এক্সপ্লোর

Dilip Ghosh : ‘অনুব্রত ছাড়া পেলে পঞ্চায়েত ভোট রক্তাক্ত হবে’ বিস্ফোরক দিলীপ ঘোষ

Anubrata Mandal : তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, 'পঞ্চায়েত ভোটের লক্ষ্যেই তো অনুব্রত মণ্ডলকে ফাঁসানো হয়েছে, সেটা দিলীপবাবু কথাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে।'

কলকাতা : অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) প্রসঙ্গে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির মন্তব্য, ‘অনুব্রত জামিন পেলে বীরভূমের ভোট শান্তিপূর্ণ হবে না। অনুব্রত ছাড়া পেলে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) রক্তাক্ত হবে। গতবছরের থেকেও পরিস্থিতি খারাপ হবে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অনুব্রতকে ভিতরে রাখা দরকার’।

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি

পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর দাবি ও রাজ্যের শাসকদলকে খোঁচা দিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, ‘কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট প্রয়োজন। আর তৃণমূলের মধ্যেই ৫০ শতাংশ নির্দল হয়ে যাবে। প্রার্থী দেওয়া নিয়ে প্রথমে তৃণমূলের অন্দরেই সংঘর্ষ হবে’। সম্ভবত আগামী বছর মার্চ-এপ্রিলে পঞ্চায়েত নির্বাচন হতে পারে, ইঙ্গিত মিলেছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) সূত্রে। রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত ভোট, এমনই ইঙ্গিত কমিশন-প্রশাসন সূত্রে। যা নিয়েই খোঁচা দিলেন দিলীপ ঘোষ। পাশাপাশি খোঁচা দিলেন অনুব্রত মণ্ডলকে।

দীর্ঘদিন জেলে অনুব্রত

দুর্গাপুজো-কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজোতেও জেলেই কাটছে অনুব্রত মণ্ডলের। প্রভাবশালী তত্ত্বেই ফের খারিজ হয়েছে তাঁর জামিনের আবেদন। তার জেরে আপাতত আগামী ১১ই নভেম্বর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। গত ১১ অগাস্ট গরুপাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার হন দোর্দণ্ডপ্রতাপ নেতা, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তারপর থেকে তাঁর ঠিকানা আসানসোল সংশোধনাগার। জেলে থাকলেও তৃণমূলের বীরভূম জেলা সভাপতি জেলার নেতৃত্বের সঙ্গে আদালতে যাওয়ার মাঝে প্রয়োজনীয় কথাবার্তা সারছেন বলেই সূত্রের খবর। এই অবস্থায় তাঁকে খোঁচা দিলেন দিলীপ ঘোষ।

'অনুব্রত বেরলে রক্তাক্ত হবে ভোট'

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির বিস্ফোরক দাবি, 'অনুব্রত মণ্ডল যদি জামিন পেয়ে বেরিয়ে আসেন তাহলে বীরভূমের ভোট শান্তিপূর্ণ হবে না। রক্তাক্ত হবে। গতবারের থেকেও খারাপ অবস্থা হবে পঞ্চায়েত নির্বাচনে। কারণ আগের থেকে বীরভূমে তৃণমূল দুর্বল হয়েছে। বিরোধী হিসেবে আমরা আরও শক্তিশালী হয়েছি। তাই শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের জন্য অনুব্রত মণ্ডলকে ভেতরে (জেলের) রাখার দরকার আছে এবং কেন্দ্রীয় বাহিনীর দরকার আছে।'

'পঞ্চায়েতের লক্ষ্যেই অনুব্রতকে ফাঁসানো হয়েছে'

দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, 'পঞ্চায়েত ভোটের লক্ষ্যেই তো অনুব্রত মণ্ডলকে ফাঁসানো হয়েছে, সেটা দিলীপবাবু কথাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আসলে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে বিজেপি যাতে পঞ্চায়েত ভোট বা অন্য যে কোনও নির্বাচনে জিততে পারে, তার ব্যবস্থা করছে।' পাশাপাশি আগে পঞ্চায়েত ভোটের জন্য দলীয় কর্মীদের বাঁশ কেটে রাখার কথা বলে যে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ ঘোষ, সেটা মনে করিয়েও তাঁকে খোঁচা দিতে ছাড়েননি প্রাক্তন বিজেপি নেতা জয়প্রকাশ।

আরও পড়ুন- দিলীপের কাঁচা বাঁশ মন্তব্যে পাল্টা মদন-দাওয়াই

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget