এক্সপ্লোর

Bengal SIR: বড় খবর ! এবার চাকরি থেকে ৩ মাইক্রো অবজার্ভার সাসপেন্ড, কড়া পদক্ষেপ CEO দফতরের

EC On Micro Observer : উঃ ২৪ পরগনার ৩ মাইক্রো অবজার্ভার সাসপেন্ড করা হয়েছে চাকরি থেকে, এদের মধ্যে ব্যাঙ্কের ২ ম্যানেজার, একজন আয়কর আধিকারিক

রুমা পাল, কলকাতা: এবার চাকরি থেকে ৩ মাইক্রো অবজার্ভার সাসপেন্ড। উঃ ২৪ পরগনার ৩ মাইক্রো অবজার্ভার সাসপেন্ড করা হয়েছে চাকরি থেকে। ব্যাঙ্কের ২ ম্যানেজার, একজন আয়কর আধিকারিক সাসপেন্ড। ৩ মাইক্রো অবজার্ভারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ CEO দফতরের। 

আরও পড়ুন, ERO, AERO-সহ ৫জনের বিরুদ্ধে অবশেষে FIR করল রাজ্য সরকার

মাইক্রো অবজারভারদের নিয়েও কিন্তু আগেও নির্দেশিকা ছিল যে, বেশ কিছু মাইক্রো অবজারভার তাঁদের কাজ ঠিকমতো করছেন না। সেক্ষেত্রে, সেখানেও কিন্তু নির্দেশিকা ছিল, যদি তাঁরা ঠিকমতো না করেন, তাহলে কিন্তু নির্বাচন কমিশন পদক্ষেপ নিতে পারে। এরপরেই তিন জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। উত্তর ২৪ পরগনার এই তিন জন মাইক্রো অবজারভারের মধ্যে দুই জন ব্যাঙ্কের ম্যানেজার, একজন হচ্ছে ইনকাম ট্যাক্সের ইন্সপেকটর। অন্যদিকে জানা গিয়েছে, কর্তব্যে গাফিলতি যেমন ছিল, পাশাপাশি তাঁরা না বলে চলে গিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এর সঙ্গে তাঁরা সঠিকভাবে এসআইআর প্রক্রিয়া করেননি বলে অভিযোগ। 


Bengal SIR: বড় খবর ! এবার চাকরি থেকে ৩ মাইক্রো অবজার্ভার সাসপেন্ড, কড়া পদক্ষেপ CEO দফতরের

এর আগে বারবার প্রশ্ন উঠছিল, রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধেই কিন্তু ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। এবার দেখা গিয়েছে, এই মাইক্রো অবজারভাররা কিন্তু, কেন্দ্রীয় সরকারি কর্মচারী। কিছুদিন আগেই, মাইক্রো অবজারভারদের নেওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে। দুই ধাপে তাঁদের ট্রেনিং করা হয়েছিল। প্রত্যেক জায়গায়, প্রথমে তাঁরা শুনানির সময় উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, ৪ জেলার ৭ জন AERO-কে সরাসরি সরকারি পদ থেকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এনিয়ে মঙ্গলবার তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বললেন, যাঁকে ডিমোশন করবে, তাঁকে আমরা প্রমোশন করব। পাল্টা আক্রমণে নেমেছে বিজেপি। এদিন, AERO-দের সাসপেনশনের প্রতিবাদ জানানো হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে। SIR সংক্রান্ত কাজ থেকে সরানোর পাশাপাশি কার্যত নজিরবিহীনভাবে ৪ জেলার ৭ জন AERO-কে সরাসরি সরকারি পদ থেকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন।

SIR পর্বে এই প্রথম কোনও রাজ্যের সরকারি আধিকারিকদের সাসপেন্ডের মতো কড়া ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। যা নিয়ে মঙ্গলবার তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। ফের দিলেন অফিসারদের পাশে থাকার বার্তা।মুখ্যমন্ত্রী   মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, যদি কেউ অন্য়ায় করে থাকে, তারা রাজ্যকে জানাতে পারত। তাদের আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ দেওয়া হয়নি। তাদের কাছে একবার জানতে চাওয়া হল না আপনার অপরাধটা কী? তদন্ত হবে। সেখানে দেখা যাবে, কী আছে, না আছে। তারা কেউ চাকরিচ্য়ুত হচ্ছে না। এবং যাঁকে ডিমোশন করবে, তাঁকে আমরা প্রমোশন করব। '

 

সেরা শিরোনাম

Bageshwar Baba Non Veg Controversy:দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের পাল্টা কী বলছেন তথাগত রায় এবং দিলীপ ঘোষ ?
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের পাল্টা কী বলছেন তথাগত রায় এবং দিলীপ ঘোষ ?
Bageshwar Baba: জমি জবরদখল, হুমকি দেওয়া, রাস্তা দখল, এমনকী গুলি চালানো - বাগেশ্বর বাবার বিরুদ্ধে অগুনতি অভিযোগ
জমি জবরদখল, হুমকি দেওয়া, রাস্তা দখল, এমনকী গুলি চালানো - বাগেশ্বর বাবার বিরুদ্ধে অগুনতি অভিযোগ
Bageshwar Baba: দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ
GKSS Poll: বাগেশ্বর বাবার নিদান মেনে পুজোর চারদিন নিরামিষ খাবেন? কী বলছেন সাধারণ মানুষ?
বাগেশ্বর বাবার নিদান মেনে পুজোর চারদিন নিরামিষ খাবেন? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | ABP Ananda IVE
By Election 2026: পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা, নির্বাচনের ফলাফল কবে?
CM Suvendu Adhikari | 'যাদের ক্ষমতা সীমিত, তাদের ১ লক্ষ টাকা সরকারি সাহায্য', ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | ''পুজোয় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget