এক্সপ্লোর

Mamata on LPG: কমল LPG গ্যাসের দাম, মমতা বললেন, এটাই INDIA জোটের কামাল

Mamata on LPG Price: দেশের বিরোধী জোটের বৈঠকের কামালেই কমল এলপিজি গ্যাসের দাম, দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর, কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

কলকাতা: ভোট আসে, ভোট যায়। প্রথমে দাম কমে। পরে দাম বাড়ে জ্বালানির (Fuel Price) । অন্তত এতদিন এমনটাই দাবি ছিল তৃণমূলের 9TMC) শীর্ষ নের্তৃত্বের। ৫ রাজ্যের বিধানসভা ভোটের আগেও এমনই কটাক্ষ শোনা গিয়েছিল রাজ্যের শাসকদলের তরফে। কারণ সেসময় জ্বালানির দরে বড় বদল এসেছিল। বিরোধীদের কথায়, তাও সেটা বিজেপি শাসিত রাজ্যেই বেশি প্রভাব দেখা গিয়েছিল। এবার কথা হচ্ছে, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর তার আগে ফের চব্বিশের ভোটের আগে বড় ঘোষণা কেন্দ্রের। আজ্ঞে হ্যাঁ, দাম কমছে গ্যাসের। তবে শাসকদলের তরফে এবার এল না কটাক্ষ। বরং তাঁদের 'বিরোধী জোটের' জন্যই এটা সম্ভব হয়েছে, টুইটে বিশ্লেষণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ।

 এদিন টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, 'শেষ দু'মাসে ইন্ডিয়া জোটের মাত্র ২টি বৈঠক হয়েছে। আজ এলপিজি গ্যাসের দাম ২০০ টাকা কমানো হল। এটাই ইন্ডিয়া-র ক্ষমতা।' উল্লেখ্য, চব্বিশের ভোটের আগে বড় ঘোষণা কেন্দ্রের, দাম কমছে গ্যাসের। সাধারণের জন্য গ্যাসের সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি। উজ্জ্বলা প্রকল্পে আরও ২০০ টাকা ভর্তুকি কেন্দ্রের। উজ্জ্বলা প্রকল্পে ৪০০ টাকা, সাধারণ রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি। ১ হাজার ১২৯ থেকে কমে রান্নার গ্যাসের দাম কমে হচ্ছে ৯২৯ টাকা। রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দিয়ে দাম কমানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। ৭ মে, ২০২২-এর পরে হাজারের নীচে নামছে এলপিজি সিলিন্ডারের দাম। প্রায় দেড় বছর পরে রান্নার গ্যাসের দাম নামছে হাজারের নীচে। আজ মধ্যরাত থেকেই রান্নার গ্যাসের সিলিন্ডারে নতুন দাম কার্যকর। তবে পেট্রোল, ডিজেলের দাম কমবে কবে? মূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই প্রশ্ন সাধারণ মানুষের।

আরও পড়ুন, 'ভয়ে যেতে পারছি না ..',হেনস্থার অভিযোগ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

প্রসঙ্গত, এই মুহূর্তে দেশের একাধিক শহরে পেট্রোলের দর ১০০র নিচে এবং ডিজেলের দর ৯০ এর নিচে থাকলেও, পশ্চিমবঙ্গের বুকে স্বস্তি ফেরেনি। কলকাতায় এখনও  পেট্রোল ও ডিজেলের দর অপরিবর্তিত। পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা

ভিডিও

BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget