এক্সপ্লোর

PM Modi: ভোটের আগে BJP-র রথযাত্রা, রাজ্যের আসছেন প্রধানমন্ত্রী, মার্চে বিগ্রেডে সভা মোদির ?

BJP Ratha Yatra PM Modi Bengal Visit: রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, মার্চে বিগ্রেডে সভা মোদির ?

কলকাতা: ভোটের আগে বিজেপির রথযাত্রা, আসছেন প্রধানমন্ত্রী । কোচবিহারে থাকবেন মোদি, শেষ ব্রিগেডের জনসভায়। ভোটের প্রচারে ফের রাজ্যজুড়ে রথযাত্রায় নামছে বিজেপি। কোচবিহার থেকে রথযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। ৫ কিংবা ৬ মার্চ কোচবিহারে আসবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন, বড় খবর ! এবার চাকরি থেকে ৩ মাইক্রো অবজার্ভার সাসপেন্ড, কড়া পদক্ষেপ CEO দফতরের

কোচবিহারে রথযাত্রায় থাকবেন প্রধানমন্ত্রী, শেষ ব্রিগেডে। ৫টি সাংগঠনিক বিভাগে ভাগ করে বিজেপির রথযাত্রা শুরু। রাজ্য ঘুরে মাঝ-মার্চে রথ আসবে ব্রিগেডে, সেখানেই সভা মোদির। ১ মার্চ থেকেই শুরু রথযাত্রা, তারপরে দোলের জন্য বিরতি। সূত্রের খবর, ১৩, ১৪ কিংবা ১৫ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি । কোচবিহার, আমতা, ইসলামপুর, তারাপীঠ, রায়দিঘি। ৫টি রথ ঘুরবে রাজ্য জুড়ে, শেষ হবে ব্রিগেডে, খবর সূত্রের। 

বিধানসভা ভোটের আগে ফের রথযাত্রা বের করতে চলেছে বিজেপি। পোশাকি নাম 'পরিবর্তন যাত্রা'। আগামী পয়লা মার্চ রাজ্যের ৯ জেলার ৯ জায়গা থেকে রথযাত্রা বের হবে। সূত্রের খবর, ৫ বা ৬ মার্চ কোচবিহারের রথযাত্রায় যোগ দেবেন নরেন্দ্র মোদি। রথযাত্রার শেষে ব্রিগেডে সভাও করবে গেরুয়া শিবির। সেখানেও মূল বক্তা প্রধানমন্ত্রী। যদিও একে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। ভোটমুখী পশ্চিমবঙ্গে ফের রথে সওয়ার হচ্ছে বিজেপি। রাজ্য জুড়ে ফের রথযাত্রায় নামছে তারা। যার পোশাকি নাম 'পরিবর্তন যাত্রা'। মার্চের প্রথম সপ্তাহেই বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। আর মার্চ মাসের শুরুতেই বিজেপিও এরাজ্য়ে রথযাত্রা শুরু করতে চলেছে বলে সূত্রের খবর। রথযাত্রায় অংশ নিতে রাজ্যে আসবেন নরেন্দ্র মোদি। 

বিজেপি সূত্রে খবর, পয়লা ও দোসরা মার্চ, রাজ্যের ৯ জেলার ৯টি প্রান্ত থেকে শুরু হবে এই রথযাত্রা। কোচবিহার, উত্তর দিনাজপুরের ইসলামপুর , বীরভূমের হাসন, পশ্চিম বর্ধমানের কুলটি, নদিয়ার কৃষ্ণনগর, উত্তর ২৪ পরগনার সন্দেশখালি, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, হাওড়ার আমতা ও পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবে ৯টি রথ। রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রই ছুয়ে যাবে বিজেপির এই রথযাত্রা।বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন,  এটা রথযাত্রা নয়, পরিবর্তন যাত্রা। এটা পরিবর্তন যাত্রা, সর্বজনীন রূপে হবে। যেখানে যেখানে ভোট হয় পরিবর্তন যাত্রা বা ভোটে জেতার সংকল্প যাত্রা হয়। যেভাবে এটা সব রাজ্যে হয়, তেমনই এখানে হবে। 

 বিজেপি সূত্রের খবর, ৫ বা ৬ মার্চ, কোচবিহারে রথযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে একটি জনসভা করারও কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, ৫টি রথ ব্রিগেডে পৌঁছে যাওয়ার পর, ১৩, ১৪ বা ১৫ মার্চের মধ্যে একদিন ব্রিগেডে সভা করবে বিজেপি। সেই সভাতেও প্রধান বক্তা হিসেবে থাকার কথা রয়েছে নরেন্দ্র মোদির। তবে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গড়করি -সহ জে পি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, দেবেন্দ্র ফড়নবীশ, শিবরাজ সিং চৌহাণের মতো একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী ও নেতাকে আনা হবে বলে বিজেপি সূত্রে খবর।  

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget