এক্সপ্লোর

JU Student Death: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে BJP-র মিছিল ঘিরে ধুন্ধুমার শহরে

BJP Protest on JU: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির।

কলকাতা: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার (BJP Rally)। মিছিল আটকালে পুলিশের সঙ্গে বিজেপি নেতা-কর্মীদের ধস্তাধস্তি। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির (BJP)।

সদ্য 'যাদবপুর বাঁচাও'-র ডাক দিয়ে গোলপার্ক থেকে এইট বি পর্যন্ত মিছিল করেছিল বিজেপির যুব মোর্চা (BJP Yuva Morcha)। একই ইস্যুতে মিছিলের উদ্যোগ নিয়েছিল সেদিন RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কিন্তু, সেই মিছিল থেকেই উঠল সেই বিতর্কিত স্লোগান। 'গোলি মারো'।  এদিকে, এবিভিপির (ABVP) অনুমতি না থাকার যুক্তিতে পুলিশ তাতে বাধা দেয়। শুরু হয়ে গিয়েছিল অশান্তি। এই স্লোগান ইস্যুতে গতকালই কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন'  ওরা এখানে বলছে গোলি মারো। পুলিশকে বলেছি গোলি মারো যারা বলেছে তাদের গ্রেফতার করতে হবে।'

গোলপার্কে যখন এই কাণ্ড, তখন যাদবপুর থানার সামনেও রণক্ষেত্রের পরিস্থিতি। উত্তাপের আবহেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক অগ্নিমিত্রা পালদের নেতৃত্বে বিজেপির যুব মোর্চার  বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে পৌঁছতে ফের তেতে উঠেছিল পরিস্থিতি। ৪ নম্বর গেটের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখিয়েছিলেন সেদিন কয়েকজন। সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা নেমে এসে তাঁদের ওপর লাঠিচার্জ করেছিল বলে অভিযোগ।

অশান্তি-র আবহেই হঠাৎ এই যুবকের সঙ্গে কয়েকজনের মারামারি বেঁধেছিল। বিজেপি এবং যুব মোর্চার সদস্যদের লাথি, ঘুষিতে মাটিতে পড়ে গিয়েছিলেন ওই যুবক। তাঁর নাক-মুখ ফেটে রক্ত পড়তে শুরু করেছিল। এই ঘটনার পরই, যাদবপুর থানায় এফআইআর দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী। ওই ঘটনায় হাইকোর্টে মামলাও করবেন বলে জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু, ওই মামলা নিয়ে হাইকোর্টেই ধাক্কা খেলেন তিনি। ওই ঘটনা নিয়ে শুভেন্দুর মামলায় বিরক্তিপ্রকাশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। প্রধান বিচারপতির চাপের মুখে মামলা প্রত্যাহার শুভেন্দু অধিকারীর।

আরও পড়ুন, কমল LPG গ্যাসের দাম, মমতা বললেন, এটাই INDIA জোটের কামাল

যাদবপুরে মাওবাদী ও দেশ বিরোধী শক্তি সক্রিয় রয়েছে, মামলায় এই দাবি করেছিলেন বিরোধী দলনেতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হস্টেলে ছাত্রের মৃত্যুকাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। তা নিয়েই বিরক্তিপ্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির।শুভেন্দুর আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতির মন্তব্য, 'আপনি কি মামলা গুরুত্ব দিয়ে দেখছেন? আপনার কাছ থেকে এটা প্রত্যাশিত নয়। নিজেকে ক্লান্ত করবেন না।' শুভেন্দু অধিকারীর সঙ্গেই মামলা প্রত্যাহার বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget