এক্সপ্লোর

Sukanta Majumdar: তৃণমূলকে ঠেকাতে 'মহাজোট', কী বার্তা সুকান্তর?

TMC: একই সুরে কথা বলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। পাল্টা কটাক্ষ বাম-কংগ্রেসের, খোঁচা তৃণমূলেরও।

উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। গরু পাচার মামলায় জেলে অনুব্রত মণ্ডল। দুর্নীতির অভিযোগ তুলে পথে নেমে প্রতিবাদ করছেন বিরোধীরা। এই পরিস্থিতিতেই সব বিরোধীদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূলের বিরুদ্ধে কার্যত মহাজোটের ডাক দিয়েছে বিজেপি। 

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ফেসবুক পোস্টেই মিলেছে এমন সুর। ফেসবুকে তিনি লিখেছেন, 'সময় এসেছে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস ভেদাভেদ দূরে সরিয়ে, মানুষের একত্রিত হওয়ার।' দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে এগিয়ে আসার ডাক দিয়েছেন তিনি।  শুধু সুকান্ত মজুমদারই নয়, কার্যত এক সুর শোনা গিয়েছে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গলাতেও। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

কী বার্তা সুকান্তর:
সুকান্ত মজুমদার ফেসবুকে লিখেছেন, 'সময় এসেছে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস ভেদাভেদ দূরে সরিয়ে রেখে, বাংলার স্বার্থে, ১০ কোটি বাঙালির স্বার্থে, সকল শ্রেণির, সকল স্তরের, মানুষকে একত্রিত হয়ে, ভয়ের গ্যাস চেম্বার থেকে বেরিয়ে এসে, পশ্চিমবঙ্গ সরকারের ভুল নীতি খামখেয়ালিপনা, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার এবং সরকারকে আয়না দেখানোর। আজ না করতে পারলে ভবিষ্যতের কাছে আমাদের জবাব দেওয়ার মতো কোনও উত্তর থাকবে না।'একই সুরে কথা বলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 'তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে হলে মানুষের মহাজোট দরকার। নেতৃত্ব দেবে বিজেপি।'

বাম-কংগ্রেসের খোঁচা:
এই নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে সিপিএম-কংগ্রেসের গলাতেও। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'মহাজোট হবে। মানুষেরই হবে। সেটা তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে হবে। এখানে তৃণমূল আর দেশে বিজেপি একইভাবে চলে'। প্রায় একই সুরে আক্রমণ শানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, 'মমতা-মোদি হাত ধরে চলছে। মোদিকে খুশি করতে উপরাষ্ট্রপতি ভোটে প্রার্থী দেয়নি। মমতা খুশি কিনা মোদি জিজ্ঞেস করে। এখানকার বিজেপি নেতারা কী বলল, কিছু যায় আসে না।'

তৃণমূলের কটাক্ষ:
গোটা ঘটনায় খোঁচা দিতে ছাড়েনি তৃণমূলও। রাজ্যের শাসক দলের সাংসদ শান্তনু সেন বলেন, 'আমাদের দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় অনেক দিন আগে থেকেই বলছেন জগাই-মাধাই। আমাকে পেগাসাস নিয়ে বলায় সাসপেন্ড হতে হয়। আর কংগ্রেস-সিপিএম নিয়ে নীরব থাকে৷ এখানেও আই এস এফের সাথে বামেদের জোট৷।'

সব মিলিয়ে রাজ্যে একের পর এক নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠছে। এই আবহে বিজেপি রাজ্য সভাপতির এই বার্তা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা এখন তুঙ্গে।

আরও পড়ুন:  মানবিকতার খাতিরে প্রত্যর্পিত জঙ্গির নিশানায় ভারত, ধরে ফেলল সেনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget