এক্সপ্লোর

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?

TMC MLA Madan Mitra: কামারহাটির তৃণমূল বিধায়কের কথায়, 'এখন যখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, কিন্তু চোখের মধ্যে দিয়ে বলছে, ওই দ্যাখ আরেকটা চোর গেল।'

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : বীরভূমে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, সোনার বিস্কুট, সোনার বার। সব মিলিয়ে মূল্য ৫০ কোটিরও বেশি। কী সাংঘাতিক পরিমাণ 'দুর্নীতি' হয়েছে তা স্পষ্ট। অন্যদিকে, দুর্নীতির অভিযোগ রাজ্যের আরেক বিধায়ক সদ্যই ৮ ঘণ্টা ইডি- র জেলার সম্মুখীন হয়েছেন। তিনি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (ঋতব্রত-তৃণমূল)। শুধু মদন মিত্রই নন, তাঁর স্ত্রী এবং দুই ছেলেকেও তলব করেছিল ইডি। বীরভূমে সাড়ে ২৮ কোটি নগদ টাকা এবং ১৫ কেজি সোনা (যার বেশিরভাগটাই সোনার বার ও সোনার বিস্কুট) উদ্ধার হওয়ার ঘটনায় রাজ্য-রাজনীতি সম্পর্কে কী বলছেন মদন মিত্র? 

কামারহাটির তৃণমূল বিধায়কের কথায়, 'আমার ঘেন্না ধরে গেছে। ঘেন্না, ঘেন্না, ঘেন্না। আমি কি মানসিক ভাবে রাজনীতি ছাড়ার কথা ভাবছি? আগে যখন আমি যেতাম, বলত আমাদের দেবতা গেল, আমাদের দাদা গেল, আরে মদন মিত্র যাচ্ছে, সেলফি তুলব। এখন যখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, কিন্তু চোখের মধ্যে দিয়ে বলছে, ওই দ্যাখ আরেকটা চোর গেল। কে টুলু মণ্ডল? এই যে চারদিক থেকে নাম আসছে... আমি শুভেন্দুকে ধন্যবাদ জানাচ্ছি। ও না এলে তো আমি জানতেই পারতাম না। শুভেন্দু এসছে বলেই জানতে পেরেছি। হতে পারে এরা এক্স তৃণমূল, বা এখন আমাদের তৃণমূল।' 

তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার 

শিবির বদল প্রসঙ্গে মদন বলছেন, 'শিবির বদল নিয়ে মানুষের বিন্দুমাত্র আগ্রহ নেই। বরং এই যে নতুন সরকার এসেছে, মানুষ তাতে আগ্রহী। দেখি না... ১৫ বছর তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, এই সরকার মাত্র ২ মাস এসেছে... কাজ করবে বলছে, তাদের একটা ভাল করে সুযোগ দিই... এটা কিন্তু মানুষ নজর করছে। এই সরকারও যদি দেখা যায়, আবার একই পথের পথিক হয়ে যায় তাহলে মানুষ সেটা ভালভাবে নেবে না। আমি যদি আজকে মমতার শিবির থেকে চলে আসি, জনগণের কিছু যায় আসে না। আমি যদি কাল ফিরে যাই, তাতেও জনগণের কিছু যায় আসে না। কারণ সবাই জেনে গেলে এই ভালো আর কালোর মধ্যে কিন্তু ভিতরে সব সেটিংয়ের খেলা চলছে। একদম সেটিংয়ের খেলা। এমন সেটিংয়ের খেলা, তুমি আজকে যাকে দেবে কুখ্যাত অপরাধী হিসেবে স্টেশনে স্টেশনে ছবি, কালকে দেখবে বড় সম্মানে ভূষিত করা হচ্ছে। সে গিয়ে বসে, পায়ের উপর পা দিয়ে সম্মান নিচ্ছে। আমার মনে হয় যে... আমি সত্যি কথা বলছি যে এই শিবির বদল করার পরে... আমরা কেন বদল করেছিলাম... যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ন্যূনতম দুঃখ হোক, আক্ষেপ হোক যে, কেন আমার পুরনো লোকগুলো চলে যাচ্ছে। যারা আমাকে দেখলে ভগবান বলে মনে করত, তারা কেন আমার সঙ্গে থাকছে না... তাতে দেখলাম যথা পূর্বম, তথা পরম। কোনও বদল নেই। বরং ঔদ্ধত্য দিনদিন বাড়ছে। আগে আমাদের গালাগাল দিত, এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তুই-তোকারি করে গালাগাল দিচ্ছে। দেখে নেব বলছে। এটা বাংলার সৌজন্য, অস্মিতা নয়।' 

'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র 

নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে মদন মিত্র বলছেন, 'মারা যাব। পাশের বাড়ির লোকটাও মুখ বাড়িয়ে জানতে আসবে না। একটা রজনীগন্ধাও দিতে আসবে না। কারণ তুমি কী করেছ? জনগণের থেকে চুরি করেছ। আপনি চোর।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
Advertisement

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget