এক্সপ্লোর

Sukanta Majumdar : 'লাঠির জবাব লাঠিতে দিন', অনুব্রতর গড়ে সুকান্তর হুঁশিয়ারি

Panchayat Election 2023 : বীরভূম বিজেপির জেলা সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডলের হুমকি, 'কর্মী এখানে বসে আছি। তাদেরকে আমরা বলতে চাই, যে যারা ডান্ডা নিয়ে আসবে, সেই ডান্ডা কাটার জন্য, ঘরে দা রেডি রাখুন।'

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) জেলে। তবে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে বীরভূমে হুমকি, হুঁশিয়ারি থেমে নেই। বীরভূমে দাঁড়িয়ে, লাঠির জবাব লাঠিতে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এদিকে, ঘরে দা তৈরি রাখার দাওয়াই বাতলেছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডল। 

অনুব্রত-গড়ে হুমকির-শাসন !

এতদিন বীরভূমে (Birbhum) ভোট এলেই, অনুব্রত মণ্ডলের হুমকি-হুঁশিয়ারিতে উত্তপ্ত হয়ে উঠত জেলার রাজনীতি। কিন্তু, আগামী বছরের পঞ্চায়েত ভোটের আগে, আপাতত তিনি জেলে বন্দি। যদিও, তাতে হুঁশিয়ারি থেমে নেই। অনুব্রতর অনুপস্থিতিতে, তাঁর গড়ে শক্তি দেখানোর চেষ্টা করছে বিজেপি। বুধবার রামপুরহাটের বিষ্ণুপুরের সভা থেকে তৃণমূলের উদ্দেশে হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্ত-র হুঁশিয়ারি

রামপুরহাটের বিষ্ণুপুরের সভামঞ্চে দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি, 'মনে রাখবেন, ভয় মানে হচ্ছে মৃত্যু। ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই।  আমরা ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল নয়, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমাদের অমিত শাহ গৃহমন্ত্রী। আমরা তৃণমূল কংগ্রেসের মতো চোর-জোচ্চোরদের ভয় পাব, ওই দিন চলে গেছে। কথার জবাব কথায় দিন, আর লাঠির জবাব লাঠিতে দিন। যদি দুধ দেয়, ভাল করে কিশমিশ দিয়ে পায়েস করে খাইয়ে দেবেন। কিন্তু, যদি ভোট লুঠ করতে আসে, যদি ভোট লুঠ করতে আসে, তার সব কিছু লুঠ করে বাড়িতে পাঠিয়ে দেবেন তাকে।'

সুকান্ত মজুমদারের পর বলতে গিয়ে, একইরকম আক্রমণাত্মক অবস্থান নেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডলও। তাঁর হুমকি, 'কর্মী এখানে বসে আছি। তাদেরকে আমরা বলতে চাই, যে যারা ডান্ডা নিয়ে আসবে, সেই ডান্ডা কাটার জন্য, ঘরে দা রেডি রাখুন। কারণ দা দিয়েই ওই ডান্ডা কেটে, আমাদের রাস্তা পার করতে হবে। SDO অফিসে গিয়ে, নমিনেশন করাতে হবে। নমিনেশন করানোর পর, আমাদের প্রার্থীদের জেতাতে হবে।'

নজরে বীরভূম

গত পঞ্চায়েত ভোটে, বীরভূমে জেলা পরিষদের সবক’টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল। এবার অনুব্রত মণ্ডলের জেলযাত্রার প্রভাব কি দেখা যাবে পঞ্চায়েত ভোটের ফলে? লালমাটির জেলায় কি দাঁত ফোটাতে পারবে বিরোধীরা? সেই উত্তর মিলবে কয়েকমাস পর। 

আরও পড়ুন- ‘অনুব্রত ছাড়া পেলে পঞ্চায়েত ভোট রক্তাক্ত হবে’ বিস্ফোরক দিলীপ ঘোষ

সেরা শিরোনাম

Kolkata Dengue Statistics: গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
West Bengal: ৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
Suvendu Adhikari: কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget