, বিজেপিকে কার্যত অক্সিজেন জুগিয়েছিল সন্দেশখালি। কিন্তু ভোটে মোদি-শাহর দলকে খালি হাতেই ফেরায় 'সন্দেশখালি' ইস্যু। সন্দেশখালি যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই বসিরহাট কেন্দ্রে, ২ লক্ষের বেশি ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 'যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার, কুৎসা, আমরা সেখানেও জিতেছি।' সন্দেশখালির আন্দোলনকে হাতিয়ার করতে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছিল বিজেপি। তাঁর সঙ্গে ফোনে কথা বলেছিলেন খোদ নরেন্দ্র মোদি। কিন্তু রেখা পাত্রকে সংসদে পাঠায়নি বসিরহাট। বসিরহাট আস্থা রাখে তৃণমূলেই। বসিরহাট লোকসভার অন্তর্গত ৬টি বিধানসভাতেই এগিয়ে ছিল তৃণমূল, শুধু সন্দেশখালি বিধানসভা কেন্দ্রে প্রায় ৮ হাজার ভোটে এগিয়ে যায় বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget