এক্সপ্লোর

India News: মানবিকতার খাতিরে প্রত্যর্পিত জঙ্গির নিশানায় ভারত, ধরে ফেলল সেনা

India Foils Infiltration bid: অতীতে একবার স্রেফ মানবিক কারণেই পাকিস্তানে ফিরিয়ে দেওয়া হয়েছিল তাকে। কিন্তু ফের সেই তাবারক হুসেনকে গ্রেফতার করল ভারতীয় সেনা।

নয়াদিল্লি: অতীতে একবার স্রেফ মানবিক কারণেই (humanitarian ground) পাকিস্তানে (pakistan) ফিরিয়ে (repatriation) দেওয়া হয়েছিল তাকে। কিন্তু ফের সেই তাবারক হুসেনকে গ্রেফতার করল ভারতীয় সেনা (indian army)। অভিযোগ, পাক গুপ্তচর সংস্থার কর্নেল ইউনুস চৌধরি তাবারককে পাকিস্তানি মুদ্রায় ৩০ হাজার টাকা দিতে গিয়ে এ পারে পাঠানোর চেষ্টা করেছিলেন। ভারতীয় পোস্টে হামলা চালাতেই এই ষড়যন্ত্র যা ভেস্তে দেয় ভারতীয় সেনা। তাবারকের গ্রেফতারির (arrest) পাশাপাশি গত দুদিনে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় অনুপ্রবেশের (infiltration bid) দুটি চেষ্টা ব্যর্থ (foil) করতে সফল দেশের নিরাপত্তাবাহিনী। তাতে মারা যায় দুই জঙ্গিও।

কী হয়েছিল? 
সেনা সূত্রে খবর. গত ২১ অগাস্ট ভোরে গ্রেফতার করা হয় তাবারককে। নৌসেরা রিজিয়নের জাঙ্গর সেক্টরে নিয়ন্ত্রণরেখায় দু-তিন জন জঙ্গির গতিবিধি নজরে এসেছিল সেনাবাহিনীর। তার মধ্যে এক জন ভারতীয় পোস্টের কাছাকাছি চলে আসে। ভারতের দাবি, ওই জঙ্গি কাঁটাতার কেটে অনুপ্রবেশের চেষ্টা করছিল। বিষয়টি সেনাবাহিনীর নজরে আসতেই গুলি চালায় তারা। তাতেই আহত হয় ওই জঙ্গি, ধরা পড়ে বাহিনীর হাতে। তার চিকিৎসা হয়েছে। প্রাণ বাঁচাতে অপারেশনও করা হয়েছে বলে জানায় ভারতীয় বাহিনী। তবে বাকি দুজন পাক-অধিকৃত এলাকায় পালিয়ে যায়। 

কী জানাল ধৃত?
সেনা জানিয়েছে, ধৃত তাবারক হুসেন পাক অধিকৃত কাশ্মীরের কোটলি জেলার সবজকোট গ্রামের বাসিন্দা। তাকে জেরা করেই পাক গুপ্তচর সংস্থার কর্নেল ইউনুস চৌধরীর সঙ্গে যোগের বিষয়টি উঠে এসেছে। সেনার বক্তব্য, আগে একটি দলের সঙ্গে ভারতীয় পোস্টগুলি সম্পর্কে 'রেকি' করতে এসেছিল তাবারক। হামলা চালানোর জন্য ২১ অগাস্ট চূড়ান্ত সবুজ-সঙ্কেত পায় সে। ঘটনাচক্রে, একই সেক্টর থেকে ২০১৬ সালেও তাবারক হুসেনকে গ্রেফতার করেছিল ভারতীয় সেনা। সে বার তার সঙ্গে ধরা পড়ে তার ভাই হারুন আলিও। তবে স্রেফ মানবিকতার খাতিরে ২০১৭ সালের নভেম্বরে পাকিস্তানে ফেরত পাঠানো হয় দুজনকেই। তার পরও ফের কেন ভারতে হামলা চালাতে এল তাবারক?নাকি গত বারও হামলা চালানোই উদ্দেশ্য ছিল তার? প্রশ্ন দানা বাঁধছে।
অন্য দিকে, গত ২২ অগাস্ট রাতে লাম সেক্টর দিকে ২-৩ জন জঙ্গির একটি দল অনুপ্রবেশের চেষ্টা করলে দ্রুত তৎপর হয় ভারতীয় সেনা। তারা সেনার রাখা মাইন এলাকায় ঢুকে পড়েছিল। ফলে সেগুলি 'অ্যাক্টিভেট' হয়ে যায়। দুজন সেই বিস্ফোরণেই মারা যায়। নিহতদের সঙ্গীরা সম্ভবত আহত অবস্থায় পালিয়ে গিয়েছে, ধারণা সেনার। পর দিন নিহতদের দেহের হদিশ পায় কোয়াডকপ্টার। একটি এক-৫৬ রাইফেলও মিলেছে। 

আরও পড়ুন:কী বলছে কলকাতার আবহাওয়া?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget